ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

"কাম অন ইংল্যান্ড!"

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ০৫:৫৫ এএম

১২০ মিনিটের লড়াইয়ে নরওয়েকে ২–১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। ম্যাচে প্রথম গোল খেয়ে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। তবে বেলিংহামের গোলে বিরতির আগেই সমতা ফেরায় ‘থ্রি লায়ন্স’রা।

এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে ফের গোল করে ইংল্যান্ডকে ২–১ গোলে এগিয়ে দেন বেলিংহাম। এই গোলই শেষ পর্যন্ত জয় এনে দেয় ইংলিশদের। সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচের জয়ী দল।