বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসন একক ভাবে নিজের করে নিয়েছেন হ্যারি কেন।
ম্যাচের ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হ্যারি কেন। এটি ছিল বিশ্বকাপের মঞ্চে হ্যারি কেনের ১১তম গোল। এই গোলের হাত ধরে তিনি ইংল্যান্ডের কিংবদন্তি গ্যারি লিনেকারের ১০ গোলের রেকর্ডকে পেছনে ফেলেছে।
ইংল্যান্ডের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে আর কোনও ফুটবলার হ্যারি কেনের চেয়ে বেশি গোল করতে পারেননি। ফলে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত ভাবেও নতুন ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক।
পানামার বিরুদ্ধে ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে ইংল্যান্ড। এই জয়ে শুধু নকআউট পর্বের টিকিটই নিশ্চিত হয়নি, গ্রুপসেরা হিসেবেও শেষ করেছে তারা।