ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

আকাশে উড়ছে জুলহাসের প্লেন

প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ১০:০৬ এএম

আকাশে উড়ছে জুলহাসের প্লেন

আনুষ্ঠানিকভাবে উড্ডয়নের চার দিনের মাথায় আবারও আকাশে উড়লো জুলহাস মোল্লার প্লেনটি। রবিবার (৯ মার্চ ২০২৫) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ যমুনার চরে ওড়ানো হয়েছে এই আকাশযান। এ সময় বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুকসহ সিভিল অ্যাভিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বলেন, জুলহাসের যানটি তৈরিতে যে গবেষণা হয়েছে তা কীভাবে আরও উন্নতি ঘটানো যায় সে বিষয়ে সবাই কাজ করবো। সেই সঙ্গে তার একাডেমিক যেসব রিসোর্স ও কারিগরি সহযোগিতা প্রয়োজন সে বিষয়ে সহযোগিতা করবো।

এ সময় বিসিএল অ্যাভিয়েশনের আর ৬৬ নামের একটি হেলিকপ্টারে মা ও ছোট ভাইকে নিয়ে আকাশে উড়ে বেড়ান জুলহাস। পাশাপাশি বিমানের বিষয়ে নানা পরামর্শ দেন তাকে।

পরে বঙ্গ টিস নামের একটি সফটওয়্যার তৈরি প্রতিষ্ঠান জুলহাসের হাতে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন।

ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বলেন, জুলহাসের যে কাজ তা প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে হবে। এ জন্য তাকে লেখাপড়া করতে হবে। লাইসেন্সের জন্য প্রাইভেটে পড়তে অন্তত ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ হয়। সেখানে আর্থিকভাবে তাকে সাপোর্ট দেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বুয়েট কিংবা অ্যাভিয়েশন থেকে তার পাশে দাঁড়াতে হবে। আমি ওর (জুলহাস) বিষয়ে সবসময় খোঁজখবর রাখবো। মূলত জুলহাসের প্লেন দেখতে ও তার কাজ উদ্বুদ্ধ করতেই আমার এখানে আসা।

জুলহাস মোল্লা বলেন, ‘ক্যাপ্টেন আব্দুল্লাহ স্যার আমার একটি স্বপ্ন পূরণ করেছেন। তাদের হেলিকপ্টারে আমার মা ও ছোট ভাইকে নিয়ে আকাশে উড়িয়ে আমার নিজ গ্রাম দেখিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। তার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই বিভিন্ন সময় কাজের বিষয়ে সহযোগিতা নিয়েছি। আগামীতে আমার গবেষণা চালিয়ে যেতে চাই।

জুলহাস আরও বলেন, ‘আমিও চাই, আমার তৈরি বিমান একদিন দেশ-বিদেশে উড়ে বেড়াবে।’

পরে জুলহাস আগত দর্শনার্থীদের হতাশ না করে এক মিনিটের জন্য তার প্লেনটি আকাশে দ্বিতীয়বারের মতো উড্ডয়ন করেন।

উল্লেখ্য, মাত্র দেড় লাখ টাকা খরচ করে জুলহাস গত কয়েকদিন আগে আরসি মডেলের একটি প্লেন তৈরি করে তা আকাশে উড়িয়ে দেশে আলোচনায় আসেন। তার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ তাকে দেখতে তার কাছে ছুটে আসছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর থেকেই ভাইরাল হয়ে যান। কয়েকদিন আগে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রতিনিধি দল পাঠিয়ে জুলহাসকে ৫০ হাজার টাকা অনুদান দেন। জুলহাস মানিকগঞ্জের শিবালয় উপজেলা ষাইট ঘর তেওতা এলাকার জলিল মোল্লার ছেলে।