ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’

প্রবাসে দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইতালীতে মহিলা সমাজ কল্যাণ সমিতির পিঠা উৎসব

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ০৫:১৯ পিএম

প্রবাসে দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইতালীতে মহিলা সমাজ কল্যাণ সমিতির পিঠা উৎসব
বাংলাদেশ বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ও প্রবাসে দেশীয় সংস্কৃতি এবং নতুন প্রজন্মের কাছে বাংলার চিরন্তন ঐতিহ্য তুলে ধরতে প্রতিবারের ন্যায় এবারও ঝাঁকজমক পূর্ণভাবে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করেছে মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালী। শনিবার স্থানীয় সময় দুপুর ৩ ঘটিকায় সুন্দরবন রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত পিঠা উৎসবে হাজির করা হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী মুখরোচক লোভনীয় সুস্বাদু চিতই পিঠা, পাটিসাপটা, ফুলঝুরি, ডিম পিঠা, পাকন পিঠা, ছইপিঠা ও কুলিপিঠাসহ হরেক রকমের পিঠা। অনুষ্ঠানে মহিলা সমাজ কল্যাণ সমিতির সহ বিভিন্ন সংগঠনের প্রবাসী নারীরা স্বপরিবারে ফাল্গুনি সাজে উপস্থিতিতে ব্যতিক্রমী এমন আয়োজন নজর কাড়ে উপস্থিত অতিথিদের। পিঠা উৎসবকে কেন্দ্র করে প্রবাসী নারীরা একত্রিত হতে পেরে একে অপরের সাথে আলাপচারিতায় মেতে ওঠেন। এ যেন বিদেশের মাটিতে দেশীয় সাজে নারীদের ভিন্নমাত্রার অপূর্ব এক আয়োজন। সংগঠনের সভাপতি লায়লা শাহ'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দা শামীমা জামান এর প্রাণবন্ত পরিচালনায় আয়োজিত পিঠা উৎসবে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইতাল বাংলা উন্নয়ন ও স্বমন্নয় সমিতির চেয়ারম্যান শাহ মোঃ তাইফুর রহমান ছোটন, বৃহত্তর ঢাকা সমিতি ইতালীর সাবেক সভাপতি সেলিম আহমেদ, মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, মুন্সীগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, ই পি বি এ ইতালী শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিন খান, বিশিষ্ট কন্ঠশিল্পী কাজী জাকারিয়া, বিশিষ্ট ব্যাবসায়ী ফাহমিদা সুলতানা, নব জাগরন নারী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা নয়না আহমেদ, উপদেষ্টা উম্মেহানি প্রিন্স, রিতা আক্তার, নারী নেত্রী মৌসুমী মৃধা, সাবিনা ইয়াসমিন, মন্তেভেরদে নারী কল্যাণ সমিতি ইতালী সভাপতি লিপি ইসলাম উপদেষ্টা জুবায়েরা খাতূন সহ ইতালীয়ান নাগরিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি নার্গিস হাওলাদার, সহ সভাপতি আখি সীমা কাউছার, সাংগঠনিক সম্পাদক বাবলি চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মেহেনাস তাব্বাসুম শেলি সহ সংগঠনের সকল নেতৃবৃন্দদ। উৎসবে অংশগ্রহণকারী অতিথিরা পরিবেশিত বিভিন্ন সুস্বাদু পিঠা উপভোগ করেন। এ সময় তারা বাংলাদেশি পিঠার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, আমাদের প্রবাসী সন্তানরা যখন দেশীয় ইতিহাস ঐতিহ্য ভুলে পিৎ​জা ও ফার্স্ট ফুডের ভিড়ে হারিয়ে যেতে বসেছে। ঠিক সেই মুহূর্তে এই দেশীয় পিঠা উৎসব অবশ্যই প্রসংশনীয়। এই ধরনের উদ্যোগ বাস্তবায়নে মহিলা সমাজ কল্যান সমিতিকে ধন্যবাদ জানিয়ে সব ধরনের সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন অতিথিরা।