ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মিলানে প্রি-কপ ২৬ কনসালটেশন সভায় যোগ দিয়েছেন

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২১, ০৩:৪০ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মিলানে প্রি-কপ ২৬ কনসালটেশন সভায় যোগ দিয়েছেন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ৩০ সেপ্টেম্বর হতে ০৩ অক্টোবর পর্যন্ত ইতালির মিলানে অনুষ্ঠিতব্য প্রি-কপ ২৬ কনসালটেশন সভায় অংশগ্রহণের লক্ষ্যে ইতালি এসেছেন। ইতালির মিনিস্টার অফ ইকোলজিক্যাল ট্রানজিশন রবার্তো সিঙ্গোলানির আমন্ত্রণে মন্ত্রী গতবুধবার (২৯ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪ টায় মিলানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও ক্লাইমেট ভালনারেবল ফোরাম(সিভিএফ) এর বাংলাদেশ ফোকাল পয়েন্ট আহমদ শামীম আল রাজী এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক। সফরে পরিবেশমন্ত্রী প্রি-কপ ২৬ কনসালটেশন সভা ছাড়াও সিভিএফ সেক্রেটারিয়েট এবং অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথে কপ-২৬ প্রস্তুতির বিষয়ে আলোচনা সভায় মিলিত হবেন। স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু সম্মেলনের এক মাস পূর্বে অনুষ্ঠিতব্য এ সভা জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সভায় পরিবেশমন্ত্রী বিভিন্ন দেশের মন্ত্রীদের সাথে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্ভাব্য সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করবেন, যা কপ-২৬ এ সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। বর্তমানে বাংলাদেশ সিভিএফ এর প্রেসিডেন্ট, ফলে এ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে পরিবেশমন্ত্রী সিভিএফ এর বক্তব্য সম্মেলনে তুলে ধরার সুযোগ পাবেন। সভায় অংশগ্রহণ শেষে মন্ত্রী ৪ অক্টোবর স্থানীয় সময় বিকেল সোয়া চারটায় বাংলাদেশের উদ্দেশে মিলান ত্যাগ করবেন।