ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’

ইতালীতে যথাযোগ্য মর্যাদায় খোলা মাঠে ঈদ উদযাপন

প্রকাশিত: ২২ জুলাই ২০২১, ০২:৪৭ পিএম

ইতালীতে যথাযোগ্য মর্যাদায় খোলা মাঠে ঈদ উদযাপন
মধ্যপ্রাচ্য ও ইউরোপের সাথে মিল রেখেই ইতালীতে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। রাজধানী রোমসহ ইতালীতে প্রায় ৫০ টি উন্মুক্ত খোলা স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব স্থানে ৪ থেকে ৬ টি করে জামাতে ঈদের নামায আদায় করেন মুসলমানরা। জামায়াতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য দেশের মুসলিমরাও অংশগ্রহণ করেছে। যদিও বর্তমানে দেশটির নাগরিক করোনা পরিস্থিতিতে প্রশাসনকে উদ্বিগ্নের মধ্যে রেখেছে এর মধ্যেই মাস্ক ও সামাজিক দুরত্ব বজায় রেখে এই ঈদের নামাযের অনুমতি দিয়েছে সরকার। দেশের করোনা পরিস্থিতি ও বছর ব্যাপী এই মহামারির স্থায়িত্বে প্রবাসীরা বিমর্ষ ও হতাশা গ্রস্থ। যার ফলে অনেকেই এবার কোরবানি থেকে বিরত থাকছেন। রোমের জাতীয় ঈদ উদযাপন পরিষদের আয়োজনে পিয়াচ্ছা ভিত্তোরিওতে জাতীয় ঈদগাহ মাঠে প্রতি ৪৫ মিনিট পরপর মোট ছয়টি জামাতে নামাজ আদায় করা হয়। এছাড়াও রোমের তরপিনাত্তারা, প্রেনেসতিনা, সেন্তসেল্লে, মন্তেভেরদে, মার্কোনী, কর্নেলিয়া, সহ রোমের বিভিন্ন স্হানে এছাড়াও রোমের বাহিরে মিলান, ভেনিস, ভেরনা, নাপোলী, অসংখ্য স্হানে মুসলিম প্রবাসীদের সতস্ফুর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করা হয়। রোমের জাতীয় ঈদগাহ মাঠে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর এরফানুল হক, জাতীয় ঈদ উদযাপন কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুর রউফ ফকির, হাজী নূরে আলম, বাংলাদেশ সমিতি ইতালী সভাপতি আফতাব বেপারী, কমিউনিটি প্রবীণ ব্যাক্তিত্ব কে এম লোকমান হোসেন, জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম সহ রোমের রাজনৈতিক, আঞ্চলিক, সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তবে কর্ম দিবস থাকায় বেশির ভাগ প্রবাসী বাংলাদেশিরা ঈদ উদযাপন বলতে শুধু মাত্র নামাজ পড়েই কাজে যোগদান করেন। ছুটি না পেয়ে যাদের সকালে কাজ রয়েছে তাদের অনেকেই ঈদের নামাজ আদায় থেকে বঞ্চিতও হয়েছেন।