ঢাকা ২৪ মাঘ ১৪৩২, শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২৪ মাঘ ১৪৩২, শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
কারাবন্দি অবস্থায় মারা গেলেন আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন রটারডাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা ‌‘মাস্টার’ বিএনপির সময়ে দুর্নীতিতে ‘চ্যাম্পিয়ন’: নির্বাচনি ইশতেহারে ব্যাখ্যা ও প্রতিশ্রুতি দিলেন তারেক হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে উদ্বোধন হলো নতুন সৌনা লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ রমজানে অফিস সময় নির্ধারণ ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন বিমানে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা রাজধানীতে প্রবাসীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক 'মহিলা সমাবেশ' স্থগিত করল জামায়াত, কারণ কী? 'নবীগঞ্জের ইতিকথা'র মোড়ক উন্মোচন

সাংবাদিক আফজাল হোসেন রোমানের মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০, ০৬:১৪ পিএম

সাংবাদিক আফজাল হোসেন রোমানের মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া
এনটিভি ইউরোপের ইতালি প্রতিনিধি ও অনলাইন চ্যানেল এবি২৪.টিভি এর সিইও সাংবাদিক আফজাল হোসেন রোমানের মায়ের মৃত্যুতে  মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে সোমবার বাদ মাগরিব রাজধানী রোমের তরপিনাত্তারা মুসলিম সেন্টার (TMC) দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। একই সময়ে মহিলাদের উদ্যোগে স্থানীয় রসই রেস্টুরেন্টের হলরুমে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তরপিনাত্তারায় মুসলিম সেন্টার মসজিদে ইমাম ও খতিব মাওলানা হুমায়ূন রাশিদ রাজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ইতালী কাউন্সিলর এরফানুল হক। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালী সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, ইতালি আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব হোসেন, সহ-সভাপতি আব্দুর রউফ ফকির, শাহ আলম, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শোয়েব দেওয়ান, সাংগঠনিক সম্পাদক দিন মোহাম্মদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহজাহান মুন্সী লাভু, সদস্য মোঃ সোহেল, শাখাওয়াত হোসেন সাখন। বৃহত্তর ঢাকা সমিতি ইতালির উপদেষ্টা আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম, গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতি ইতালির উপদেষ্টা মাহমুদুল হাসান, সভাপতি আবুল কালাম, সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম, এদিকে রসই রেস্টুরেন্টে আয়োজিত দোয়া মাহফিলে মহিলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালির সভাপতি লায়লা শাহ্, সাধারণ সম্পাদক সৈয়দা শামীমা জামান, সহ সাংগঠনিক সম্পাদক মেহেনাস তাব্বাসুম শেলী, নার্গিস আক্তার, মাহমুদা বেগম, সুলতানা নিগার মিতা, খুকু মনি, সানজিদা বাছের, ফারিয়া আঁখি, সহ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক নেত্রীবৃন্দসহ প্রবাসী বাংলাদেশীরা। এসময় সকলেই মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মিলাদ মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা জসিম উদ্দিন ও হাফেজ আফজাল হোসেন। পরে আফজাল হোসেন রোমানের মা আফরোজা বেগম শান্তির আত্মার মাগফেরাত কামনা করে ও বিশ্বব্যাপী মহামারী করুণায় আক্রান্তদের সুস্থতা ও প্রবাসীদের মৃত সকল আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন (TMC) মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুমায়ূন রাশিদ রাজী। উল্লেখ্য আফরোজা বেগম শান্তি গত বেশকিছু দিন যাবত অসুস্থ থাকার পর গত শুক্রবার গাজীপুর ইন্তেকাল করেন। তার মৃত্যুতে আত্মার মাগফেরাত কামনা করে গাজীপুর সহ ইতালীতে বিভিন্ন মসজিদে শুক্রবার বাদ জুম্মাহ দোয়া মাহফিল করা হয়। ২৩শে অক্টোবর বাদ জুমা দস্যুনারায়নপুর সরকার বাড়িতে মরহুমার কুলখানি অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে।