ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’

দ্রুত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবী ইতালীর মহিলা সংগঠনের

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ০৪:৫১ এএম

দ্রুত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবী ইতালীর মহিলা সংগঠনের
নারী নির্যাতন সহ সারাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের ঘটনায় বিচারের দাবিতে 'ফাঁসি ফাঁসি ফাঁসি চাই ধর্ষকের ফাসি চাই।তোমার বোন, তোমার মা আজ সম্ভ্রমহারা ধর্ষক তোমরা কারা’ এই শ্লোগান সামনে রেখে ইতালী মহিলা সমাজ কল্যাণ সমিতির আয়োজনে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ঘটিকায় শুরু হয় মানববন্ধন কর্মসূচি। এ কর্মসূচি থেকে জানানো হয়, দেশের সব ধর্ষণের বিচার দ্রুত করতে হবে। বিচারহীণতার কারণে ধর্ষণ বেড়েই চলেছে। সকল ধর্ষণকে দ্রুত বিচারের আওতায় আনতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় বিভিন্ন ধর্ষণবিরোধী শ্লোগান দেন উপস্থিত নারী নেতৃবৃন্দরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালী সভাপতি লায়লা শাহ্'র সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক মেহেনাস তাব্বাসুম শেলির পরিচালনায় ধর্ষণের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ধর্ষনকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন মহিলা সমাজ কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক সৈয়দা শামীমা জামান, বাংলা প্রেসক্লাব ইতালী সাধারণ সম্পাদক (৭১)টেলিভিশন প্রতিনিধি লাবণ্য চৌধুরী, মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালী সিনিয়র সহ সভাপতি নার্গিস হাওলাদার, সহ সভাপতি আঁখি সীমা কাওছার, নীলুফার বানু, লাভলী বেগম, অতসী সাহা, সহ সাধারণ সম্পাদক নাসরিন চৌধুরী, সালমা রহমান, সাংগঠনিক সম্পাদক বাবলী চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মিলি বিশ্বাস, কোষাধ্যক্ষ নার্গিস আক্তার, মহিলা সম্পাদিকা ইফরোজা খানম ইফা, প্রচার সম্পাদক ফাহিমা রিয়াজ, সহ প্রচার সম্পাদক সালমা পারভীন মনি। প্রতিবাদ সভায় সংগঠনের সভাপতি লায়লা শাহ্ তার বক্তব্যতে বলেন, বর্তমান সময়ে ধর্ষণ বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছে গোটা নারী সমাজ। শুধু ধর্ষকের বিচার নয়, নারীদের নিরাপত্তা এখন সবচেয়ে বড় দাবী-দাওয়া। তাই দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ করা হউক, নইলে আগামীতে মহিলা সমাজ কল্যাণ সমিতি থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। উল্লেখ্য, মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালী নারীদের কল্যাণে এবং অসহায় নারীদের জন্য সবসময়ই কাজ করে যাচ্ছে। [youtube]TdNDUEHe5Y4[/youtube]