ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে ইতালী আওয়ামী লীগ

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২০, ০৬:০৪ এএম

বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে ইতালী আওয়ামী লীগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। দেশে-বিদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করেছে ইতালী আওয়ামী লীগ। পহেলা অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী রোমের তরপিনাত্তারাস্থ রসই রেস্টুরেন্টের হলরুমে বর্ণাঢ্য আয়োজনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইতালী আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রউফ ফকির, যুগ্ন সাধারণ সম্পাদক সোয়েব দেওয়ানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, এসময় বক্তব্য রাখেন ইতালী আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ শাহ আলম, প্রথম যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আফতাব বেপারী, সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ, কোষাধ্যক্ষ হাজী আইয়ুব আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাজাহান মুন্সী লাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহে আলম শ্যামল, সদস্য সোহেল খান, যুবলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল মৃধা, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর আহমেদ মঞ্জু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইকবাল ঢালী, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) সভাপতি আলী আজম, বক্তারা বলেনঃ বৈশ্বিক করোনা মহামারী সংকটকালে শেখ হাসিনার নেয়া নানা পদক্ষেপ আন্তর্জাতিক মহলে প্রশংসিত। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই গড়ে তোলা সম্ভব। তাই ইতালী আওয়ামীলীগ প্রবাসে থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবে। এসময় আরো উপস্থিত ছিলেন ইতালী আওয়ামীলীগের সহ সভাপতি মাইনুদ্দিন লিটন, সদস্য দিদারুল আবেদিন, নান্নু ফকির, সবুজ জামান, আওয়ামী নেতা ফজলুল হক ভুট্টো, আবুল বাশার মালত, আফসার বেপারী, আব্দুর রহমান, যুবলীগ ইতালি শাখার সদস্য রফিক বেপারী,আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক রনি আহম্মেদ, যুবনেতা সামস সুমন মৃধা, মোহাম্মদ লিটন, রাসেল মৃধা, ইমরুল কায়েছ, মুহিব হাসান, ছাত্রনেতা মোহাম্মদ শাহীন সহ মুজিব আদর্শের আওয়ামী বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইতালী আওয়ামীলীগের সদস্য ভুলু ছৈয়াল, পরে বঙ্গবন্ধু পরিবার জাতীয় চার নেতাসহ নিহত সকল শহীদদের স্বরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং ইতালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন বাবুলের মায়ের মৃত্যুতে শোক ও সমবেদনা জানানো হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্থতা ও বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।