ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’

খালেদা জিয়ার জন্মদিনে তাঁর আরোগ্য কামনায় ইতালী বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ০৩:৫৭ পিএম

খালেদা জিয়ার জন্মদিনে তাঁর আরোগ্য কামনায় ইতালী বিএনপির দোয়া মাহফিল
১৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৫ তম জন্মদিন পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতালী শাখা। এ উপলক্ষে তার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় ইতালী বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। (১৭ই আগস্ট) সোমবার রাজধানী রোমের মসজিদে মক্কিতে বাদ এশা ইতালী বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের পরিচালনায় শতাধিক নেতাকর্মীরা এ মাহফিলে অংশ নেন। ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য ও সুস্থতার কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাহার পরিবার বর্গের সকলের সুস্বাস্থ্য ও দির্ঘায়ু ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের আত্মার মাগফেরাত কামনায় দেশবাসী ও দলের নেতাকর্মীদের করোনা ও অন্যান্য রোগে মৃত্যুবরণে তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল’ শীর্ষক দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদে মক্কির ইমাম ও খতিব মাওলানা ওয়ালীউল্লাহ। এ সময় দোয়া মাহফিলে ইতালী বিএনপি'র সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন বলেন: ‘অতীতে বেগম খালেদা জিয়া সব স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। আগামী দিনেও তার নেতৃত্বে হারানো গণতন্ত্র পুনঃরুদ্ধার এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে রাজপথে থাকতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতালী শাখা প্রতিজ্ঞাবদ্ধ। এছাড়াও উক্ত মাহফিলে আরো বক্তব্য রাখেন: ইতালী বিএনপির সাবেক সভাপতি শাহ মোঃ তাইফুর রহমান ছোটন, সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম, রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সহ সভাপতি ফিরোজ খান, মইনুল হোসেন খোকন, মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের, সহ-সাধারণ সম্পাদক আল-আমিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মান্নান হীরা, যুবদল ইতাল, শাখার সভাপতি জাকির হোসেন গণি সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন, আলমগীর হোসেন, শামীম আহমেদ, হারিছুর রহমান ইমন সহ ইতালী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অসংখ্য জিয়ার সৈনিকেরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে বলেন: ‘শোক-দুঃখ-বেদনায় যিনি জনগণকে ছেড়ে যাননি, জনগণের পাশে থেকেছেন। দুই বছর অন্যায়ভাবে সাজা দিয়ে জেলে রাখা হয়েছে। তবুও তিনি অক্ষয়-অব্যয় গণতন্ত্রের প্রশ্নে মাথা নত করেননি। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। আমরা যে দুঃসময়, অন্ধকারে আছি, এই অন্ধকার থেকে আমরা মুক্তি পাবো দেশনেত্রীকে যখন আমরা আমাদের সঙ্গে পাবো।'