ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬
সর্বশেষ
সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ইউরোপ বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ০৭:৫৪ পিএম

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ইউরোপ বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে সারা বিশ্বে ছড়িয়ে থাকা জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬আগষ্ট রবিবার সন্ধ্যা ৯ ঘটিকায় ভিডিও কনফারেন্সে আয়োজিত বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমানের সভাপতিত্বে ও পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বহি:বিশ্বের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ভিডিও কনফারেন্সে ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের সাফল্য দেশের জন্যে তাহার ত্যাগ শ্রম আপোষহীনতা ও স্বৈরশাসক সরকারের পতন ঘটানোর আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরেন। এবং আগামীতে অবৈধ স্বৈরশাসক সরকারের পতন ঘটানোর আন্দোলন সংগ্রাম জনাব মাহিদুর রহমানের নেতৃত্বে ইউরোপের মাটিতে আরো বেশী শক্তিশালী করার জন্যে সকলের সহযোগীতা কামনা করেন। দোয়া মাহফিলের আলোচনায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাহারা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন নি:স্বার্থ খাঁটি দেশপ্রেমিক বটেই আজ দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, বাংলাদেশের অবৈধ সরকার ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধ হয়ে মিথ্যা মামলা হামলা করে দেশনেত্রীকে হত্যা করতে চায়। তাই আমাদের সকলকে আরো ঐক্যবদ্ধ হয়ে দেশে প্রবাসে কঠিন আন্দোলন সংগ্রাম করে অবৈধ স্বৈরশাসক সরকারের পতন ঘটিয়ে বহুদলিয় গনতন্ত্র পুন:প্রতিষ্ঠা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশকে পরিচালিত করতে হবে। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে আলোচকদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, ইউকে বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এম এ মালেক, মো: সাদেক আহমেদ, ইউরোপ বিএনপির সিনিয়র নেতা সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ ঝিন্টু, সভাপতি এমদাদ হোসেন কচি. নেদারল্যান্ড বিএনপির সভাপতি শরিফ উদ্দিন চৌধুরী, ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি, সাধারণ সম্পাদক জুল ফিকার আশরাফ, গ্রীস বিএনপির সভাপতি মোখলেসুর রহমান, বেলজিয়াম বিএনপির সভাপতি সাজা আহমেদ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু, ফ্রান্স বিএনপির সভাপতি চৌধুরী সাধারণ সম্পাদক এম এ তাহের, আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসির, সাধারণ সম্পাদক কবির আহমেদ, জার্মান বিএনপির সভাপতি মো: আকুল মিয়া, সাধারণ সম্পাদক মো: আব্দুল গনি ও যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাক খান, স্পেন বিএনপির সভাপতি অনু সাধারণ সম্পাদক জনাব সোহেল ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল, নরওয়ে বিএনপির সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, অষ্ট্রিয়া বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান বকুল, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সুইজারল্যান্ড বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান, কাওসার আহমেদ, মাহবুবুর রহমান, ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, সহ সভাপতি হাসানুজ্জামান কামরুল, রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ মো: তৌহিদ কাদের,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, আব্দুল মান্নান হীরা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রিয় মহিলা দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা আক্তার মুকুল, সহ-কৃষি বিষয়ক সম্পাদক হারিচুর রহমান ইমন, পালেরমো সিসিলি শাখা বিএনপির সভাপতি বদরুল আলম শিপু, সাধারণ সম্পাদক মাসুদ আকন, সিনিয়র সহ-সভাপতি লিটন মল্লিক, মিলান বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, নাপোলী বিএনপির সাধারণ সম্পাদক সোলেমান বেগ, ইতালি বিএনপির সম্মানিত সদস্য আশাহিদ আহমেদ মোশাহিদ, হাজী খোরশেদ আলম, ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, কেন্দ্রিয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলো, মোসাম্মৎ রুবী যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মো: বাবু সহ ইউরোপ ও মধ্যপ্রাচ্য বিএনপির শীর্ষস্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ভিডিও কনফারেন্সে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ও তাহার পরিবার বর্গের সকলের সুস্বাস্থ্য ও দির্ঘায়ু ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরিশেষে বিএনপির কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান করে ভবিষ্যত আন্দোলন সংগ্রামের জন্যে প্রস্তুত থাকতে বলেন।