ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’

জাতীয় শোক দিবসে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান: ইতালি আওয়ামী লীগ

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ০৪:৩২ পিএম

জাতীয় শোক দিবসে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান: ইতালি আওয়ামী লীগ
১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইতালি আওয়ামী লীগ। ১৫ আগস্ট শনিবার রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রব ফকির। এবং পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব দেওয়ান। প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আলম, মাইনুদ্দিন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আফতাব বেপারী, সদস্য মোঃ মোতালেব মিয়া, দিদারুল আবেদিন, জালাল আহমেদ, ভুলু ছৈয়াল,আব্দুর রশিদ, গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক দিন মোহাম্মদ, ইতালি আওয়ামী লীগের সদস্য সাকোয়াত হোসেন সাকন,সামসু কবির, সবুজ জামান, সোহেল খান, তথ্য ও গবেষণা সম্পাদক শাহজাহান মুন্সী আবু। প্রধান অতিথি মাহতাব হোসেন বলেন" এই দেশের মানুষকে বঙ্গবন্ধু শুধু যে স্বাধীনতা দিয়েছেন তা কিন্তু না, জাতিকে দেখিয়েছেন স্বপ্ন, আর বেঁচে থাকার আত্ম সম্মান। যারা স্বাধীনতা বিরোধী ছিলেন তারা তখন ও বাংলাদেশকে ধ্বংসের পাঁয়তারা করেছে এবং আজ ও করছে তবে অত্যন্ত দৃঢ় চেতনার অধিকারী প্রধান মন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়নের পথে একাগ্রচিত্তে কাজ করে চলেছেন।" সভার সভাপতির বক্তব্যে আবদুর রব ফকির বলেন" শোক দিবসের আজকের এই আলোচনা সভায় ইতালি আওয়ামী লীগের কার্যকরী পরিষদের ৫২জন সদস্য উপস্থিত হয়েছেন। তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে শোক কে শক্তিতে রূপান্তর করে প্রধানমন্ত্রী র হাতকে শক্তিশালী করার জন্যে কাজ করে যাওয়ার আহ্বান করেন প্রতিটি মুজিব সৈনিকদের। আরো বক্তব্য রাখেন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আহমেদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক রনি আহমেদ, সামসু কবির, সবুজ জামান, সোহেল খান, তথ্য ও গবেষণা সম্পাদক শাহজাহান মুন্সী আবু। এছাড়া ও বক্তব্য রাখেন স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক ইকবাল ঢালী, যুবনেতা রাশেল মৃধা, মাহে আলম শ্যামল, রোম মহানগর আওয়ামী যুব লীগের আহবায়ক সেলিম হাওলাদার। উপস্থিত ছিলেন যুবলীগের আমিন বেপারী, রফিক বেপারী, আলী, আব্দুর রহিম সাগর, সাব্বির হোসেন ইতালি আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু কে নিয়ে কবি নির্মলেন্দু গুনের সেই রাত্রির কল্প কাহিনী কবিতা পাঠ করে শোনান বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের সভাপতি আলী আজম। শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইতালি আওয়ামী লীগের সদস্য ভুলু ছৈয়াল।