ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির

৬ মাসের লিওনার্দো আর ১০২ বছরের গ্রনদোনা ইতালির নতুন আলো

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২০, ০৩:৪৪ পিএম

৬ মাসের লিওনার্দো আর ১০২ বছরের গ্রনদোনা ইতালির নতুন আলো
মাত্র ৬ মাস হয় পৃথিবীতে এসেছে। নাম লিওনার্দো।ছোট্ট লিওনার্দো করোনার সঙ্গে লড়াই করেছে এক-দুই সপ্তাহ নয়, টানা ৫০দিন। উত্তর ইতালির ল্যাম্বোর্ডি এলাকার করবেট্টা মিউনিসিপ্যালিটিতে জন্মগ্রহণ করে লিওনার্দো। জন্মের ৪ মাস যেতে না যেতেই প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয় সে। ইতালিতে করোনার হানা দেয়ার শুরুতেই আক্রান্ত হয়ে যায় শিশুটি। আরেকজন ১০২ বছর বয়সী বৃদ্ধা। নাম ইতালিকা গ্রনদোনা। পৃথিবী থেকে বিদায় নেয়ার সময় হয়ে এসেছে তার। বিদায় নিতে পারতেন তিনি বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরও। কিন্তু ১০২ বছর বয়সী সেই বৃদ্ধা দিব্যি বেঁচে গেলে করোনার ভয়াল থাবা থেকে। ইতালিতে যাকে এখন ‘অমর’ উপাধিও দেয়া শুরু হয়েছে। যেমনটা করোনায় আক্রান্ত হওয়ার পর বেঁচে গেলো ৬ মাস বয়সী শিশুটিও। ৬ মাস বয়সী শিশু লিওনার্দো এবং ১০২ বছর বয়সী বৃদ্ধা ইতালিকা গ্রনদোনা দু’জনই ইতালির উত্তরাঞ্চলের বাসিন্দা। যে এলাকাকে বলা হচ্ছে ইউরোপে করোনাভাইরাসের ‘গ্রাউন্ড জিরো’।খবর ডেইলি মেইলের। খুব সহজে এই দু’জন কিন্তু করোনাভাইরাসকে পরাজিত করতে পারেনি। দীর্ঘ লড়াই হয়েছে তাদের মধ্যে। জীবন নিয়ে বেশ টানাটানি করেছে কোভিড-১৯। কিন্তু মহামারিতে সবচেয়ে বিপর্যস্ত ইতালিতে যখন একের পর এক লাশের সারি তৈরি হয়েছে, তখন তুমুল লড়াইয়ের পর প্রাণঘাতি করোনাকেই হার মানিয়ে দিয়েছে লিওনার্দো এবং ইতালিকা গ্রনদোনা। ছোট্ট শিশুটির সাথে হাসপাতালের বিছানায় করোনার সঙ্গে লড়াই চলতে থাকে। ৫০ দিনের দীর্ঘ লড়াইয়ের পর যখন লিওনার্দো করোনাকে পরাজিত করে ঘরে ফিরতে পারলো, তখন স্থানীয় মেয়র মার্কো ব্যালারিনি তাকে উপাধি দিলেন, ‘দ্য ওয়ান্ডারফুল ফেইস অব হোপ।’ একই সঙ্গে ছোট্ট লিওনার্দোকে ধন্যবাদও জানালেন যে, উত্তর ইতালিতে সাধারণ মানুষের মধ্যে বেঁচে থাকার স্পৃহা পূনর্জাগরণের জন্য। মেয়র বলেন, ‘আজ আমাদের মুখে হাসি ফোটার অনেক বড় একটি উপলক্ষ তৈরি হয়েছে। খুব খুশিও লাগছে এবং মনে করতে পারছি যে আমরা একটা সমাজের অংশ। আজ আমরা একটি অসাধারণ আশা জাগানিয়া মুখমন্ডল দেখতে পাচ্ছি। করবেত্তা তাকে স্বাগত জানাচ্ছে যে, আজই মাত্র তাকে করোনাভাইরাসের বিপক্ষে জয়ী হিসেবে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হচ্ছে।’ পরক্ষণে তিনি বলেন, ‘লিওকে ধন্যবাদ। একই সঙ্গে তোমার মা-বাবাকেও ধন্যবাদ। যারা কখনোই তোমার ব্যপারে আশা ছেড়ে দেয়নি। তারা করবেত্তার সমস্ত মানুষের হৃদয়কে উষ্ণ করে দিয়েছেন। করবেত্তাকে অনেক শক্তিশালী করেছেন।’ শিশুটির মা স্থানীয় মিডিয়াকে বলছেন, ‘আমি তাকে দেখে খুব অবাক হয়ে যেতাম। বিশেষ করে রাতে। আর কোনো মায়ের যেন এ ধরনের কোনো অভিজ্ঞতা না হয়।’ শিশুটির মা জানান, তারা সন্তান যখন খুব জ্বরে ভুগতে ভুগতে অসুস্থ এবং হার্টরেট খুব কমে গিয়েছিল, তখন তার বেঁচে থাকার আশা অনেকটাই কমে গিয়েছিল। তারওপর, যখন তার বাবার এক কলিগ করোনা পজিটিভ হিসেবে ধরা পড়ে, তখন আমরাও নিশ্চিত হই, সে করোনা আক্রান্ত। তবে স্থানীয় হাসপাতাল এবং স্বাস্থ্যকর্মীরা আপ্রাণ চেষ্টা করে ছোট্ট লিওনার্দোকে সুস্থ করে তোলার। অন্যদিকে ইতালির উত্তরাঞ্চলীয় আরেক শহর জেনোয়ার সান মার্টিনো হাসপাতালে ১০২ বছর বয়সী ইতালিকা গ্রনদোনার করোনাভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে ওঠার ঘটনা বেশ তোলপাড় ফেলে দিয়েছে। এই বৃদ্ধাও দীর্ঘ লড়াই করেন করোনার সঙ্গে। ২০ দিন হাসপাতালের বিছানায় কাটাতে হয়েছিল তাকে। মার্চের শুরুর দিকেই করোনাভাইরাসের উপসর্গ নিয়েই হাসপাতালে আসেন টেস্ট করার জন্য। করোনা পজিটিভ ধরা পড়ার পর তিনি হাসপাতালে ভর্তি হন। হার্টের সমস্যাও সঙ্গী ছিল তার। কিন্তু দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে মুক্তি পেলেন তিনি। জেনোয়ার ডাক্তাররা বলেই বসেছেন, ‘এই নারীর কাছে করোনাভাইরাস পরাজিত হয়েছে।’ ডাক্তাররা তার নিক নেমটাই (উপনাম) পরিবর্তন করে দিয়েছে। তার নাম দিয়েছেন ‘হাইল্যান্ডার (পর্বতবসী)- দ্য ইমোরটাল (অমর)।’ সিএনএনকে ডাক্তার ভেরা সিকবালদি বলেন, ‘তিনি (গ্রনদোনা) সব বয়স্ক মানুষের অনেক বড় এক প্রতিনিধি এবং তিনি বয়স্কদের সামনে নিজেকে আশার প্রতীক হিসেবে তুলে ধরতে পেরেছেন।’ ইতালির ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের তথ্য অনুসারে, কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর মৃতদের গড় বয়স হচ্ছে ৭৮। এর মধ্যে ইতালিকা গ্রনদোনার সুস্থ হওয়া হচ্ছে বিরল একটি ঘটনা। ইতালিকা গ্রনদোনার সুস্থ হয়ে ওঠার ঘটনায় ডাক্তাররাও নতুন করে ভাবতে শুরু করেছেন। তাদের গবেষণায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে এতে। তারা আরও গভীর গবেষণা করতে পারবেন বলে জানিয়েছেন এরইমধ্যে। সিকবালদি বলেন, ডাক্তাররা গ্রনদোনার বেঁচে ওঠার বিষয়ে একেবারেই আশাবাদী ছিলেন না।