ঢাকা ২১ ভাদ্র ১৪৩৩, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২১ ভাদ্র ১৪৩৩, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
টাওয়ার হ্যামলেটসে কস্ট অব লিভিং সহায়তায় আয়সীমা ৬০ হাজার পাউন্ড, জানালেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান পূর্ব লন্ডনে গ্রীষ্মমণ্ডলীয় মশার প্রজনন শনাক্ত, স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা যুক্তরাজ্যে সাপ্তাহিক ফুড ওয়েস্ট সংগ্রহে ৯,০০০ পরিবারের নতুন সাড়া মন্ত্রী এলেই দৃশ্য বদলায় ওসমানী হাসপাতাল, বছরজুড়ে কেন ভোগান্তি: প্রশ্ন রোগীদের আগামী ১৮ অক্টোবর ভোটগ্রহণ: গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশ ভাঙা ডানা নিয়েও বেঁচে থাকা "বিস্ময়কর" ঈগলকে ফের দেখা গেল স্কটল্যান্ডের উপকূলে স্কিলড ওয়ার্কার ভিসায় বড় স্বস্তি: শোষণকারী নিয়োগকর্তা বদলাতে পারবেন ভুক্তভোগীরা গোলাপগঞ্জের চন্দরপুরে আবু তাহের এমবিইকে বর্ণাঢ্য সংবর্ধনা মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা বাংলাদেশিদের জন্য সীমিত হলো মিসাইল-ড্রোন হামলা: কুয়েতে বাংলাদেশিদের বিশেষ সতর্কতা নেতৃত্বের কোন্দলে বিভক্ত ফোবানা, যুক্তরাষ্ট্র-কানাডায় ৪ সম্মেলন মিশরে দুই বাংলাদেশিকে শিকলে বেঁধে নির্যাতন, ৩ বাংলাদেশির ৫ বছর সাজা দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন যুক্তরাষ্ট্রেও ভুল পথে গাড়ি : প্রাণ গেল বাংলাদেশি মা-মেয়ের ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার মহিম নিহত কুয়েত–ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু, কমেছে বিমান ভাড়া স্পেনের মাদ্রিদে গ্যারেজে অগ্নিকাণ্ড, বাংলাদেশি ফুড ডেলিভারি কর্মী নিহত সৌদি আরবে গুলিতে বাংলাদেশি যুবক নিহত ঢাকায় গ্রেপ্তার বিয়ানীবাজার আওয়ামী লীগ নেতা পল্লব, নেওয়া হচ্ছে সিলেট আদালতে ৬ মাসের মধ্যে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া গায়ে হলুদের অনুষ্ঠানে মারধর: নিউ ইয়র্কে বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘন: আটক ৩০ বাংলাদেশিসহ ৫২৮ লন্ডনে  মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর ফ্যামিলি গেট-টুগেদার মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন তালিকা, এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি গ্রিসে বিচারের মুখে বাংলাদেশ ও মিশরের ২৩ আশ্রয়প্রার্থী লন্ডনে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের টি-১০, চ্যাম্পিয়ন অলস্টার মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র

নেতৃত্বের কোন্দলে বিভক্ত ফোবানা, যুক্তরাষ্ট্র-কানাডায় ৪ সম্মেলন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ এএম

নেতৃত্বের কোন্দলে বিভক্ত ফোবানা, যুক্তরাষ্ট্র-কানাডায় ৪ সম্মেলন

আসছে ৪ থেকে ৬ সেপ্টেম্বর লেবার ডে উইকেন্ডে যুক্তরাষ্ট্র ও কানাডার চার শহরে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা’র (ফোবানা) ৩৯ বছর পূর্তি ও চার দশক পদার্পণের সম্মেলন।

সংগঠনটির অভ্যন্তরীণ নেতৃত্ব কোন্দল ও বিভাজনের কারণে এবার নিউ ইয়র্ক, ফ্লোরিডার অরল্যান্ডো, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এবং কানাডার টরেন্টোতে পৃথক চারটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

তিন দশকেরও বেশি সময় আগে উত্তর আমেরিকায় বাঙালি সংস্কৃতির চর্চা, নতুন প্রজন্মকে দেশীয় ঐতিহ্যের প্রতি উদ্বুদ্ধ করা এবং প্রবাসীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্য নিয়ে ফোবানা প্রতিষ্ঠিত হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে সংগঠনটি মূল উদ্দেশ্য থেকে সরে গেছে বলে অভিযোগ করেছেন প্রবাসীদের একাংশ। তাদের অভিযোগ, নেতৃত্বের কোন্দল, ব্যক্তিগত প্রভাব বিস্তার এবং মূলধারার সামাজিক-রাজনৈতিক ইস্যুর পরিবর্তে তারকানির্ভর সাংস্কৃতিক আয়োজনই গুরুত্ব পাচ্ছে।

নিউ ইয়র্কে ‘চেতনায় ৭১ হৃদয়ে বাংলাদেশ’

এবার নিউ ইয়র্কের এস্টোরিয়ায় ইভাঞ্চল ক্রিস্টিয়ান চার্চ মিলনায়তনে আয়োজিত তিন দিনব্যাপী ফোবানা সম্মেলনটি শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। ‘এনআরবি অ্যাসোসিয়েশন’-এর আয়োজনে এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘চেতনায় ৭১ হৃদয়ে বাংলাদেশ’।

জাকারিয়া চৌধুরী (চেয়ারম্যান), দেওয়ান মনিরুজ্জামান (নির্বাহী সচিব), নূরুল আমিন বাবু (কনভেনর) ও মঞ্জুর কাদেরের (সদস্য-সচিব) নেতৃত্বে গঠিত কেন্দ্রীয় কমিটি সম্মেলনটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রেখেছে। আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা, অভিবাসন বিষয়ক সেমিনার, নারী ক্ষমতায়ন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।

লস অ্যাঞ্জেলেসে ৫৪ সংগঠনের অংশগ্রহণ

‘উত্তরণের পথে আগামীর প্রত্যয়ে প্রবাস বাংলাদেশ’ স্লোগান নিয়ে ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিল্টন হোটেলে অনুষ্ঠিত হচ্ছে অপর একটি সম্মেলন। ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে এতে ৫৪টি নিবন্ধিত সংগঠনের অংশগ্রহণ এবং ২২টির পরিবেশনার কথা রয়েছে।

এতে মূল বক্তব্য উপস্থাপন করবেন কালি প্রদীপ চৌধুরী। জয়নুল আবেদিন (কনভেনর), রবিউল করিম বেলাল (চেয়ারপারসন) ও খালেদ রউফের (নির্বাহী সচিব) পরিচালনায় এতে অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও লস অ্যাঞ্জেলেস সিটির মেয়রের উপস্থিত থাকার কথা রয়েছে।

অরল্যান্ডোতে চলচ্চিত্র ও সংগীত তারকাদের আয়োজন

ফ্লোরিডার কিসিমি এলাকার হলিডে ইন রিসোর্টে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সেন্ট্রাল ফ্লোরিডা’র উদ্যোগে আয়োজিত হচ্ছে আরেকটি সম্মেলন। জাহিদ হাসান, আনোয়ার হোসেন সেন্টু ও রহিম র্যানিহালের নেতৃত্বে পরিচালিত এ সম্মেলনে সামাজিক-সমসাময়িক বিষয়ের পাশাপাশি চলচ্চিত্র ও সংগীতের তারকাদের উপস্থিতিতে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

টরেন্টোতেও পৃথক সম্মেলন

এদিকে কানাডার টরেন্টোর ডন ভ্যালি হোটেল অ্যান্ড সুইটসে চতুর্থ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। গিয়াস আহমেদ, শাহ নেওয়াজ, আবু যুবায়ের দারা ও ফিরোজ আহমেদের নেতৃত্বে আয়োজিত এ সম্মেলনে প্রবাসীদের অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।

এতে জাদুশিল্পী জুয়েল আইচ ও অভিনেত্রী ববিতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাহিদা সোবহানেরও এতে অংশ নেওয়ার কথা রয়েছে।