ঢাকা ২১ ভাদ্র ১৪৩৩, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২১ ভাদ্র ১৪৩৩, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
টাওয়ার হ্যামলেটসে কস্ট অব লিভিং সহায়তায় আয়সীমা ৬০ হাজার পাউন্ড, জানালেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান পূর্ব লন্ডনে গ্রীষ্মমণ্ডলীয় মশার প্রজনন শনাক্ত, স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা যুক্তরাজ্যে সাপ্তাহিক ফুড ওয়েস্ট সংগ্রহে ৯,০০০ পরিবারের নতুন সাড়া মন্ত্রী এলেই দৃশ্য বদলায় ওসমানী হাসপাতাল, বছরজুড়ে কেন ভোগান্তি: প্রশ্ন রোগীদের আগামী ১৮ অক্টোবর ভোটগ্রহণ: গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশ ভাঙা ডানা নিয়েও বেঁচে থাকা "বিস্ময়কর" ঈগলকে ফের দেখা গেল স্কটল্যান্ডের উপকূলে স্কিলড ওয়ার্কার ভিসায় বড় স্বস্তি: শোষণকারী নিয়োগকর্তা বদলাতে পারবেন ভুক্তভোগীরা গোলাপগঞ্জের চন্দরপুরে আবু তাহের এমবিইকে বর্ণাঢ্য সংবর্ধনা মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা বাংলাদেশিদের জন্য সীমিত হলো মিসাইল-ড্রোন হামলা: কুয়েতে বাংলাদেশিদের বিশেষ সতর্কতা নেতৃত্বের কোন্দলে বিভক্ত ফোবানা, যুক্তরাষ্ট্র-কানাডায় ৪ সম্মেলন মিশরে দুই বাংলাদেশিকে শিকলে বেঁধে নির্যাতন, ৩ বাংলাদেশির ৫ বছর সাজা দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন যুক্তরাষ্ট্রেও ভুল পথে গাড়ি : প্রাণ গেল বাংলাদেশি মা-মেয়ের ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার মহিম নিহত কুয়েত–ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু, কমেছে বিমান ভাড়া স্পেনের মাদ্রিদে গ্যারেজে অগ্নিকাণ্ড, বাংলাদেশি ফুড ডেলিভারি কর্মী নিহত সৌদি আরবে গুলিতে বাংলাদেশি যুবক নিহত ঢাকায় গ্রেপ্তার বিয়ানীবাজার আওয়ামী লীগ নেতা পল্লব, নেওয়া হচ্ছে সিলেট আদালতে ৬ মাসের মধ্যে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া গায়ে হলুদের অনুষ্ঠানে মারধর: নিউ ইয়র্কে বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘন: আটক ৩০ বাংলাদেশিসহ ৫২৮ লন্ডনে  মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর ফ্যামিলি গেট-টুগেদার মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন তালিকা, এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি গ্রিসে বিচারের মুখে বাংলাদেশ ও মিশরের ২৩ আশ্রয়প্রার্থী লন্ডনে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের টি-১০, চ্যাম্পিয়ন অলস্টার মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র

মিসাইল-ড্রোন হামলা: কুয়েতে বাংলাদেশিদের বিশেষ সতর্কতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ এএম

মিসাইল-ড্রোন হামলা: কুয়েতে বাংলাদেশিদের বিশেষ সতর্কতা

সাম্প্রতিক সময়ে কুয়েতে নতুন করে মিসাইল ও ড্রোন হামলার ঘটনা ঘটায় দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে দূতাবাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয় কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

ওই সতর্কবার্তায় নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কুয়েতি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কুয়েত সরকারের নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো। মিসাইল বা ড্রোন হামলা সংক্রান্ত কোনও ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার জন্য সবাইকে আবারও আহ্বান জানানো হলো। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে যত্নশীল থাকার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোনও ভিডিও বা ছবি আপলোড করা থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানানো যাচ্ছে।’

এতে আর বলা হয়, ‘জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরসমূহ +965 69920013, +965 66516404, +965 50895161 এবং ইমেইল [email protected] এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।’