ঢাকা ২১ ভাদ্র ১৪৩৩, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২১ ভাদ্র ১৪৩৩, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
কারাগারে ভিডিও কলে স্বজনের মুখ দেখার সুযোগ, তবে মাদক-দুর্নীতির পুরোনো অভিযোগ অমীমাংসিত লন্ডনের স্কুলে মোবাইল নিষিদ্ধ: বদলে যাচ্ছে শিক্ষার্থীদের আচরণ অনুপ্রবেশের অভিযোগে ইন্দোনেশিয়ায় ৮ বাংলাদেশি গ্রেপ্তার টাওয়ার হ্যামলেটসে কস্ট অব লিভিং সহায়তায় আয়সীমা ৬০ হাজার পাউন্ড, জানালেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান পূর্ব লন্ডনে গ্রীষ্মমণ্ডলীয় মশার প্রজনন শনাক্ত, স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা যুক্তরাজ্যে সাপ্তাহিক ফুড ওয়েস্ট সংগ্রহে ৯,০০০ পরিবারের নতুন সাড়া মন্ত্রী এলেই দৃশ্য বদলায় ওসমানী হাসপাতাল, বছরজুড়ে কেন ভোগান্তি: প্রশ্ন রোগীদের আগামী ১৮ অক্টোবর ভোটগ্রহণ: গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশ ভাঙা ডানা নিয়েও বেঁচে থাকা "বিস্ময়কর" ঈগলকে ফের দেখা গেল স্কটল্যান্ডের উপকূলে স্কিলড ওয়ার্কার ভিসায় বড় স্বস্তি: শোষণকারী নিয়োগকর্তা বদলাতে পারবেন ভুক্তভোগীরা গোলাপগঞ্জের চন্দরপুরে আবু তাহের এমবিইকে বর্ণাঢ্য সংবর্ধনা মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা বাংলাদেশিদের জন্য সীমিত হলো মিসাইল-ড্রোন হামলা: কুয়েতে বাংলাদেশিদের বিশেষ সতর্কতা নেতৃত্বের কোন্দলে বিভক্ত ফোবানা, যুক্তরাষ্ট্র-কানাডায় ৪ সম্মেলন মিশরে দুই বাংলাদেশিকে শিকলে বেঁধে নির্যাতন, ৩ বাংলাদেশির ৫ বছর সাজা দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন যুক্তরাষ্ট্রেও ভুল পথে গাড়ি : প্রাণ গেল বাংলাদেশি মা-মেয়ের ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার মহিম নিহত কুয়েত–ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু, কমেছে বিমান ভাড়া স্পেনের মাদ্রিদে গ্যারেজে অগ্নিকাণ্ড, বাংলাদেশি ফুড ডেলিভারি কর্মী নিহত সৌদি আরবে গুলিতে বাংলাদেশি যুবক নিহত ঢাকায় গ্রেপ্তার বিয়ানীবাজার আওয়ামী লীগ নেতা পল্লব, নেওয়া হচ্ছে সিলেট আদালতে ৬ মাসের মধ্যে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া গায়ে হলুদের অনুষ্ঠানে মারধর: নিউ ইয়র্কে বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘন: আটক ৩০ বাংলাদেশিসহ ৫২৮ লন্ডনে  মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর ফ্যামিলি গেট-টুগেদার মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন তালিকা, এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি গ্রিসে বিচারের মুখে বাংলাদেশ ও মিশরের ২৩ আশ্রয়প্রার্থী লন্ডনে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের টি-১০, চ্যাম্পিয়ন অলস্টার মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

ইতালিতে কণ্ঠশিল্পী মোজারকে ঘিরে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মতবিনিময় ও নৈশভোজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ১১:৫৪ পিএম

ইতালিতে কণ্ঠশিল্পী মোজারকে ঘিরে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মতবিনিময় ও নৈশভোজ

মিনহাজ হোসেন ।। ইতালি

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও নতুন প্রজন্মের ক্রুজ স্টার মোজার-এর ইতালি আগমন উপলক্ষে বৃহত্তর সিলেটের অন্যতম সামাজিক ও প্রবাসী সংগঠন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি আরিফ আহমেদ আরিফিনের সভাপতিত্বে এবং সদস্য মিনহাজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অলি উদ্দিন শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন রনি, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, আইন ও ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক মো. হৃদয় মনির, সিনিয়র সাংবাদিক আমির হোসেন লিটন, মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেপারী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী রনি আহমেদ ও মোজাম্মেল হোসেন মোল্লা।

এ ছাড়া বাংলা প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী, প্রচার সম্পাদক জায়েদুল হক সোহেল, সাংবাদিক ওয়াহিদুজ্জামান দীপু, দেশি ইভেন্ট এবিজেন-এর কর্ণধার হোসাইন মোয়াজ এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাসেলসহ ইতালিপ্রবাসী বৃহত্তর সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি শিল্পী মোজারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশের বর্তমান সংগীতাঙ্গন, নতুন প্রজন্মের শিল্পীদের সম্ভাবনা এবং প্রবাসে বাংলা সংস্কৃতি ও সংগীতের প্রসার নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতি ও সংগীতকে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে শিল্পী, সাংস্কৃতিক সংগঠন ও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।

কণ্ঠশিল্পী মোজার তাঁর ইতালি সফর এবং প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা ও আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন। বাংলা গান ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে আরও পরিচিত করে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এবারই প্রথম ইউরোপ সফরে তিনি তাঁর জন্মদিন উদযাপন করবেন। একই সঙ্গে প্রবাসী দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, প্রবাসে থেকেও দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পীদের সঙ্গে যোগাযোগ অটুট রাখতে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা জানান।

পরে অতিথি শিল্পী মোজারসহ উপস্থিত সবার অংশগ্রহণে নৈশভোজ অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত আড্ডা, পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।