ঢাকা ২১ ভাদ্র ১৪৩৩, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২১ ভাদ্র ১৪৩৩, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
কারাগারে ভিডিও কলে স্বজনের মুখ দেখার সুযোগ, তবে মাদক-দুর্নীতির পুরোনো অভিযোগ অমীমাংসিত লন্ডনের স্কুলে মোবাইল নিষিদ্ধ: বদলে যাচ্ছে শিক্ষার্থীদের আচরণ অনুপ্রবেশের অভিযোগে ইন্দোনেশিয়ায় ৮ বাংলাদেশি গ্রেপ্তার টাওয়ার হ্যামলেটসে কস্ট অব লিভিং সহায়তায় আয়সীমা ৬০ হাজার পাউন্ড, জানালেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান পূর্ব লন্ডনে গ্রীষ্মমণ্ডলীয় মশার প্রজনন শনাক্ত, স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা যুক্তরাজ্যে সাপ্তাহিক ফুড ওয়েস্ট সংগ্রহে ৯,০০০ পরিবারের নতুন সাড়া মন্ত্রী এলেই দৃশ্য বদলায় ওসমানী হাসপাতাল, বছরজুড়ে কেন ভোগান্তি: প্রশ্ন রোগীদের আগামী ১৮ অক্টোবর ভোটগ্রহণ: গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশ ভাঙা ডানা নিয়েও বেঁচে থাকা "বিস্ময়কর" ঈগলকে ফের দেখা গেল স্কটল্যান্ডের উপকূলে স্কিলড ওয়ার্কার ভিসায় বড় স্বস্তি: শোষণকারী নিয়োগকর্তা বদলাতে পারবেন ভুক্তভোগীরা গোলাপগঞ্জের চন্দরপুরে আবু তাহের এমবিইকে বর্ণাঢ্য সংবর্ধনা মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা বাংলাদেশিদের জন্য সীমিত হলো মিসাইল-ড্রোন হামলা: কুয়েতে বাংলাদেশিদের বিশেষ সতর্কতা নেতৃত্বের কোন্দলে বিভক্ত ফোবানা, যুক্তরাষ্ট্র-কানাডায় ৪ সম্মেলন মিশরে দুই বাংলাদেশিকে শিকলে বেঁধে নির্যাতন, ৩ বাংলাদেশির ৫ বছর সাজা দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন যুক্তরাষ্ট্রেও ভুল পথে গাড়ি : প্রাণ গেল বাংলাদেশি মা-মেয়ের ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার মহিম নিহত কুয়েত–ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু, কমেছে বিমান ভাড়া স্পেনের মাদ্রিদে গ্যারেজে অগ্নিকাণ্ড, বাংলাদেশি ফুড ডেলিভারি কর্মী নিহত সৌদি আরবে গুলিতে বাংলাদেশি যুবক নিহত ঢাকায় গ্রেপ্তার বিয়ানীবাজার আওয়ামী লীগ নেতা পল্লব, নেওয়া হচ্ছে সিলেট আদালতে ৬ মাসের মধ্যে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া গায়ে হলুদের অনুষ্ঠানে মারধর: নিউ ইয়র্কে বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘন: আটক ৩০ বাংলাদেশিসহ ৫২৮ লন্ডনে  মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর ফ্যামিলি গেট-টুগেদার মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন তালিকা, এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি গ্রিসে বিচারের মুখে বাংলাদেশ ও মিশরের ২৩ আশ্রয়প্রার্থী লন্ডনে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের টি-১০, চ্যাম্পিয়ন অলস্টার মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটার ৩৫ হাজার, ভোটকেন্দ্র ৫টি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৮:০১ এএম

নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটার ৩৫ হাজার, ভোটকেন্দ্র ৫টি

উত্তর আমেরিকার সামাজিক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্ক’-এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়েছে।

আগামী ১৮ অক্টোবর দিনব্যাপী নিউ ইয়র্কের ব্রঙ্কস, কুইন্সের উডসাইড ও জ্যামাইকা এবং ব্রুকলিনের ফুলটন ও ওজনপার্কে অবস্থিত মোট পাঁচটি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মাথাপিছু ২০ ডলার ফি দিয়ে মোট ৩৫ হাজার ২৬৯ জন প্রবাসী ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান আবু নাসের।

এ সময় কমিশনের অন্য সদস্য বদরুল হোসেন খান, শামসুদ্দিন আজাদ, রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী, মিয়া মোহাম্মদ দুলাল ও মিতু হামিদ উপস্থিত ছিলেন।

তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করবে নির্বাচিত কমিটি

পঞ্চাশ বছরের পুরনো এই সংগঠনের গঠনতন্ত্রে সর্বশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী কার্যনির্বাহী কমিটির মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে। ফলে এবারের নির্বাচনে নির্বাচিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ২৫ অগাস্ট এবং জমা দেওয়ার শেষ তারিখ ৩০ অগাস্ট। এরপর ৩ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার করা যাবে এবং ৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন ফি ৬ হাজার মার্কিন ডলার এবং সাধারণ সম্পাদক পদে ৫ হাজার মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য পদের জন্যও নির্দিষ্ট ফি ধার্য করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যম এবং প্রার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

দুটি প্যানেলের মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আভাস

এদিকে তফসিল ঘোষণার পর থেকেই মাঠের প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে মূলত দুটি প্যানেলের মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

এর একটি হলো বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন ‘সেলিম-আলী প্যানেল’। অন্যটি হলো আজমল হোসেন কুনু ও ফিরোজ আহমেদের নেতৃত্বাধীন ‘কুনু-ফিরোজ প্যানেল’।

এর বাইরে স্বতন্ত্রভাবে দু-একজনের নাম শোনা গেলেও ভোটার সংগ্রহের সময় তাদের মাঠপর্যায়ে খুব একটা সক্রিয় দেখা যায়নি।