ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
সর্বশেষ
কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি করে নতুন সম্ভাবনা দেখাচ্ছেন উদ্যোক্তা নাপোলিতে সুপারমার্কেট ও B&B হোটেল করছে নোভাভিতা সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে কুপিয়ে খুন যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে, একক নৌকায় রেকর্ড ২৩০ জনের প্রবেশ রোমে একই পরিবারের ৩ বাংলাদেশির জানাজা, ছেলের আবেগঘন পোস্ট যুক্তরাজ্যে চশমা পরে গাড়ি চালানোর ডিভিএলএ নিয়ম ভাঙলে জরিমানা ১০০০ পাউন্ড যুক্তরাজ্যে ৬৫ ঊর্ধ্বদের সঞ্চয়ে কর দেওয়া বেড়েছে চারগুণ তাপপ্রবাহের মধ্যে লন্ডন-এসেক্সে পাইপ ফেটে ১০ হাজার বাড়িতে পানির সংকট জামায়াত নেতাদের ‘বিষ্ঠা কাণ্ড’: ৩ নেতা কারাগারে ফারাজের বাড়িতে অগ্নিসংযোগ তদন্ত পুনরায় চালু, স্বাগত জানালেন ফারাজ নিজেই আমিরাত ও বাহরাইনে এসএসসি ফলাফলে চমক দেখাল বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় জেলে থাকা ৮৩ বাংলাদেশিকে দেশে ফেরাতে কী হচ্ছে? মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম মালয়েশিয়ায় পুলিশের ভয়ে সাগরে ঝাঁপ বাংলাদেশি শ্রমিকের সিঙ্গাপুরে বাংলাদেশের ১৫ ‘রেমিট্যান্স যোদ্ধা’ পেলেন সম্মাননা সিউটায় অভিবাসন সংকট নিরসনের দাবিতে সড়কে নামল হাজারো মানুষ তিন দশক পর সালমান শাহ মামলায় নতুন মোড়, গ্রেপ্তার হলেন আসামি ডন ওমানে কৃষি শ্রমিক নেবে, ভিসা আবেদন শুরু ৯ আগস্ট থেকে মালয়েশিয়ার মর্গে পড়ে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ মিলছে না প্যারিসে বাংলাদেশিদের বর্ণিল ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষামন্ত্রী বললেন, ‘মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না’ ইতালিতে কিশোরীর স্বর্ণালংকার ছিনতাই, বাংলাদেশিদের অনুষ্ঠানে সংঘর্ষ এসএসসিতে পাসের হার ৬২.২৫%, ১৯ বছরের সর্বনিম্ন সৌদি আরবে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশি নিহত, অল্পের জন্য বাঁচলেন হাবিবুর যুক্তরাজ্যে চাকরি : Find a Job সাইটে বাংলাদেশ থেকে আবেদন, জানুন আসল নিয়ম নাগরিকত্বের লোভে শুধু সন্তান জন্মের জন্যই যুক্তরাষ্ট্রে যান হাজারো বিদেশি নারী কিশোর-তরুণ শিক্ষার্থীদের জন্য ফ্রি জিসিএসই ভাষা কোর্স চালু করেছে টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যে ফের বাড়ছে তাপমাত্রা, শিশু-বয়স্কদের বাড়তি সতর্কতার পরামর্শ জামিনেও দুবাই ছাড়তে পারবেন না বেনজীর আহমেদ

নাপোলিতে সুপারমার্কেট ও B&B হোটেল করছে নোভাভিতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ১১:২৫ এএম

নাপোলিতে সুপারমার্কেট ও B&B হোটেল করছে নোভাভিতা

তাসরিফ আহমেদ সৈকত।। ইতালি

ইতালির নাপোলিতে কয়েকজন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর যৌথ উদ্যোগে যাত্রা শুরু করা গ্রুপ অব কোম্পানি ‘Novavita Ekota Sangha Unity S.R.L.’ ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নতুন একটি প্রপার্টি ক্রয় করেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, গত আগস্ট ২০২৬ (শুক্রবার) নাপোলির অন্যতম ব্যস্ত বাংলাদেশি অধ্যুষিত এলাকা পোর্তা নোলানা (Porta Nolana), যা স্থানীয়ভাবে বাংলা টাউন নামে পরিচিত, সেখানে নতুন প্রপার্টিটি ক্রয় করা হয়। এদিন ক্রয়-সংক্রান্ত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নোটারি সম্পন্ন হয়েছে।

নতুন ক্রয় করা ভবনটিতে আধুনিক সুবিধাসম্পন্ন একটি সুপারমার্কেট এবং ভবনের ওপরের তলাগুলোতে একটি B&B (Bed and Breakfast) আবাসিক হোটেল চালুর পরিকল্পনা রয়েছে। প্রপার্টিটির সংস্কারকাজ শিগগিরই শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের প্রথম দিকেই সুপারমার্কেট B&B হোটেলটি সর্বসাধারণের জন্য চালু করা হবে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন নাপোলির ব্যবসায়ী মামুন হাওলাদার সংশ্লিষ্টরা জানান, প্রবাসীদের যৌথ বিনিয়োগে উৎসাহিত করতে প্রতিষ্ঠানটিতে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে। আগ্রহী ব্যক্তিরা এখনো কোম্পানির শেয়ার ক্রয়ের মাধ্যমে এই ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারবেন।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা মনে করছেন, নতুন এই প্রকল্পের মাধ্যমে নাপোলিতে ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়ার পাশাপাশি স্থানীয় বাংলাদেশি কমিউনিটির জন্য নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে।