ঢাকা ২৯ ভাদ্র ১৪৩৩, রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৯ ভাদ্র ১৪৩৩, রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট, উত্থাপনের সুযোগ না দিয়েই খারিজ মেটারনিটি ক্লিনিকের কার্যক্রম ও ফান্ডরেইজিং নিয়ে রুকন ফাউন্ডেশনের সভা যুক্তরাজ্যের সেকেন্ডমেন্ট ওয়ার্কার ভিসা: কারা পাবেন, কীভাবে আবেদন সেপ্টেম্বরে আবারও গরমের দাপট, সোমবার লন্ডনে ২৫ ডিগ্রি যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির শূন্যপদ নেমেছে এক দশকের সর্বনিম্নে লন্ডনের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেও ১০০ আবেদনে চাকরি নেই ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি কোলা বাড়বে ৩.৫% রিফর্ম ইউকেকে রেকর্ড ৩৬০ কোটি টাকার অনুদান ক্রিপ্টো ধনকুবেরের এবার সরাসরি আরব আমিরাতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল, ৩২ জনকে গ্রেপ্তারের দাবি পুলিশের ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা বিবিসিসিআইয়ের যুক্তরাজ্যে তরুণদের জন্য নতুন কর্মঅভিজ্ঞতা প্রকল্প 'ওপেনিং শিফট' চালু যুক্তরাজ্য-ফ্রান্স আশ্রয় চুক্তি: শত শত আশ্রয়প্রার্থীর হদিস নেই, শঙ্কায় শিশুরাও পর্যটন কর নিয়ে যুক্তরাজ্যে ভীতি, প্রমাণ বলছে ভিন্ন কথা ভেনিস চলচ্চিত্র উৎসবে ২৫ মিনিট করতালি: কী আছে এই এআই-হত্যা প্রামাণ্যচিত্র ‘নাজা’য়! ইংল্যান্ডের হাসপাতালে অপেক্ষমাণ তালিকা ৯ মাসের মধ্যে সর্বোচ্চ BFF সুপার কাপ ২০২৬: ১৩ সেপ্টেম্বর মাঠে নামছে ১৬ দল, গ্রুপ বিন্যাস চূড়ান্ত যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, YES প্রোগ্রামের বিস্তারিত প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

মালয়েশিয়ায় জেলে থাকা ৮৩ বাংলাদেশিকে দেশে ফেরাতে কী হচ্ছে?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৭:১০ এএম

মালয়েশিয়ায় জেলে থাকা ৮৩ বাংলাদেশিকে দেশে ফেরাতে কী হচ্ছে?

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় দেশটির জেলে থাকা ৮৩ জন বাংলাদেশি দেশে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন। এতে করে তাদের দ্রুত বাংলাদেশে ফেরার সুযোগ তৈরি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভ্রমণ ভিসা নিয়ে অননুমোদিতভাবে কাজ করা, এক কোম্পানির ভিসা নিয়ে অন্য কোম্পানিতে কাজ করাসহ বিভিন্ন অপরাধে আটক হয়ে জেলের সাজা শেষে দেশে ফিরতে ইমিগ্রেশন ডিপোতে অপেক্ষমাণ ছিলেন তারা। পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারায়, জাতীয়তা নিশ্চিত না হওয়াসহ বিমান টিকিটের ব্যবস্থা না হওয়ায় দেশে ফিরতে পারছিলেন না ভাগ্য বদলের আশায় মালয়েশিয়া পাড়ি জমানো এসব বাংলাদেশি।

বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ৩ আগস্ট দেশটির পেরাক রাজ্যের লাংকাপ ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার পরিদর্শন করে। প্রতিনিধিদল ওই ক্যাম্পে আটক ৮৩ জন প্রবাসী বাংলাদেশি কর্মীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে, প্রয়োজনীয় কনস্যুলার/ট্রাভেল পারমিট (টিপি) সংক্রান্ত সেবা দেন।

বিমান টিকিট পেলেই দেশে ফিরতে পারবেন

সব কিছু ঠিক থাকলে বিমান টিকিট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী ফ্লাইটে দেশে ফিরতে পারবেন তারা।

মালয়েশিয়ায় থামছে না ধরপাকড়

উল্লেখ্য, মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসীদের সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে কোনো রকম শাস্তির মুখোমুখি হওয়া ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ চলমান থাকার পরেও থেমে নেই ধরপাকড়। নিয়মিত আটক অভিযানে গ্রেপ্তার হয়ে দেশটির বিভিন্ন রাজ্যের জেলখানায় সাজা ভোগ শেষে ক্যাম্পে অবস্থান করছেন অসংখ্য বাংলাদেশি। ক্যাম্পে থাকা বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরাতে দূতাবাসের একাধিক প্রতিনিধি দল নিয়মিত ক্যাম্প পরিদর্শন করে ট্রাভেল পাস ইস্যু করে আসছে।

এছাড়া, দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, ইমিগ্রেশন ক্যাম্পে আটক থাকা বাংলাদেশিদের কীভাবে দ্রুত সময়ে দেশে পাঠানো যায় সে বিষয়ে দেশটির ইমিগ্রেশনের সঙ্গেও নিয়মিত বৈঠক করছে দূতাবাস।