ঢাকা ২৭ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
ঢাকা ২৭ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
সর্বশেষ
আমিরাত ও বাহরাইনে এসএসসি ফলাফলে চমক দেখাল বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় জেলে থাকা ৮৩ বাংলাদেশিকে দেশে ফেরাতে কী হচ্ছে? মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম মালয়েশিয়ায় পুলিশের ভয়ে সাগরে ঝাঁপ বাংলাদেশি শ্রমিকের সিঙ্গাপুরে বাংলাদেশের ১৫ ‘রেমিট্যান্স যোদ্ধা’ পেলেন সম্মাননা সিউটায় অভিবাসন সংকট নিরসনের দাবিতে সড়কে নামল হাজারো মানুষ তিন দশক পর সালমান শাহ মামলায় নতুন মোড়, গ্রেপ্তার হলেন আসামি ডন ওমানে কৃষি শ্রমিক নেবে, ভিসা আবেদন শুরু ৯ আগস্ট থেকে মালয়েশিয়ার মর্গে পড়ে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ মিলছে না প্যারিসে বাংলাদেশিদের বর্ণিল ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষামন্ত্রী বললেন, ‘মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না’ ইতালিতে কিশোরীর স্বর্ণালংকার ছিনতাই, বাংলাদেশিদের অনুষ্ঠানে সংঘর্ষ এসএসসিতে পাসের হার ৬২.২৫%, ১৯ বছরের সর্বনিম্ন সৌদি আরবে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশি নিহত, অল্পের জন্য বাঁচলেন হাবিবুর যুক্তরাজ্যে চাকরি : Find a Job সাইটে বাংলাদেশ থেকে আবেদন, জানুন আসল নিয়ম নাগরিকত্বের লোভে শুধু সন্তান জন্মের জন্যই যুক্তরাষ্ট্রে যান হাজারো বিদেশি নারী কিশোর-তরুণ শিক্ষার্থীদের জন্য ফ্রি জিসিএসই ভাষা কোর্স চালু করেছে টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যে ফের বাড়ছে তাপমাত্রা, শিশু-বয়স্কদের বাড়তি সতর্কতার পরামর্শ জামিনেও দুবাই ছাড়তে পারবেন না বেনজীর আহমেদ ১১–দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ ঘরে বসেই জানুন ভিসার স্ট্যাটাস: ICP ও GDRFA পোর্টাল নিয়ম মালয়েশিয়ার প্রবাসী শ্রমিকরা ক্ষতিপূরণ পেলেন ৩৪ কোটি টাকা যুক্তরাজ্যে ১,১০০+ অভিবাসী দোষী, বিতর্কে মানবাধিকার প্রশ্ন পর্তুগালে অপহরণ ও মুক্তিপণ আদায়: গ্রেপ্তার ২ বাংলাদেশি সেউতা সংকট ঘিরে ইতালি-স্পেন সম্পর্কে চরম উত্তেজনা, পাল্টা কড়াকড়ির হুঁশিয়ারি গোলাপগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মানববন্ধন, লিফলেট বিতরণ বাংলাদেশের রাজনীতিতে ছয় পরাশক্তির স্বার্থ: কে কী কারণে সতর্ক অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে সিআইডি-ইতালি পুলিশ বৈঠক ব্রিটেনে পরিবারসূত্রে ৭ শ্রেণির আবেদনকারীর স্থায়ী হওয়ার সুযোগ: বড় সংস্কারের ইঙ্গিত সরকারের

মালয়েশিয়ায় পুলিশের ভয়ে সাগরে ঝাঁপ বাংলাদেশি শ্রমিকের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৬:৪৫ এএম

মালয়েশিয়ায় পুলিশের ভয়ে সাগরে ঝাঁপ বাংলাদেশি শ্রমিকের

মালয়েশিয়ার পহাং রাজ্যের তানজুং লুমপুরে অভিবাসন বিভাগের অভিযানের সময় আতঙ্কিত হয়ে সাগরে ঝাঁপ দেন এক বাংলাদেশি শ্রমিক। তবে প্রায় সাত ঘণ্টা পর তাকে তার কর্মস্থলে পাওয়া গেছে।

২৫ বছর বয়সী ওই শ্রমিক প্রায় ৫ কিলোমিটার সাঁতরে কাছের জঙ্গলে কয়েক ঘণ্টা অবস্থান করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে নিজ কর্মীদের আবাসনে ফিরে আসেন তিনি।

মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তানজুং লুমপুরের একটি নির্মাণস্থলে অভিবাসন বিভাগের পরিদর্শন চলাকালে এ ঘটনা ঘটে। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও অভিবাসন কর্মকর্তাকে দেখে আতঙ্কিত হয়ে ওই শ্রমিক সাগরে ঝাঁপ দেন বলে জানায় ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ।

নিখোঁজ ভেবে শুরু হয় ব্যাপক উদ্ধার অভিযান

ঘটনার পর তাকে সাগরে ডুবে নিখোঁজ হওয়ার আশঙ্কায় ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়। এতে ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের ২০ জনের বেশি সদস্য, আন্ডারওয়াটার রেসকিউ টিমের ডুবুরি, ড্রোন ইউনিট, পুলিশ ও সিভিল ডিফেন্স ফোর্স অংশ নেয়।

তামান তাস ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের প্রধান মোহাম্মদ হিলমি কাশফি মাত জালি জানান, সকাল ৯টা ৩৫ মিনিটে অভিবাসন বিভাগের কাছ থেকে এক বিদেশি নাগরিক সাগরে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়।

তিনি বলেন, নিখোঁজ ব্যক্তিকে সর্বশেষ যেখানে দেখা গিয়েছিল সেখানে নৌযান ও ড্রোন দিয়ে তল্লাশি চালানো হয়। পাশাপাশি আন্ডারওয়াটার রেসকিউ টিম সাগরে এবং আরেকটি দল তীরবর্তী এলাকায় অনুসন্ধান চালায়।

সাত ঘণ্টা পর কর্মীদের আবাসনে ফেরেন

পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নির্মাণস্থলের এক সুপারভাইজার জানান, নিখোঁজ শ্রমিকটি নিরাপদে কর্মীদের আবাসনে ফিরে এসেছেন। পুলিশ যাচাই করে তার পরিচয় নিশ্চিত করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেয়।

উদ্ধারকর্মীদের কাছে ওই শ্রমিক জানান, অভিবাসন বিভাগের বিপুলসংখ্যক সদস্য দেখে তিনি ভয় পেয়ে সাগরে ঝাঁপ দিয়েছিলেন। পরে তার সুপারভাইজার নিশ্চিত করেন, তার বৈধ ভ্রমণ ও কর্মানুমতি রয়েছে।