ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

পর্তুগালে নিখোঁজ বাংলাদেশি কিশোরী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পিএম

পর্তুগালে নিখোঁজ বাংলাদেশি কিশোরী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি
নিখোঁজ তাহরিম বেগম (১৫)

পর্তুগালে গত তিন দিন ধরে এক বাংলাদেশি কিশোরী নিখোঁজ থাকার ঘটনা জানা গেছে।

তাহরিম বেগম (১৫) নামের এই কিশোরী শুক্রবার বিকেলের পর থেকে ‘নিখোঁজ’ রয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। তাকে খুঁজে পেতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের সহায়তা চাওয়া হয়েছে।

নিখোঁজ তাহরিম মৌলভীবাজার জেলার বাসিন্দা সিতাব মিয়ার মেয়ে। তিনি পরিবারের সঙ্গে পর্তুগালের ভিলা নোভা দে মিলফন্তেস এলাকায় বসবাস করতেন।

প্রবাসী সিতাব মিয়া বলেন, “ওইদিন তাহরিমকে সর্বশেষ ভিলা নোভা দে মিলফন্তেস এলাকাতে দেখা যায়। তারপর সে আর বাড়ি ফেরেনি। আত্মীয়স্বজন, পরিচিতজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।”

তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে পর্তুগালের National Republican Guard (GNR)-কে অবহিত করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ দূতাবাসেও লিখিতভাবে জানানো হয়েছে।

সিতাব বলেন, “মেয়েকে খুঁজে পেতে আমরা সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রশাসন ও দূতাবাসের সহযোগিতাও চেয়েছি। তাকে নিরাপদে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করছি।”

এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, নিখোঁজ কিশোরীর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি পর্তুগালের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।

তিনি বলেন, “বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। কিশোরীকে দ্রুত খুঁজে বের করতে এবং নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনতে দূতাবাসের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।”

নিখোঁজ তাহরিম বেগমের সন্ধান পেলে GNR কার্যালয় অথবা তার পিতা সিতাব মিয়ার সঙ্গে +351 920 379 872 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।