ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’

প্যারিসে উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা পাঠ ও আলোচনা

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২১, ০৮:১০ পিএম

প্যারিসে উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা পাঠ ও আলোচনা
বাংলাদেশের একটি পূজা মণ্ডপে মূর্তির পায়ে পবিত্র কুরআন শরীফ রাখার ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, পুলিশের গুলি, হত্যাকাণ্ড এবং মন্দিরে আক্রমণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিরুদ্ধে প্যারিসের একটি হলে গত ৩১ অক্টোবর রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে “উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা” শিরনামে কবিতা পাঠ ও আলোচনা । সাহিত্যের ছোটোকাগজ “স্রোত” এই অনুষ্ঠানের আয়োজন করে। বাচিকশিল্পী সাইফুল ইসলামের সঞ্চালনায় এবং স্রোত সম্পাদক কবি বদরুজ্জামান জামানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সাম্প্রদায়িকতা বিরোধী কবিতা, ছড়া, সংগীত, প্রবন্ধ এবং আলোচনায় অংশ নেন- কবি আবু যুবায়ের, বাচিকশিল্পী শর্মিষ্ঠা বড়ুয়া, সংগীতশিল্পী হোমায়রা শারমিন কাকলী,চলচ্চিত্র নির্মাতা প্রকাশ রায়,সংগীতশিল্পী ইসরাত জাহান ফ্লোরা, বাচিকশিল্পী মুনির কাদের, ছড়াকার লোকমান আহম্মেদ আপন, যুবনেতা এডভোকেট রমেন্দু কুমার চন্দ্র, বাচিকশিল্পী ও প্রাবন্ধিক মুহাম্মদ গোলাম মুরশেদ,সাহিত্যানুরাগী মোহাম্মেদ আহমেদ সেলিম, সাংবাদিক শাহ সোহেল, বাচিকশিল্পী সাইফুল ইসলাম, কবি বদরুজ্জামান জামান, অভিনেতা সুহেব মোজাম্মেল,সাংস্কৃতিক কর্মী রাকিবুল ইসলাম প্রমুখ। এতে উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করে স্বরচিত কবিতা, ছড়া এবং বিশিষ্ট কবিদের সাম্প্রদায়িকতা বিরোধী কবিতা পাঠ করা হয়। আলোচনা ও প্রবন্ধ ও আলোচনায় উঠে এসেছে যখন কোন নাগরিক রাষ্ট্রের কাছে তার ধর্মীয় পরিচয় সামনে এনে নিজের অধিকার আদায়ের চেষ্টা বা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে তখন সেই নাগরিক নিজেই নিজের নাগরিকত্বের মর্যাদাকে ক্ষুণ্ণ করে।