ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ

প্রবাসীদের জন্য আগাম ১০ লাখ পোস্টাল ব্যালট ছাপাবে ইসি

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পিএম

প্রবাসীদের জন্য আগাম ১০ লাখ পোস্টাল ব্যালট ছাপাবে ইসি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেবল প্রবাসীদের জন্য আগাম ১০ লাখ পোস্টাল ব্যালট ছাপাবে নির্বাচন কমিশন (ইসি)।’

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপে তিনি এ তথ্য জানান।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘বাংলাদেশে প্রতিটি পোস্টাল ব্যালটের ভোটে ব্যয় হয় ৭০০ টাকা। পোস্টাল ব্যালটে নিবন্ধন করেন মাত্র ২.৭ শতাংশ ভোটার। আমাদের ধারণা এবার ভোটার অংশগ্রহণ অনেক হবে, কত হবে এখনই বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ১০ লাখ  পোস্টাল ব্যালট পেপার ছাপানো হবে। রেজিস্ট্রেশনের সংখ্যা দেখে পরে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘অপতথ্য ছড়ানো, সামাজিক যোগাযোগমাধ্যমে অপব্যবহার এবং এআই-এর অনিয়ন্ত্রিত ব্যবহার এখন বৈশ্বিক সমস্যা। এটি সবার জন্যই বড় উদ্বেগ। আমাদের জন্যও একটি বড় চ্যালেঞ্জ। অপতথ্য মোকাবিলায় মূলধারার গণমাধ্যমের সহায়তা প্রয়োজন। আসল বিষয় হলো সঠিক তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। তথ্য প্রবাহ সীমিত করলে ভালো তথ্যও বন্ধ হয়ে যাবে, যা বাস্তবসম্মত নয়। সচেতনতা তৈরি হয়েছে, সেটিই বড় বিষয়।’

নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনি সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচন ভালো করতে হলে সবাইকে সম্পৃক্ত হতে হবে। আমরা সবাই ভাবমূর্তির সংকটে আছি। এ আস্থার সংকট কাটিয়ে ওঠাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘এআই অপব্যবহার রোধে আরপিও এবং আচরণবিধিতে সাইবার সুরক্ষা আইন যুক্ত করে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এখন জনসচেতনতা তৈরি করতে হবে, তাতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে চারজন নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিব, অন্যান্য কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।