ঢাকা ৩০ ভাদ্র ১৪৩৩, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ৩০ ভাদ্র ১৪৩৩, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
কুয়েত বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সমাধানে গণশুনানি অনুষ্ঠিত মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগরজুড়ে উৎসবের আমেজ সেই রাত-ছাত্রনেতাদের হাতে শিশুর পোষা ছাগল চুরি ও জবাই ইংল্যান্ডে স্কুলের খাবারে ডিপ ফ্রায়েড ফুড নিষিদ্ধ, নতুন নিয়ম ২০২৭ থেকে মিষ্টি খাবার কমালেও কমে না লোভ বা স্বাস্থ্যঝুঁকি: গবেষণা দুবাইতে বিগ টিকিটে লাখপতি প্রবাসী রফিকুল মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক, বৈধতার প্রশ্ন টরন্টোতে প্রবীণদের জন্য ডিজিটাল স্কিলস ও অনলাইন সেফটি সেমিনার যুক্তরাজ্যের প্রবাসীরা কেন হজে যান বাংলাদেশ হয়ে, ঝুঁকি কোথায় আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট, উত্থাপনের সুযোগ না দিয়েই খারিজ মেটারনিটি ক্লিনিকের কার্যক্রম ও ফান্ডরেইজিং নিয়ে রুকন ফাউন্ডেশনের সভা যুক্তরাজ্যের সেকেন্ডমেন্ট ওয়ার্কার ভিসা: কারা পাবেন, কীভাবে আবেদন সেপ্টেম্বরে আবারও গরমের দাপট, সোমবার লন্ডনে ২৫ ডিগ্রি যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির শূন্যপদ নেমেছে এক দশকের সর্বনিম্নে লন্ডনের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেও ১০০ আবেদনে চাকরি নেই ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি কোলা বাড়বে ৩.৫% রিফর্ম ইউকেকে রেকর্ড ৩৬০ কোটি টাকার অনুদান ক্রিপ্টো ধনকুবেরের এবার সরাসরি আরব আমিরাতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল, ৩২ জনকে গ্রেপ্তারের দাবি পুলিশের ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা বিবিসিসিআইয়ের যুক্তরাজ্যে তরুণদের জন্য নতুন কর্মঅভিজ্ঞতা প্রকল্প 'ওপেনিং শিফট' চালু যুক্তরাজ্য-ফ্রান্স আশ্রয় চুক্তি: শত শত আশ্রয়প্রার্থীর হদিস নেই, শঙ্কায় শিশুরাও পর্যটন কর নিয়ে যুক্তরাজ্যে ভীতি, প্রমাণ বলছে ভিন্ন কথা ভেনিস চলচ্চিত্র উৎসবে ২৫ মিনিট করতালি: কী আছে এই এআই-হত্যা প্রামাণ্যচিত্র ‘নাজা’য়! ইংল্যান্ডের হাসপাতালে অপেক্ষমাণ তালিকা ৯ মাসের মধ্যে সর্বোচ্চ BFF সুপার কাপ ২০২৬: ১৩ সেপ্টেম্বর মাঠে নামছে ১৬ দল, গ্রুপ বিন্যাস চূড়ান্ত যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, YES প্রোগ্রামের বিস্তারিত প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন

সেই রাত-ছাত্রনেতাদের হাতে শিশুর পোষা ছাগল চুরি ও জবাই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

সেই রাত-ছাত্রনেতাদের হাতে শিশুর পোষা ছাগল চুরি ও জবাই

বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচার ও সংস্কৃতি যখন ইতিহাসের সর্বনিম্ন স্তরে নেমে যায়, তখন তার অন্যতম কুরুচিপূর্ণ ও নজিরবিহীন উদাহরণ ছিল 'ছাগলকাণ্ড'। সময়ের ব্যবধানে সেই ঘটনার রেশ তো কাটেইনি, বরং রাজনৈতিক মব, প্রবীণ রাজনীতিবিদদের প্রতি প্রকাশ্য অশালীন মন্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে লাগামহীন অসম্মানজনক প্রবণতায় তা আরও নিম্নগামী রূপ নিয়েছে। এই নষ্ট রাজনৈতিক সংস্কৃতির ব্যবচ্ছেদ নিয়ে ৫২বাংলার ধারাবাহিক প্রতিবেদন—

আসিফ-নাসীরুদ্দীনের ছাগলকাণ্ডের নষ্ট রাজনীতি | পর্ব: ১

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আদর্শিক সংঘাত বা ক্ষমতার অপব্যবহারের ঘটনা নতুন কিছু নয়। তবে ২০২৪ সালের ডিসেম্বরে ঢাকার হেয়ার রোডে ঘটে যাওয়া একটি ঘটনা রাজনৈতিক শালীনতার এক নতুন তলানি প্রকাশ করে।

তৎকালীন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাড়ে ৯ বছরের মেয়ের পোষা একটি ছাগল সরকারি বাংলো থেকে চুরি হয়ে যায়, এবং পরে সেটি জবাই করে ভোজের আয়োজন করা হয়। ঘটনাটি নিছক একটি চুরি হলেও, পরবর্তী মাসগুলোতে এটি যেভাবে রাজনৈতিক বক্তব্য, পাল্টাপাল্টি অবস্থান ও সামাজিক মাধ্যমের আলোচনায় রূপ নেয়, তা সমকালীন রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়ের একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

ঘটনাস্থল ও প্রেক্ষাপট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল ইউনূস সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিয়ে ফুলার রোডের বিশ্ববিদ্যালয় কোয়ার্টার ছেড়ে হেয়ার রোডের সরকারি বাংলোতে ওঠার পর তাঁর মেয়ের জন্য দুটি ছাগল কেনা হয়েছিল।

২০২৪ সালের ডিসেম্বরের এক রাতে একটি ছাগল বাংলোর সীমানা পেরিয়ে পাশের একটি বাংলোর চত্বরে চলে যায়, যেখানে তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা অবস্থান করছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছাগলটি সরিয়ে নেওয়া হয় এবং পরে সেটি জবাই করে সেখানেই রাতভর ভোজের আয়োজন করা হয়।

প্রতিক্রিয়া ও প্রাতিষ্ঠানিক নীরবতা

ঘটনার পরদিন আসিফ নজরুলের মেয়ে তার প্রিয় পোষা প্রাণীকে না পেয়ে তীব্র মানসিক আঘাত পায় এবং দেড় দিন অসুস্থ থাকে। আসিফ নজরুল পরবর্তীতে এক টকশোতে বলেন, এটি তাঁর জীবনের অন্যতম হৃদয়বিদারক ঘটনা। তবে তৎকালীন অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি রক্ষা ও ছাত্র আন্দোলনের একাংশের সাথে প্রকাশ্য সংঘাত এড়াতে জ্যেষ্ঠ উপদেষ্টাদের অনুরোধে তিনি কোনো আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ নেননি। তৎকালীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের উদ্যোগে একটি নতুন ছাগল কিনে দিলেও আসিফ নজরুল তা ফেরত পাঠান।

নেতাদের ভূমিকা নিয়ে ভাইরাল প্রতিক্রিয়া

ঘটনার পরবর্তী মাসগুলোতে যখন এটি প্রকাশ্যে আসে, তখন তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, ছাত্রনেতা নাসীরুদ্দীন পাটওয়ারী এবং আন্দোলনের অন্যতম মুখ সারজিস আলমের ভূমিকা ও অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার জন্ম নেয়।

সেসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব নেতাকর্মীদের একাংশও এই ঘটনার বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নেয়। সামাজিক যোগাযোগে ভাইরাল কনটেন্ট ছিল সেটি। বিশ্লেষকদের মতে, ঘটনাটি নিছক দলীয় বিতর্ক ছিল না, বরং আন্দোলনের অভ্যন্তরেও এটি বিভাজন তৈরি করেছিল।

কেন এটি শুধু "চুরি" নয়

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঘটনাটি নিজে যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি উদ্বেগজনক এর পরবর্তী রাজনৈতিক পরিণতি। একটি ফৌজদারি অপরাধকে প্রাতিষ্ঠানিকভাবে চেপে রাখা, এবং পরবর্তীতে তা নিয়ে প্রকাশ্য রাজনৈতিক মঞ্চে যেভাবে আলোচনা হয়েছে, তাতে প্রবীণ রাজনীতিবিদ ও নীতিনির্ধারকদের প্রতি শালীনতার সীমা যেভাবে লঙ্ঘিত হয়েছে।

পরবর্তী পর্বে: "দুইটাই খাওয়া উচিত ছিল"-অপরাধকে বীরত্ব বানানোর রাজনৈতিক ঔদ্ধত্য (পর্ব: ২, আগামীকাল)।

  • তথ্যসূত্র ও রেফারেন্স কোড:

সূত্র-১: ড. আসিফ নজরুলের সরাসরি ভিডিও সাক্ষাৎকার; মিডিয়া প্ল্যাটফর্ম: 'ঠিকানায় খালেদ মুহিউদ্দীন', প্রচারিত তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার।

সূত্র-২: অন্তর্বর্তী সরকারের ভেতরের ঘটনা ও ছাগল ফেরত পাঠানোর বিবরণী।