ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’

বাংলাদেশ ক্রিকেট ইতালির টুর্নামেন্টের উদ্বোধন  ১৪ এপ্রিল

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ এএম

বাংলাদেশ ক্রিকেট ইতালির টুর্নামেন্টের উদ্বোধন  ১৪ এপ্রিল
ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশ ক্রিকেট ইতালির আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি রোমে প্রবাসীদের উদ্যোগে প্রথম কোনো বড় ধরনের ক্রিকেট ইভেন্ট। টুর্নামেন্টে ১৬টি দল রেজিস্ট্রেশন করে। পরে ইতালির রোমে অবস্থিত সপ্তম আশ্চর্যের স্হান কলোসিয়ামের সম্মুখে‌ লটারির মাধ্যমে আটটি গ্রুপ নির্ধারিত করা হয়। ‌ বাংলাদেশ ক্রিকেট ইতালির কর্ণধার ইমন‌ রহমান জানান যাদের ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা, কিংবা যারা নতুনভাবে খেলতে চান, তাদের জন্য এটি এক অসাধারণ সুযোগ। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আপনি শুধু নিজের খেলার দক্ষতা প্রদর্শন করতে পারবেন না, বরং নতুন বন্ধু তৈরি করারও এক সুবর্ণ সুযোগও‌ এ আয়োজন। এছাড়াও মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের খেলাধুলার‌ এ আয়োজন। জানা‌ যায় ১৪ই এপ্রিল পনতে মোমোলো ক্রিকেট মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে ও খেলায় অংশগ্রহণ করবে নিন্মোক্ত দলগুলোর‌ মধ্য কুমিল্লা ক্রিকেট ক্লাব বনাম ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব, রোম বাংলা বনাম সিলেট স্ট্রাইকার, বাংলা টাইগার বনাম রোম কাসিলিনা,‌ মন্তেভেরদে ক্রিকেট ক্লাব বনাম আইটি বাংলা, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ বনাম অস্পিতা ক্রিকেট ক্লাব, স্টার ১১ ক্রিকেট বনাম ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব, টারমিনি স্পোর্টিং বনাম মালিয়ানাওয়ারিয়রস, কেরানীগঞ্জ বয়েজ ক্লাব বনাম এ ও এস ইয়াং স্টার। এছাড়াও খেলা উপভোগ করতে রোমের সামাজিক, ব্যবসায়ীক , ক্রীড়া সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। আয়োজকরা জানান ইতালিতে অবস্থানরত বাংলাদেশের অভিবাসী কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং অটুট বন্ধন তৈরি করতেই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।