ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

ফরাসি ভাষা শিক্ষায় 'বেসিক-ফ্রঁসে বাংলা' অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশিত: ৩১ মে ২০২৩, ০২:৫৪ এএম

ফরাসি ভাষা শিক্ষায় 'বেসিক-ফ্রঁসে বাংলা' অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন
ফরাসি ভাষা শিক্ষায় বাংলাদেশিদের দক্ষতা অর্জনের প্রয়াস নিয়ে প্যারিসে অ্যাপ ভিত্তিক 'বেসিক-ফ্রঁসে বাংলা' অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। লুদো-ভিক বাংলা বিভাগের উদ্যোগে রবিবার সন্ধ্যায় প্যারিসের ম্যারি দ্য অভারভিলিয়ের একটি হলরুমে এই অ্যাপ্লিকেশনের উদ্বোধন ও ফরাসি ভাষার প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয় । আন্তর্জাতিক সফটওয়ার কোম্পানি লুদো-ভিক'র প্রেসিডেন্ট অলিভার জেক এমবার্গের সভাপতিত্বে সমাজকর্মী মোহাম্মদ মহিউদ্দিন ঢালী নিসু'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লুদো-ভিক বাংলা বিভাগের প্রধান মোহাম্মদ আলী চৌধুরী। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন  আয়ারল্যান্ডে কর্মরত  চিকিৎসক ডাঃ জিন্নুরাইন জায়গীরদার। ফরাসি ভাষার প্রয়োজনীয়তার উপর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইউরো-বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি,আর টিভি ফ্রান্স প্রতিনিধি  তাইজুল ফয়েজ। ফ্রান্স ও বাংলাদেশ  জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে 'বেসিক-ফ্রান্স বাংলা' অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন এস্যাইলাম এন্ড ইমিগ্র্যান্ট সলিউশন সংস্থা'র চেয়ারম্যান উবায়দুল্লাহ কয়েস, সলিডারিতে আঁজি ফ্রান্স'র প্রেসিডেন্ট ও মাখনে লা-ভিলে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এন কে নয়ন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী,মির্জা গ্রুপ ফ্রান্সের চেয়ারম্যান মির্জা মাজহারুল,ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ,  লিগ্যাল এইডের চেয়ারম্যান এম এ আজাদ, সিনিয়র সাংবাদিক অধ্যাপক অপু আলম, শাহজালাল স্পোর্টিং ক্লাব ফ্রান্সের সভাপতি ফয়সল আহমদ, তৃতীয় বাংলা ডটকম'র সম্পাদক এনায়েত হোসেন সুহেল,সময় টিভির ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবু,প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল আহমদ,  এনটিভি (ইউকে)ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, ডিবিসি নিউজের ফ্রান্স প্রতিনিধি ইকবাল জাফর, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক হোসেইন মোহাম্মদ মনির, দৈনিক আমাদের সময় পত্রিকার ফ্রান্স প্রতিনিধি আশিক আহমদ উল্লাস, ডাঃ সায়মা মোস্তফা, ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি,এটিএন বাংলা( ইউকে) ফ্রান্স প্রতিনিধি  তাজ উদ্দিন, দৈনিক বাংলাদেশের আলো ফ্রান্স প্রতিনিধি কবি সোহেল আহমদ , মাইটিভি ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন লিপু,যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট নিউজ ওয়ার্ল্ড ফ্রান্স প্রতিনিধি  ময়নুল হক,আলী হোসেন । অনুষ্ঠানে লুদো-ভিক সাস'র প্রেসিডেন্ট অলিভার জেক এমবার্গ ও লুডো-ভিক বাংলা বিভাগের  প্রধান মোহাম্মদ আলী চৌধুরী মধ্যে একটি বিতরণ চুক্তি স্বাক্ষরিত হয়। বক্তারা বলেন, ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের জীবনমান উন্নয়নে ফরাসি ভাষা শিক্ষার কোনো বিকল্প নেই। দৈনন্দিন কাজের পাশাপাশি বাংলাদেশিদের দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ফরাসি ভাষা হচ্ছে মৌলিক ও প্রধান নিয়ামক শক্তি। বক্তারা আরো বলেন, ফরাসি সভ্যতায় বাঙালি কৃষ্টি-কালচার ছড়িয়ে দিতে ফরাসি ভাষা ও সংস্কৃতিকে আমাদের ধারণ করতে হবে। উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে স্বাগত বক্তব্যে মোহাম্মদ আলী চৌধুরী বলেন দীর্ঘ প্রায় ২ বছরের নিরলস প্রচেষ্টার পর আজকে এই অ্যাপ্লিকেশন সবার সামনে উন্মুক্ত করতে পেরে আমি খুবই আনন্দিত। মূলতঃ আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাংলা ভাষাভাষী মানুষের কাছে ফরাসি ভাষা শিক্ষা সহজ করে পৌঁছে দিতে আমাদের এই বেসিক-ফ্রান্স বাংলা' অ্যাপ্লিকেশন তৈরির ভাবনা এবং আনুষ্ঠানিক যাত্রা। তিনি বলেন, এই অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে যদি মানুষজন উপকৃত হন এটিই হবে আমার দীর্ঘ জার্নির চূড়ান্ত স্বার্থকতা ও সফলতা। তিনি জানান- অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে প্রাথমিক পর্যায় ৯ ইউরো খরচ হবে। এতে বর্তমানে ২০টি মডিউলে রয়েছে, যা ক্রমান্বয়ে আরো সংযোজন হবে। আমাদের অনেক বাংলাদেশি যারা ফ্রান্সে নতুন  তাদের কথা চিন্তা করে আমাদের লুদো-ভিক সাস'র প্রেসিডেন্ট একটি বিকল্প ব্যবস্থা শীঘ্রই নিয়ে আসবেন বলে আমি বিশ্বাস করি । https://www.youtube.com/watch?v=-IqlYLWxfcE