ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর

গোলাপঞ্জে বীর মুক্তিযোদ্ধা তাহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০২:৪২ এএম

গোলাপঞ্জে বীর মুক্তিযোদ্ধা তাহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গোলাপগঞ্জে (সিলেট) বীর মুক্তিযোদ্ধা তাহের আলী বীর বিক্রম এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর উপজেলার ফুলবাড়ী কিসমত মাইজভাগে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। জানাযা পূর্বে বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও থানা পুলিশের একটি চৌকশ দল রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান প্রমুখ। এর আগে বৃহস্পতিবার সকাল ৬টায় বার্ধক্যজনিত কারনে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছেল ৭৬বছর। তিনি স্ত্রী, ১ছেলে ও ৩মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর বিক্রম অনারারী ক্যাপ্টেন তাহের আলী গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাইজভাগ গ্রামে ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মোঃ শেখ আবরু মিয়া ও মাতা হুছনে আরা বেগম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তাহের আলী ১নং সেক্টরের অধীনে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে একজন হাবিলদার হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন। অনারারি ক্যাপ্টেন তাহের আলী (বীর বিক্রম) ১৯৭১ সালের এপ্রিল মাসে তৎকালীন মেজর মীর শওকত আলীর নেতৃত্বে ক্যাপ্টেন খালেকুজ্জামান চৌধুরী, শহীদ ক্যাপ্টেন আপ্তাব কাদের, ক্যাপ্টেন মাফুজ আহমদ, সুবেদার আব্দুল মোতালেব ও নায়েক সুবেদার খয়রুল আলমসহ প্রায় ৩‘শ সৈনিকের সাথে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন। তিনি মহালছড়ি, বাঘছড়ি, বুড়িঘাটসহ পার্বত্য রাঙ্গামাটির বিভিন্ন রণাঙ্গনে সম্মুখ যুদ্ধে অংশ নেন। অনারারি ক্যাপ্টেন তাহের আলীকে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ১৯৭৩ সালে ‘বীর বিক্রম’ উপাধিতে ভূষিত হন।