ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডনে যাত্রা বিরতি

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডনে যাত্রা বিরতি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর শুক্রবার লন্ডনে এসে পৌঁছান। জাতিসংঘের অধিবেশনে যোগ দেবার পথে তিনি যাত্রাবিরতি করছেন লন্ডনে। বিরতি শেষে আগামীকাল সকালে তিনি আবার আমেরিকার উদ্দ্যেশ্যে যাত্রা করবেন। একান্তই পারিবারিক পরিবেশে তাঁর এ যাত্রা বিরতি হলেও তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে অনির্ধারিত বৈঠকে মিলিত হয়েছেন। লন্ডনের ক্লারিজ হোটেলে অবস্থানকালীন সময়ে হোটেলেই তিনি এ মতবিনিময় করেন। এর আগে গতকাল ২১ সেপ্টেম্বর বিকেলে বিমানের একটা বিশেষ ফ্লাইটে স্থানীয় সময় বিকেল ৪.০৫ মিনিটে তিনি হিথ্র বিমানবন্দরে এসে পৌঁছালে ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিমান বন্দরের বাইরে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মোহাম্মদ শরীফ, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,মহিলা লীগের শত শত নেতা-কর্মী প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানিয়ে শ্লোগানে শ্লোগানে মুখর করে তোলেন। নেতা-কর্মীদের সাথে মত বিনিময়ে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসে অবস্থানরত নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন । নেতা-কর্মীদের সাথে ক্লারিজ হোটেলে এক আলোচনায় তিনি বাংলাদেশের বিভিন্ন উন্নয়নের প্রসংগ তোলে ধরেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিয়ে আসতে যুক্তরাজ্য আওয়ামী লীগকে কাজ করারও আহবান জানান তিনি। গোয়েন্দাদের তথ্য নিয়ে সদ্য প্রকাশিত একটা বইয়ের কপি তিনি এসময় নেতা-কর্মীদের হাতে তোলে দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে তৎকালীন পাকিস্থান গোয়েন্দা সংস্থার গোপন নতিগুলো নিয়ে ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্যা নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ গ্রন্থ প্রকাশের গল্প করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাময়িক সময়ের জন্য বিভ্রান্তি সৃষ্টি করতে পারলেও ইতিহাস কখনও চাপা দেয়া যায় না। ইতিহাস সত্য ঘটনাগুলোই তার বুকে আগলে ধরে রাখে, মিথ্যে এখানে ঠিকে থাকতে পারে না।’ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে রাজনীতির প্রাসঙ্গিক আলোচনায় তিনি সিলেটে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ বলেছেন-‘ নেত্রীর সাথে তাঁদের এ সাক্ষাৎ এ তারা দেশ-দল-জনগণ সর্বোপরি আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা পেয়েছেন। অন্যদিকে যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর আহমদের নেতৃত্বে হিথ্র বিমানবন্দরের বাইরে বিএনপি বিক্ষোভ প্রদর্শন করেছে। তারা নানা ধরনের প্লেকার্ড ব্যবহার করে এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শ্লোগান দেয়। ২৩ সেপ্টেম্বর রবিবার সকালে ব্রিটিশ এয়ারওয়েজের একটা ফ্লাইটে প্রধানমন্ত্রী নিউইয়র্কের পথে যাত্রা শুরু করবেন। প্রধানমন্ত্রীকে বহন করা বিমান আমেরিকার স্থানীয় সময় ১টা ৪০ মিনিটে নিউআর্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।