ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ

করোনা: কাতারে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাংলাদেশিদের মাঝে আতঙ্ক!

প্রকাশিত: ১৫ মার্চ ২০২০, ০১:০৮ পিএম

করোনা: কাতারে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাংলাদেশিদের মাঝে আতঙ্ক!

[youtube]9sNwHOcOn_8[/youtube]

কাতারে করোনা আক্রান্ত ৩৩৭,প্রবাসী বাংলাদেশীদের মাঝে আতঙ্ক ,সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কাতার মেট্রোরেল,গণপরিবহন বাস সেবা বন্ধ রয়েছে(প্রতিবেদন)

কাতারে করোনা আক্রান্ত ৩৩৭,প্রবাসী বাংলাদেশীদের মাঝে আতঙ্ক ,সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কাতার মেট্রোরেল,গণপরিবহন বাস সেবা বন্ধ রয়েছে,  ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা গত বুধবার এক দিনে দেশটিতে ২৩৮ জনসহ এ নিয়ে কাতারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩৭ জনে।আর প্রথম করোনা আক্রান্তের যাত্রী ইরান থেকে ফিরেছিলেন।ফলে সারাবিশ্বের মত কাতারেও মাস্কের সংকট দেখা গেছে।তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কাতার মেট্রোরেল,গণপরিবহন বাস সেবা দুই দিন বন্ধ থাকবে যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।করোনার অস্তিত্ব পাওয়ায় ইতিমধ্যে কিছু মার্কেট ও হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে।

ভাইরাস ছড়িয়ে যেতে পারে এমন ভয় থেকে সতর্কতা হিসেবে গত সোমবার বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতার প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা জারির পর থেকে প্রবাসী বাংলাদেশীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।বিস্তার ও সংক্রমণ নিয়ন্ত্রণে ইতোমধ্যে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কাতার শিক্ষা মন্ত্রণালয়।

আবার প্রবাসী বাংলাদেশিরা হঠাৎ ফ্লাইট বন্ধ ঘোষণার পর আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবেলায় চেষ্টা করেছে অনেকেই।

৯ মার্চ দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ জানান, বাংলাদেশে অবস্থান কালে যদি কোনো প্রবাসীর ভিসা বা আইডির মেয়াদ শেষ হয়ে যায় তাহলে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিবে কাতার বাংলাদেশ দূতাবাস। এবং প্রবাসী বাংলাদেশিদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাতায়াত এড়িয়ে চলতে বলা হয়েছে।যে কোন প্রয়োজনে দূতাবাসের হট লাইনে (৩৩৬৬ ২০০০) যোগাযোগ করার আহ্বান জানান।

অন্যদিকে করোনাভাইরাসে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের থাকা প্রবাসীরা,হোটেল মুটেল ও টুরিজম খাতে ব্যাপক প্রভাব পড়েছে।ফলে চলমান পরিস্থিতিতে বড় ধরনের লোকসানের আশংকায় আছে ব্যবসায়ীরা।আর প্রবাসীদের আতঙ্কিত না হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে আহ্বান জানান বাংলাদেশ কমিউনিটির নেতারা।

তাছাড়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠন স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।সংক্রমণ রোধে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক অবস্থানে রয়েছে।