ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সর্বশেষ
ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন

সৈয়দ আফসার উদ্দিন এমবিই‘র ইন্তেকাল

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম

সৈয়দ আফসার উদ্দিন এমবিই‘র ইন্তেকাল
ব্রিটেনের  বাংলাভাষী গণমাধ্যমের অত্যন্ত পরিচিত ও প্রিয়মুখ, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্রডকাস্টার ও কমিউনিটি কর্মী – সৈয়দ আফসার উদ্দিন এমবিই আজ ১২ এপ্রিল শুক্রবার ২:৩০ মিনিটে লন্ডনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন) । তিনি কয়েক বছর থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেও স্বাভাবিক জীবন যাপন করছিলেন। তবে কিছু দিন থেকে তার শারিরীক অবস্থার অবনতি হচ্ছিল। তার মৃত্যুর সংবাদে বিশেষ করে সংবাদকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমেছে। অনেকেই সামাজিক যোগোযোগে তার অমায়িক ব্যবহার ও সৃজনশীল কর্মকান্ডের প্রসংশা করে রুহের মাগফিরাত কামনা করছেন। মরহুম সৈয়দ আফসার উদ্দিন এর জানাজার নামাজ ১৩ এপ্রিল শনিবার ইস্ট লন্ডন মসজিদে বাদ যোহর অনুষ্ঠিত হবে। পরে তাকে Gardens of Peace, 1 Five Oaks Lane, Chigwell IG7 4QP দাফন করা হবে। মৃত্যকালে তিনি স্ত্রী , তিন সন্তান – শাবাব, মেহরাব ও জারা সহ অসংখ্য আত্নীয় স্বজন শুভাকাঙ্খী রেখে গেছেন। অত্যন্ত স্বজ্জন ,মেধাবী ও প্রাণোজ্জ্বল সৈয়দ আফসার উদ্দিন ২০০৬ সালের পহেলা জানুয়ারি থেকে ব্রিটেনের জনপ্রিয় টিভি চ্যানেল – “চ্যানেল এস” এর জ্যেষ্ঠ সংবাদ পাঠক । তার বাচন ও উপস্থাপনা শৈলীর জন্য অনেক সংবাদ পাঠক ও অগণিত দর্শকের কাছে জনপ্রিয় ছিলেন। সৈয়দ আফসার উদ্দিন ১৯৯৯ সালে ব্রিটেনের প্রথম স্যাটেলাইট বাংলা টিভি চ্যানেল – বাংলা টিভিতে সংবাদ পাঠক হিসেবে তিনি নিজেকে সংযুক্ত করেন। বাংলাদেশে থাকাকালীন সৈয়দ আফসার উদ্দিন সংবাদ ও সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। ইত্তেফাক গ্রূপের স্পোর্টস রিপোর্টার হিসেবে কাজ করেছেন।বাংলাদেশ টেলিভিশনে ক্রিকেট ধারাভাষ্যকার ও উপস্থাপক হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সক্রিয় সদস্য ছিলেন। ব্রিটেনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস রেডিওতে কারেন্ট অ্যাফেয়ার্স, খেলাধুলা এবং ম্যাগাজিন প্রোগ্রামে কাজ করেছেন আট বছর। চার বছরের জন্য ভয়েস অফ আমেরিকা রেডিওর লন্ডন প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। শিক্ষকতায় তাঁর রয়েছে ত্রিশ বছরের অভিজ্ঞতা। বাংলাসহ পাঁচটি বিষয়ে ইয়ার সেভেন থেকে এ লেভেল পর্যন্ত শিক্ষা দেয়ার পাশাপাশি তিনি দীর্ঘদিন হেড অব ইয়ার এবং ডাইরেক্টর অফ স্কুল হিসেবে কাজ করেন। শারীরিক অসুস্থতার কারণে বছর তিনেক আগে বাধ্য হয়ে তাঁকে অবসরে যেতে হয়। পাশাপাশি জিসিএসই বাংলার পরীক্ষক হিসেবে একিউএ এক্সাম বোর্ডের সাথে যুক্ত আছেন ১৯৯৬ সাল থেকে । সন্ধ্যাকালীন চাকুরী হিসেবে ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত সৈয়দ আফসার উদ্দিন ESOL লেকচারার হিসেবে টাওয়ার হ্যামলেটস্ কলেজে কাজ করেন। তিনি ২০১৭ সালে সেরা পুরুষ সংবাদ উপস্থাপক বিভাগের অধীনে “ইস্টউড” পুরস্কার জিতেছেন। ২০১৯ সালে ব্রিটেনের অনলাইন গণমাধ্যম ৫২ বাংলা টিভি সৈয়দ আফসার কে ব্রিটেনে শিক্ষা, সাংবাদিকতা, ও কমিউনিটি সেবায় বিশেষ অবদানের জন্য “৫২ বাংলা টিভি বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড ২০১৯” প্রদান করে। একই বছর সানরাইজ টুডে অনলাইন টিভি, সাংবাদিকতায় অসাধারণ অবদানের জন্য সৈয়দ আফসার কে “বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড” প্রদান করে। টাওয়ার হ্যামলেটস এ শিক্ষা ও সমাজ সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে প্রয়াত মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথ তাঁকে “এমবিই” সম্মানে ভূষিত করেন। ২০২২ সালে শিক্ষা ও ইলেকট্রনিক মিডিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাঁকে আন্তর্জাতিক সম্মাননা – “ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন” প্রদান করা হয়। একই বছর সাংবাদিকতা ও ইলেকট্রনিক মিডিয়ায় তাঁর অসামান্য অবদানের জন্য ” ব্রিটিশ বাংলাদেশী হুজ হু অ্যাওয়ার্ড ” দেয়া হয়। এছাড়াও সৈয়দ আফসার উদ্দিন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আরো অ্যাওয়ার্ড পেয়েছেন। ২০২৪ সালে ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশী কমিউনিটিতে বাংলা ভাষা শিক্ষা এবং ব্রিটিশ বাংলা মিডিয়াতে অসাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ লন্ডন বাংলা প্রেস ক্লাব তাকে “আজীবন সম্মাননা” (“Life Time Achievement Award”) প্রদান করে। তিনি তিন দশকেরও অধিক সময় ধরে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য। তিনি ৫২বাংলায় নিয়মিত কলাম লিখতেন। সৈয়দ আফসার উদ্দিন এর দেশের বাড়ি চট্রগ্রামের মিরশ্বরাই উপজেলার চিনকি আস্তানা “তাকিয়া বাড়ি” (সৈয়দ বাড়ি) । জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। ছয় ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। তার সহধর্মিনীর বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথ পুরের সৈয়দ পুর গ্রামে। পারিবারিক জীবনে মরহুম সৈয়দ আফসার উদ্দিন স্কুল শিক্ষিকা স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে নিয়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছিলেন।