ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ এক বছরে ৩৩ গুণ বৃদ্ধি

প্রকাশিত: ২০ জুন ২০২৫, ১০:৪০ এএম

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ এক বছরে ৩৩ গুণ বৃদ্ধি

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের অর্থের পরিমাণ এক বছরে হঠাৎ করে ৩৩ গুণের বেশি বেড়েছে।

সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সাল শেষে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থ দাঁড়িয়েছে ৫৮ কোটি ৯৫ লাখ ৪৪ হাজার সুইস ফ্রাঁ। প্রতি ফ্রাঁ ১৫০ টাকা ধরে এ অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৮ হাজার ৯৭২ কোটি টাকা।

২০২৩ সালে এই অঙ্ক ছিল মাত্র এক কোটি ৭৭ লাখ ১৩ হাজার সুইস ফ্রাঁ, অর্থাৎ প্রায় ৩৯৬ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে টাকার হিসাবে বাড়তি অর্থের পরিমাণ ৮ হাজার ৫৭৬ কোটি টাকা, যা প্রায় ৩৩ দশমিক ২৮ গুণ বৃদ্ধি।

তবে এ ধরনের লাফিয়ে বাড়ার ব্যাখ্যা এসএনবির প্রতিবেদনে নেই। পাচার বা অবৈধ উৎস সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সাধারণত সুইজারল্যান্ডের ব্যাংকগুলো কার কত অর্থ জমা আছে বা অর্থের উৎস সম্পর্কে কিছু জানায় না।

এসএনবির প্রতিবেদন অনুযায়ী, গত এক দশকে ২০২১ সালে বাংলাদেশিদের সবচেয়ে বেশি অর্থ জমা ছিল—৮৭ কোটি ১১ লাখ ১২ হাজার ফ্রাঁ, যার টাকার পরিমাণ ছিল প্রায় ৮ হাজার ৩৪৫ কোটি (প্রতি ফ্রাঁ ৯৫.৮০ টাকা ধরে)। এরপর ২০২২ ও ২০২৩ সালে অর্থের পরিমাণ নাটকীয়ভাবে কমে যায়। ২০২৩ সালে ছিল সবচেয়ে কম—মাত্র এক কোটি ৭৭ লাখ ১৩ হাজার ফ্রাঁ।

এই ধারাবাহিকতা অনুযায়ী, ২০২৪ সালে আবারও বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমার পরিসংখ্যান অনুযায়ী:

  • ২০১৫ সালে ছিল ৫৫ কোটি ৮ লাখ ফ্রাঁ

  • ২০১৬ সালে বেড়ে হয় ৬৬ কোটি ১৯ লাখ ফ্রাঁ

  • ২০১৭ সালে কমে দাঁড়ায় ৪৮ কোটি ১৩ লাখ ফ্রাঁ

  • ২০১৮ ও ২০১৯ সালে সামান্য ওঠানামা করে

  • ২০২০ সালে কমে দাঁড়ায় ৫৬ কোটি ৩০ লাখ ফ্রাঁ

  • ২০২১ সালে রেকর্ড পরিমাণ জমা হয়

  • এরপর আবার কমে গিয়ে ২০২৩ সালে সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়

  • ২০২৪ সালে আবার রেকর্ড বৃদ্ধি

বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয় নাগরিকদের সুইস ব্যাংকে অর্থ জমাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালে তাদের জমা অর্থ দাঁড়িয়েছে ৩৫০ কোটি ৪২ লাখ ৪৬ হাজার ফ্রাঁ, যা আগের বছর ছিল ১০২ কোটি ৯৮ লাখ ৪৪ হাজার ফ্রাঁ।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের অর্থের পরিমাণ ২০২৪ সালের শেষে ছিল ৮ হাজার ৭৯৩ কোটি ৯৪ লাখ ফ্রাঁ, যা ২০২৩ সালে ছিল ৭ হাজার ১০০ কোটি ৮১ লাখ ফ্রাঁ।

অন্যদিকে, পাকিস্তানি নাগরিকদের অর্থ কিছুটা কমেছে—২০২৩ সালে ছিল ২৮ কোটি ৫৭ লাখ ফ্রাঁ, ২০২৪ সালে কমে হয় ২৭ কোটি ১৬ লাখ ফ্রাঁ।

বিশেষজ্ঞদের মতে, সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের বড় একটি অংশই অবৈধ উৎস থেকে এসেছে। তবে বৈধভাবেও বিশ্বের নানা দেশে বসবাসরত বাংলাদেশিরা সুইজারল্যান্ডে অর্থ রাখেন।

সাধারণত সুইস ব্যাংকগুলো গোপনীয়তা বজায় রাখে। সেখানকার আইনে ব্যাংকগুলো গ্রাহকদের তথ্য প্রকাশে বাধ্য নয়, এমনকি টাকার উৎস সম্পর্কেও জানতে চায় না। এই কারণে বিশ্বের বহু ধনী ব্যক্তি এই ব্যাংকগুলোতে অর্থ রাখেন।

এসএনবির প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশিদের অর্থ প্রথম ১০ কোটি ফ্রাঁ ছাড়ায় ২০০৬ সালে, বিএনপি-জামায়াত সরকারের শেষ বছরে। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তা দ্বিগুণ হয়ে দাঁড়ায় ২০ কোটি ৩০ লাখ ফ্রাঁ।

এরপর ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মেয়াদে এই অঙ্ক নিয়মিতভাবে বাড়তে থাকে। ২০১৭ সালে তা কিছুটা কমে গেলেও ২০১৮ সালের জাতীয় নির্বাচনের বছরে আবারও বাড়ে।

এসএনবি প্রতিবছর প্রতিবেদন প্রকাশ করে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সনদের বাধ্যবাধকতা অনুযায়ী। তবে এতে গ্রাহকদের পরিচয় বা অর্থের উৎস সম্পর্কে কিছু জানানো হয় না।