ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সর্বশেষ
ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন

বিসিএ রেস্টুরেন্ট কর্মীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এনএইচএস এর ‘টকিং থেরাপিস’ সার্ভিস ক্যাম্পেইন করবে

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪, ০৯:৫০ পিএম

বিসিএ রেস্টুরেন্ট কর্মীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এনএইচএস এর ‘টকিং থেরাপিস’ সার্ভিস ক্যাম্পেইন করবে
যুক্তরাজ্যে কারী শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ( বিসিএ)র উদ্যোগে এনএইচএস এর মানসিক স্বাস্থ্য  সেবার এওয়ারনেস ক্যাম্পেইন -   টকিং থেরাপিস ( Talking Therapies) সার্ভিস সম্পর্কে রেস্টুরেন্ট কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ উপলক্ষে সংবাদ সম্মেলন ও  ইফতার  মাহফিলের আয়োজন করে। ২৮ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৫টায় পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন  বাংলাদেশে নিযুক্ত প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বাণিজ্য দূত টম হান্ট এমপি,লন্ডনের ডেপুটি মেয়র হাওয়ার্ড  ডোভার  , নিউহ্যাম কাউন্সিলের চেয়ার কাউন্সিলর রহিমা রহমান,রেডব্রিজ কাউন্সিলের মেয়র কাউন্সিলার জোৎস্না ইসলাম,গিলফের্ড কাউন্সিলের মেয়র কাউন্সিলার মাসুক মিয়া, এনএইচএস-এ  কর্মরত থেরাপিস্ট আশনূর নানজি ও মুনালিসা ফেরদৌস, বিসিএর সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার এমবিই, জেষ্ঠ্য সাংবাদিক নাহাস পাশা, বিশিষ্ট  কমিউনিটি সংগঠক শাহগীর বখত ফারুখ ও শেখ আলীওর ওবিই। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত  কারী শিল্পের সাথে সংশ্লিষ্ট  বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, কমিউনিটির  বিশিষ্টজন, সাংবাদিক ও বিসিএর  সদস্যবৃন্দ। বিসিএর প্রেসিডেন্ট ওলী খান এমবিই এর সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরীর পরিচালনায়  অনুষ্ঠানের   প্রথম পর্বে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। সাংবাদিকদের  বিভিন্ন  প্রশ্নের জবাব দেন  বিসিএর পক্ষ থেকে  প্রেসিডেন্ট  ওলী খান এমবিই  ও এনএইচএস  এর পক্ষ থেকে থেরাপিস্ট  মুনালিসা ফেরদৌস । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়,  বিসিএ  বিসিএ শুধু কারী শিল্পে নয় ডাইভার্স কমিউনিটিতে নানাবিদ সেবামূলক প্রতিষ্ঠানে সহযোগিতা ও অনুপ্রেরণামূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বিসিএ  বৃটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এর মানসিক স্বাস্থ্য  বিষয়ক নতুন এওয়ারনেস ক্যাম্পেইন 'Talking Therapies'  সার্ভিসগুলো  বাংলাদেশী রেস্টুরেন্ট কর্মীরা যাতে পেতে পারেন সে লক্ষ্যে  এনএইচএস এর সাথে কাজ  করবে। এনএইচএস পরিচালিত এক সমীক্ষার  তথ্যমতে বৃটেনে দক্ষিণ এশিয়ার নাগরিকদের শতকরা ৬৪ ভাগ অর্থাৎ প্রতি ৫জনের মধ্যে তিনজন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। যা শুধু ব্যক্তি, পরিবারের মারাত্নক স্বাস্থ্য ঝুকি ও সমস্যা নয়। এটা গোটা  কমিউনিটির জন্য বড় উদ্বেগের। এনএইচএস সমীক্ষায় বলা হয়েছে , প্রায় দুই তৃতীয়াংশ দক্ষিণ এশিয়ার বৃটিশ নাগরিক যারা তাদের মানসিক স্বাস্থ্যের সমস্যার কথা ডাক্তারদের জানিয়ে চিকিৎসা সেবা নিয়েছেন তারা মানসিক সমস্যা থেকে পরিত্রাণ পেয়েছেন। যা সমস্যা উত্তোরণে খুব ইতিবাচক একটি দিক। বিসিএ মানসিক স্বাস্থ্যে  আক্রান্ত যেমন দূশ্চিন্তা,অতিরিক্ত উদ্বেগ, সামাজিক উদ্বেগ,পোস্ট-ট্রমাটিক স্ট্রেস বা অবসেশন এন্ড কমপালসারি ইত্যাদি সমস্যার জন্য  এনএইচএস কর্তৃক  বিনামূল্যে চিকিৎসা সেবা –‘টকিং থেরাপিস’ এর  সাহায্য নেয়ার অনুরোধ করছে। এবং এই বিষয়ে কারী ইন্ড্রাস্ট্রির বিশেষ করে রেষ্টুরেন্ট কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির করতে এনএইচএস এর সাথে একযোগে কাজ করবে। এই সার্ভিসগুলো রোগীর সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে অভিজ্ঞ চিকিৎসকরা সেবা দিয়ে থাকেন । সেবাগুলো  ব্যক্তিগতভাবে দেখা করে অথবা অনলাইনে বা ফোন কলের  মাধ্যমেও নেয়া সম্ভব। মানসিক স্বাস্থ্য সেবাটি  সহজে অনলাইনে  nhs.uk/talk- অথবা সরাসরি স্থানীয় জিপিতে গিয়ে রেফারেলের তথ্য নিয়ে সেবা নিতে পারবেন। যাদের ইংরেজী ভাষায় দুর্বলতা আছে তারা বহুভাষিক থেরাপিস্ট অথবা কনফিডেনশিয়াল থেরাপিস্ট  এর মাধ্যমে  বাংলা, হিন্দি, পাঞ্জাবি বা উর্দু সহ বিভিন্ন ভাষায় এই চিকিৎসা নিতে পারবেন। বিসিএর প্রেসিডেন্ট  ওলী খান এমবিই বলেন, বাংলাদেশী কারি ইন্ড্রাস্ট্রিতে  বিশেষ করে রেস্টুরেন্টে  কাজের ধরণ হলো-দীর্ঘ কর্মঘন্টায় প্রতিদিন কাজ করতে হয়। এবং কাজগুলো দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ সেবায় নিশ্চিত করতে হয়। এটা অস্বীকারে সুযোগ নেই যে, রেস্টুরেন্টে কাজের  সময় ও ব্যস্ততায় অনেকে  পরিবার ও সামাজিকতায় যথাযথ সময় দিতে পারেন না। ফলে স্বাভাবিকভাবে পরিবারের সদস্যদের সাথে তাদের  দূরত্ব ও  সম্পর্কে অবমূল্যায়ন বাড়ছে। তিনি  বলেন, এটা খুবই দূ:খজনক যে, আমাদের অসাবধানতা ও অবহেলার কারণে পরিবারে মারাত্নকভাবে মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়ছে।  যা সরাসরি পরিবার তথা কমিউনিটিতে বিরুপ প্রভাব ফেলছে। বিসিএ   এনএইচএস  পরিচালিত  মানসিক স্বাস্থ্য  সমস্যার বিষয়টিকে সর্ব্বোচ গুরুত্ব দিয়ে এওয়ারনেস ক্যাম্পেইন 'Talking Therapies'  সার্ভিসকে  সহযোগিতা করবে। বিসিএ রেস্টুরেন্ট ব্যবসায়ীদেরকে তাদের স্টাফদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে কার্যকরি প্রদক্ষেপ নেয়ার বিষয়ে কাজ করে। বিসিএর সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী বলেন,  আমরা বিশ্বাস করি  রেস্টুরেন্ট কর্মীদের মাঝে সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহ্যগত বিষয়ে তাদের আরও সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করা জরুরী।যাতে রেস্টুরেন্ট কর্মীরা স্বাচ্ছন্দ্য নিয়ে   কাজ  করতে পারে । এবং তাদের  পরিবারের সদস্যদের সাথে  মানসিক কোন সমস্যার কারণ না হয়। বিসিএর পক্ষ থেকে  সকল সদস্যদের এনএইচএস  এর ‘টকিং থেরাপিস‘ সার্ভিসগুলোর  এওয়ারনেস ক্যাস্পেইনে  অংশগ্রহনের  অনুরোধ জানিয়ে সেক্রেটারী মিঠু চৌধুরী  বলেন, আমাদের বিশ্বাস সকলের সম্মিলিত প্রচেষ্টায়   কমিউনিটির বহুজাতিক মানুষের মধ্যে  মানসিক স্বাস্থ্য  সচেতনতা বৃদ্ধি হবে এবং   সকলে সুখি ও শান্তিময় জীবন উপভোগ করতে পারবো। অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে  এনএইচএস এর সাথে বিসিএর এওয়ারনেস ক্যাম্পেইন- টকিং থেরাপিস এর  উদ্যোগটিকে অত্যন্ত সময় উপযোগি ও কমিউনিটি সেবাবান্ধব উল্লেখ করে বলেন, বৈশ্বিক নানা বিপর্যয় এবং তথ্যপ্রযুক্তি নির্ভর সমাজ ব্যবস্থায় মানষিক স্বাস্হ্য সমস্যা দিন দিন বাড়ছে। ন্যাশনাল হেলথ সার্ভিস কমিউনিটির এই স্বাস্হ্য  কনসার্র্নকে গুরুত্ব দিয়ে কাজ করছে। বিসিএর মতো প্রতিষ্ঠান কারী ইন্ড্রাস্ট্রির কর্মীদের  মানষিক স্বাস্থ্য  সমস্যা বিষয়ক সচেতনতা ও সমস্যাগ্রস্থদের এ থেকে উত্তোরণে  এনএইচএস এর বিনামূল্যে  সেবাগুলো পাওয়ার দিকগুলো তুলে ধরার উদ্যোগ কমিউনিটিতে  সরাসরি  ইতিবাচক প্রভাব ফেলবে। অতিথিবৃন্দ বিসিএর  এই উদ্যোগের ভূয়সী  প্রশংসা করে বলেন অনেক প্রতিষ্ঠানে জন্য হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে  ইফতার ও দোয়া মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, রমজানের তাৎপর্য  নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন মৌলানা হাফিজ ওয়াহিদ সিরাজী। বিসিএর পক্ষ থেকে বক্তব্য রাখেন  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  জামাল উদ্দিন মকদ্দস। বিসিএর অরর্গারাইজিং সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু সমাপনী বক্তব্যে   উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন- বিসিএ মনে করে সকলের সহযোগিতায়  অতীতের মতো ‘টকিং থেরাপিস‘ সার্ভিস ক্যাস্পেইনের মাধ্যমে কমিউনিটিতে একটি আলোর বার্তা পৌছাতে সক্ষম হবো।