ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬
ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

বাংলা নববর্ষ উদযাপিত হবে নিউইয়র্কে, আনুষ্ঠানিক স্বীকৃতি পেল

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫, ০৬:২৬ পিএম

বাংলা নববর্ষ উদযাপিত হবে নিউইয়র্কে, আনুষ্ঠানিক স্বীকৃতি পেল
১৪ এপ্রিল বাংলা নববর্ষ উৎসবকে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে। অঙ্গরাজ্যের রাজধানী আলবেনির গভর্নর অফিস বাঙালি জাতির সবচেয়ে বড় সর্বজনীন এই উৎসবকে উদ্‌যাপন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। অঙ্গরাজ্যের আইনসভার গত ২২ জানুয়ারি অনুষ্ঠিত অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলা নববর্ষ উদ্‌যাপনের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গভর্নর ক্যাথি হোকুল ২৩৪ নম্বর প্রস্তাবের মাধ্যমে তা নিশ্চিত করেন। ঘোষণাটি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে ৩২ স্টেট সিনেট লুইস সেপুলভেদার প্রস্তাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ সাহা জানান, ‘নিউইয়র্ক অঙ্গরাজের গভর্নর কার্যালয় এপ্রিলের প্রথম সপ্তাহে বাংলা নববর্ষ উদ্‌যাপন করবে। আইনপ্রণেতারা এই উৎসব নিয়ে আয়োজিত অনুষ্ঠানমালায় অংশ নেবেন। বিষয়টি প্রত্যেক বাঙালির গর্ব বলে আমি মনে করি।’ ওই ঘোষণায় উল্লেখ করা হয়, ১৪ এপ্রিল বাংলা বছরের প্রথম মাসের প্রথম দিন পয়লা বৈশাখকে বাংলা নববর্ষ হিসেবে নিউইয়র্ক অঙ্গরাজ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই অঙ্গরাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বীকৃতি হিসেবে এবং এই রাজ্যে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি দৃঢ় করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলা নববর্ষের ইতিহাস সম্পর্কে বলা হয়েছে, ভারতের মুঘল সাম্রাজ্যে পয়লা বৈশাখ উদ্‌যাপনের সূচনা হয়। বর্তমানে বাংলাদেশ ছাড়াও ল ভারতের বিভিন্ন প্রদেশ, এশিয়ার বিভিন্ন দেশে একই সময়ে নববর্ষ উদ্‌যাপিত হয়ে থাকে। বাংলা ভাষায় কথা বলেন—এমন অভিবাসীর কথা উল্লেখ করে ঘোষণায় বলা হয়, বাংলাদেশ ও পশ্চিম বাংলা থেকে আসা বিপুলসংখ্যক অভিবাসী এ রাজ্যে নানাভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বর্তমানে প্রতিবছর প্রায় ১০ হাজার বাংলাদেশি স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্ত্ররাষ্ট্রে আসছেন। এদের অর্ধেকই নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাসিন্দা। পয়লা বৈশাখ বাঙালির জীবনে অতি গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলা হয়, প্রতিবছরই বিপুল সমারোহে দিনটি উদ্‌যাপিত হয়। ২০২২ খ্রিস্টাব্দ থেকে দিবসটি নিউইয়র্কের টাইমস স্কয়ারে উদ্‌যাপিত হয়ে আসছে।

‘হাতিয়ার জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই‘- লন্ডনে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ।। 52ʙᴀɴɢʟᴀᴛᴠ

https://youtu.be/M9eS4s-0L0Q