ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সর্বশেষ
ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন

ডুমুরিয়া উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১, ০৭:৪৫ পিএম

ডুমুরিয়া উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ডুমুরিয়ায় গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (১৫ আগস্ট) উপজেলা প্রশসান,ডুমুরিয়া থানা,খর্ণিয়া হাইওয়ে থানার উদ্যোগে আজ সকালে খুলনা ডুমুরিয়া উপজেলা চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা ৫ আসনের মাননিয় সাংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এতে নেতৃত্ব দান করেন। এ সময় জেলা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আটলিয়া ইউনিয়ন আ-লীগ 'র উদ্যোগে উপজেলার চুকনগর দলীয় কার্যালায়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় উপস্তিত ছিলেন আটলিয়া ইউনিয়ন আ-লীগ'র সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন আ-লীগ'র সাধারণ সম্পাদক এ্যড প্রতাপ কুমার রায়,উপজেলা আ-লীগ'র সাংগঠনিক সম্পাদক জি এম ফারুক হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রবিবার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রতাপ কুমার রায়। বক্তব্য রাখেন ইউপি সচিব রমেশ চন্দ্র সানা, আওয়ামীলীগ শেখ আব্দুস সামাদ, মোড়ল মোসলেম উদ্দিন, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, আব্দুল হালিম মুন্না প্রমুখ। এছাড়াও ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের সাবেক ৩নং ওয়ার্ড কাঁঠালতলা বাজারে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জি এম ফারুক হোসেনের নেতৃত্বে জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয। এরপর দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে জেলা উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন। মোটরসাইকেল সমিতি: ১৫ -আগস্ট জাতীয় শোক দিবসে চুকনগর বাসষ্টান্ড মোটরসাইকেল সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ এবি এম শফিকুল ইসলাম, আটলিয়া ইউনিয়নজগ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান (হাবিব) সাংবাদিক সুমন ব্রহ্ম,জাহাঙ্গীর আলম (মুকুল)এম এম ইব্রাহীম হোসেন সহ প্রমুখ। মহামারি করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে ডুমুরিয়া উপজেলা প্রসাশন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।