ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন

২৭ বছরের ইতিহাসে প্রথমবার বন্ধ থাকল প্রথম আলো, কর্মীদের মানববন্ধন

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম

২৭ বছরের ইতিহাসে প্রথমবার বন্ধ থাকল প্রথম আলো, কর্মীদের মানববন্ধন

রাজধানীর কাওরান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন পত্রিকাটির কর্মীরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে কাওরান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকরা প্রথম আলোর প্রধান কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। তাদের বক্তব্যে বলা হয়, এই হামলার উদ্দেশ্য আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করা।

মানববন্ধনে পত্রিকাটির নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ বলেন, এটি একটি পরিকল্পিত ও সংগঠিত হামলা, যা সরাসরি সাংবাদিকদের জীবনের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। নিরাপত্তাজনিত কারণে হামলার সময় কর্মীদের নিউজরুম ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হতে হয়, যার ফলে পত্রিকার প্রকাশনা কার্যক্রম বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, প্রথম আলোর ২৭ বছরের ইতিহাসে এই প্রথম পত্রিকাটি প্রকাশ করা সম্ভব হয়নি।

সাজ্জাদ শরীফ আরও বলেন, এই হামলা মতপ্রকাশের স্বাধীনতা, ভিন্নমত এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তিনি বলেন, এটি শুধু প্রথম আলোর ওপর হামলা নয়; দ্য ডেইলি স্টারও লক্ষ্যবস্তু হয়েছে। এটি বাংলাদেশের গণমাধ্যম, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের জন্য একটি কালো দিন।

তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক সমাজ ও গণমাধ্যমের পাশে দাঁড়াতে নাগরিক সমাজের প্রতি আহ্বান জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার মধ্যরাতের দিকে প্রথম আলোর কার্যালয়ে এই হামলা চালানো হয়। হামলাকারীরা ভবনের সামনে আগুন ধরিয়ে দেয়, ভাঙচুর চালায় এবং প্রথম আলো ও ভারতের বিরুদ্ধে স্লোগান দেয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই এই হামলার ঘটনা ঘটে।

মানববন্ধনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আনিসুল হকসহ পত্রিকার জ্যেষ্ঠ ও কনিষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।

এদিকে মানববন্ধন চলাকালে প্রথম আলোর কার্যালয়ের সামনে আবারও কিছু ব্যক্তি জড়ো হওয়ার চেষ্টা করেন। তারা প্রথম আলোর বিরুদ্ধে স্লোগান দেন এবং বৃহস্পতিবারের হামলাকে সমর্থন জানিয়ে পত্রিকার সাংবাদিকদের ‘দালাল’ বলে আখ্যা দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাদের সরিয়ে দেয়।