ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সর্বশেষ
ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন

লন্ডন বাংলা প্রেস ক্লাবের ক্যারম ও দাবা প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ০৪:২২ পিএম

লন্ডন বাংলা প্রেস ক্লাবের ক্যারম ও দাবা প্রতিযোগিতা সম্পন্ন
লন্ডন বাংলা প্রেস ক্লাবের বাৎসরিক ক্যারম ও দাবা প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। প্রেস ক্লাব অফিসে ২৬ নভেম্বর, রবিবার ৫টায়  ক্যারম ও দাবা খেলার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় । লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ইভেন্ট এন্ড ফেসেলিটি সেক্রেটারি মো. রেজাউল করিম মৃধার পরিচালনায় আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস এর ডেপুটি স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারী মুহাম্মদ জুবায়ের, ট্রেজারার আ স ম মাসুম, ইসি মেম্বার রুপি আমিনসহ ক্লাবের সদস্যবৃন্দ। প্রসঙ্গত, এই প্রথম বারের মতো লন্ডন বাংলা প্রেস ক্লাবে ক্যারম ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ক্লাবের বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করে । ক্যারমে চ্যাম্পিয়ন হন মোস্তফা কামাল মিলন। প্রথম রানার্স আপ হন রাকিব হুসেইন রুহেল এবং দ্বিতীয় রানার্স আপ বাতিরুল হক সরদার। দাবায় চ্যাম্পিয়ন হন শামীম আহম্মেদ। প্রথম রানার্স আপ জিয়াউর রহমান সাকল্যাইন এবং দ্বিতীয় রানার্স আপ হন মিজবাহ জামাল। অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, খেলাধুলা শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক   স্বাস্থ্যের  উন্নতি ও সুস্থ চিত্তবিনোদনে সহায়ক। আনন্দঘন এ অনুষ্ঠানে স্বত:স্ফূর্ত উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানান ক্লাব সভাপতি মো. এমদাদুল হক চৌধুরী ও জেনারেল সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানান ইভেন্ট ও ফেসেলিটিজ সেক্রেটারি মো. রেজাউল করিম মৃধা। টুর্ণামেন্টের সহযোগিতায় ছিল ব্রিটবাংলা ২৪ ডটকম, কিংডম সলিসিটর্স ও ফিস্ট এন্ড মিস্টি রেস্টুরেন্ট ।