ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সর্বশেষ
ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন

বাংলাদেশী হসপিটালিটি ওয়ার্কার্স ফোরাম ইউকের আত্নপ্রকাশ

প্রকাশিত: ২৮ মে ২০২৫, ০৪:৩৪ এএম

বাংলাদেশী হসপিটালিটি ওয়ার্কার্স ফোরাম ইউকের আত্নপ্রকাশ
"ওয়ান কমিউনিটি, ইক্যোয়াল রাইটস" - এই শ্লোগান ধারণ করে বাংলাদেশী হসপিটালিটি ওয়ার্কার্স ফোরাম ইউকে নামে একটি সংগঠন আনুষ্ঠানিকভাবে আত্নপ্রকাশ করেছে। সংগঠনের সাথে যুক্ত ব্যক্তিরা  হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজে অভিজ্ঞতা সম্পন্ন।  এবং এই সেক্টরের বাংলাদেশী কর্মীদের দাবি-দাওয়া, সমস্যা ও সম্ভাবনার দিকগুলো দিয়ে সমন্বিতভাবে কাজ করছেন। ২৭ জুন (মঙ্গলবার) গোলাম কবির রুমেল কে প্রেসিডেন্ট,আব্দুল মুনিম বেলালকে সেক্রেটারী জেনারেল, ওহিদ চৌধুরীকে ট্রেজারার নির্বাচিত করে  আনুষ্ঠানিকভাবে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বিশিষ্ট কমিউনিটি সংগঠক ও সমাজকর্মী ছরওয়ার আহমদ ও কবি, সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভি  নির্বাচন কমিশনানের দায়িত্ব পালন করেন। এসময় তারা সাংগঠনিক বিভিন্ন নিয়ম-নীতি ও পরিসেবার দিকগুলো তুলে ধরে বলেন, বৃটেনে বাংলাদেশীদের প্রতিষ্ঠিত অসংখ্য সংগঠন আছে যা মূলত বাংলাদেশের নিজ নিজ অঞ্চলভিত্তিক সংগঠন। সাংগঠনিকভাবে তাদের সামাজিক ও মানবিক কাজগুলো একটি নিদৃষ্ট সীমারেখার মধ্যে আবদ্ধ। বৃটেনের মাল্টিকালচারাল সমাজের সমস্যা ও সম্ভাবনার ক্ষেত্রগুলো নিয়ে   খুব কম সংখ্যক  বাংলাদেশী সংগঠন কাজ করছে। যা বাংলাদেশী ডায়াসপোরা কমিউনিটির জন্য খুব হতাশা জনক। বাংলাদেশী হসপিটালিটি ওয়ার্কার্স ফোরাম ইউকে এই বৃত্ত থেকে বেরিয়ে বৃটেনের বহুজাতিক জনগোষ্ঠির সাথে সম্পৃক্ত হয়ে কমিউনিটির সেবায় কাজ করার প্রত্যয় নিয়ে গঠিত হলো । এক সমাজ , সমান অধিকার- শ্লোগানে সংগঠনটি বৃটেনের জাতীয় প্রবৃত্তিতে  গুরুত্বপূর্ণ অবদার রাখা হসপিটালিটি ইন্ডাস্ট্রির কর্মীদের সমস্যা,সম্ভাবনা নিয়ে  শুরুতেই সোচ্চার ও অঙ্গীকারবন্ধ- যা সন্দেহাতীতভাবে  আলোর বার্তা বহন করে। কমিটির কর্মকর্তারা মূলধারায় হসপিলিটি সেক্টরের দাবি-দাওয়া নিয়ে উচ্চকণ্ঠ হবেন বলে আমরা আশাবাদি। বাংলাদেশী হসপিটালিটি ওয়ার্কার্স ফোরাম ইউকে (BANGLADESHI HOSPITALITY WORKERS FORUM UK ) এর  ১৫ সদস্য  বিশিষ্ট কমিটি হলো- প্রেসিডেন্ট : গোলাম কবির রুমেল ভাইস প্রেসিডেন্ট -১ : খলিলুর রহমান ভাইস প্রেসিডেন্ট -২ : মো. ছাইফুল আলম জেনারেল সেক্রেটারি : আব্দুল মুমিন বেলাল এসিস্ট্যান্ট সেক্রেটারি: রাসেল চৌধুরী ট্রেজারার  : ওহিদ চৌধুরী অর্গানাইজিং সেক্রেটারি : আবু রহমান আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক:এড. সি এম কামরুজ্জামান রাসেল প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি: মো: ইব্রাহিম মেম্বারশীপ ও ইভেন্ট সেক্রেটারি:  মো. আব্দুল লতিফ কার্যকরি সদস্য : জিদ্দি চৌধুরী,জাকির হোসেন, লিয়াকত  খান, ফয়ছল আহমদ ও শরিফুল ইসলাম রবিন। প্রসঙ্গত রেস্তোরাঁ ও খাবার সেবা, পাব ও বার, ইভেন্ট ও কনফারেন্স সেবা এবং ভ্রমণ ও পর্যটন সেবা নিয়ে গঠিত বৃটেনের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে বাংলাদেশী-ব্রিটিশরা ১৯শতক থেকে অবদান রাখছেন। ২০২৫ সালে হসপিটালিটি ইন্ডাস্ট্রির আকার হচ্ছে ৫৮.৮৪ বিলিয়ন মার্কিন ডলার। বৃটেনের জিডিপিতে অবদান  ২৫২.৪ বিলিয়ন পাউন্ড। এবং সরকারী কোষাগারে বার্ষিক অবদান  ৫৪ বিলিয়ন পাউন্ড। মোট কর্মশক্তির ৮% এই খাতে কাজ করে থাকলেও  হসপিটালিটি চাকরির ১১% বর্তমানে খালি রয়েছে, যা অন্যান্য শিল্পের তুলনায় বেশি । বাংলাদেশী কমিউনিটির “প্রবৃত্তির ব্যাকবউন’’  হিসাবে পরিচিত বাংলাদেশী মালিকানাধীন রেস্টুরেন্ট  এর শতকরা ৮৫-৯০ভাগই বাংলাদেশী স্টাফ দ্বারা পরিচালিত। যেখানে প্রায় ৮০ হাজারের অধিক  কর্মী কাজ করে।  এবং লক্ষাধিক পরিবার এথেকে সরাসরি উপকৃত । এছাড়াও বিগত কয়েক বছরে ওয়ার্কপামিট ভিসায় ( বিশেষ করে কেয়ার ভিসায়)  নানা অনিয়মে হাজার হাজার কর্মী বাংলাদেশ থেকে বৃটেনে এসে প্রতারিত হয়ে মানবেতর জীবন পার করছেন। যা বিশেষ করে বাংলাদেশী কমিউনিটিতে অর্থনৈতিক ও সামাজিকভাবে নেতিবাচক প্রভাব ফেলছে। তাদের সমস্যা ও দাবি দাওয়া নিয়ে সাংগঠনিকভাবে কমিউনিটি সংগঠনগুলোর ভূমিকা অতি নগণ্য। বাংলাদেশী হসপিটালিটি ওয়ার্কার্স ফোরাম ইউকের সদস্যবৃন্দ, দীর্ঘদিন থেকে কমিউনিটিতে নানা সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত এবং সাংগঠনিকভাবে অভিজ্ঞতালব্ধ। কমিটির সকলে  হসপিটালিটি ইন্ডাস্ট্রির দাবী-দাওয়া, সাফল্য ও সম্ভাবনার দিকগুলো নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।