ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন

নরসিংদীজুড়ে ভূমিকম্পের ক্ষতচিহ্ন, ৭-৮ ইঞ্চি ফাঁক হয়ে গেছে মাটি

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ০২:৩০ পিএম

নরসিংদীজুড়ে ভূমিকম্পের ক্ষতচিহ্ন, ৭-৮ ইঞ্চি ফাঁক হয়ে গেছে মাটি

শুক্রবার (২১ নভেম্বর) নরসিংদীবাসী অনুভব করেছে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। উৎপত্তিস্থল নরসিংদী হওয়ায় এখানকার মানুষের আতঙ্ক কাটেনি এখনও। প্রতিনিয়ত উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই দিন কাটাচ্ছেন জেলার বাসিন্দারা। এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

ভূমিকম্পের কেন্দ্র নরসিংদীতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। তীব্র ঝাঁকুনিতে পুরো জেলা প্রকম্পিত হয়ে ওঠে। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে আগুন ধরে ব্যাপক ক্ষতি হয়। অন্যান্য ট্রান্সফরমারের বেশিরভাগ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সরেজমিন নরসিংদীর পলাশ ও মাধবদী এলাকায় ঘুরে দেখা গেছে, জেলার বিভিন্ন উঁচু ভবনে ভূমিকম্পের স্পষ্ট ছাপ রয়েছে। পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে মাটি দেবে গেছে। প্রধান ফটকের সামনে একটি টিনশেডের মেঝেতে বড় ফাটল দেখা দিয়েছে। ঘোড়াশাল ডেইরি ফার্মের ভেতরের মাটিতেও বিশাল ফাটল সৃষ্টি হয়েছে—মাটি ফেটে ৬ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত ফাঁক তৈরি হয়েছে। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রেও আগুন লাগে, এতে কেন্দ্রের বেশ কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ঘোড়াশাল এলাকার ছয়টি বাড়ি ও এস এ প্লাজা নামের একটি সাততলা শপিং মলে ফাটল ধরেছে। ঘোড়াশাল বাজারের বিভিন্ন ভবনের ছাদ থেকে দেয়ালের ইট পড়ে বড় ধরনের ক্ষতি হয়েছে। নরসিংদী শহর, মাধবদী, পলাশ ও ঘোড়াশাল—এসব এলাকায় একাধিক ভবন হেলে পড়ার ঘটনাও জানা গেছে।

ক্ষয়ক্ষতি নিরূপণ প্রসঙ্গে নরসিংদী জেলা প্রশাসক আনোয়ার হোসেন জানান, প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসনকে ক্ষয়ক্ষতির হিসাব তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “আগামীকালের মধ্যে সব তথ্য পাওয়া যাবে।”
তিনি আরও জানান, নিহতদের দাফন-কাফনের জন্য পরিবারপ্রতি ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।