ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

ট্রাম্প সমাবেশের অনুমতি পাননি মিশিগানে

প্রকাশিত: ২১ জুলাই ২০২০, ০৪:৪৯ পিএম

ট্রাম্প সমাবেশের অনুমতি পাননি মিশিগানে
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বিশাল সমাবেশ করতে চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার তাকে সমাবেশ করার অনুমতি দেননি। রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেছেন। ট্রাম্প বলেন, ‘যেসব রাজ্যে ডেমোক্র্যাট ক্ষমতায় রয়েছে, সেসব রাজ্যে আমরা সমাবেশ করার অনুমতি পাচ্ছি না। মিশিগান গভর্নরকে বলেছিলাম, আমি মিশিগানে বড় একটি সমাবেশ করতে চাই। কিন্তু আমাকে সেখানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।’ মার্কিন প্রেসিডেন্ট বলছেন, ‘এর আগে মিনেসোটা ও নেভাদায় অঙ্গরাজ্যতেও আমার সমাবেশ করার অনুমতি দেয়নি। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত রাজ্যে আমরা সমাবেশ করতে পারছি না। স্বাস্থ্যঝুঁকির অজুহাত দেখিয়ে অনুমতি দিচ্ছে না। অথচ সতর্কতা বজায় রেখেই তারা সমাবেশের অনুমতি দিতে পারত। এছাড়া ডেমোক্র্যাটরা উদ্দেশ্যেমূলকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজ্য অচল করে রেখেছে।’ মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার বলেছেন, রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আগামী সাত সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হুইটমারের মুখপাত্র টিফনি ব্রাউন সাংবাদিকদের বলেছেন, মিশিগানে সমাবেশ করতে চান, প্রেসিডেন্ড ট্রাম্পের কাছ থেকে এমন কথা অঙ্গরাজ্য প্রশাসনকে জানানো হয়নি। কিছুদিন আগে ফেসবুকে সমর্থকদের ট্রাম্প ব্যক্তিগতভাবে মিশিগানে সমাবেশ আয়োজন করার বিষয়ে বলেন। প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, কোভিড-১৯ ও গভর্নরের নিষেধাজ্ঞার মধ্যেই মিশিগানে সমাবেশ দ্রুত করতে চাই। যদিও তা খুবই কঠিন হবে, তবে আমরা সেখানে সমাবেশের জন্য জমায়েত হবোই। গত জুনে এপির এক প্রতিবেদনে মিশিগানের গভর্নর গ্রিচেন হুইমার বলেছিলেন, এই মহামারির মধ্যে প্রিসিডেন্ট ট্রাম্প মিশিগানে কোনো সমাবেশ করতে চাইলে, তাকে থামানো হবে। কারণ রাজ্যে বর্তমানে করোনাভাইরাস বিস্তার রোধে জনসমাবেশে সীমাবদ্ধতা রয়েছে। প্রসঙ্গত, ২০১৬ সালের নির্বাচনে মিশিগানে ১০ হাজার ৭৯৪ ভোট বেশি পেয়ে জিতেছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ১৯৮৮ সালের পর এই প্রথম রিপাবলিকান কোনো প্রার্থী জয় পেয়েছিলেন। তবে এখন জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন।