ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত আরও এক মাস বন্ধ

প্রকাশিত: ১৬ জুলাই ২০২০, ০২:১৩ এএম

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত আরও এক মাস বন্ধ
কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত আরও এক মাস বন্ধ থাকছে। কানাডার স্থানীয় গণমাধ্যম সিটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডিয়ান এবং মার্কিন কর্মকর্তারা ২১ আগস্ট পর্যন্ত দুই দেশের সীমান্ত বন্ধ রাখার বিষয়ে একমত হয়েছেন। করোনা প্রাদুর্ভাবের কারণে গত মার্চ মাসে কানাডা-মার্কিন সীমান্ত বন্ধ করা হয়। এরপর থেকে প্রতি মাসে বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ২১ জুলাই সর্বশেষ মেয়াদ বাড়ানো হয়েছিল। এ নিয়ে চতুর্থবারের মতো মেয়াদ বাড়ানো হলো। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিনই প্রায় ৬০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। কানাডায় সে তুলনায় অনেক অনেক কম। যে কারনে কানাডিয়ানরা বর্ডার খুলে দেয়ার ব্যাপারে একমত নন। ইতিমধ্যে কংগ্রেসের মার্কিন সদস্যরা কানাডার সাথে যুক্তরাষ্ট্রে তার অংশীদারিত্বের সীমানা পুনরায় চালু করার জন্য চাপ দিয়েছেন। তবে কানাডিয়ানরা তা প্রত্যাখ্যান করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত মাসে ঘোষণা করেছিলেন, কানাডা এবং যুক্তরাষ্ট্র কমপক্ষে ২১ শে জুলাই পর্যন্ত দু’দেশের মধ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ সীমাবদ্ধ রাখবে। কানাডার স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গত মাসে জাস্টিন ট্রুডো জোর দিয়েই বলেছেন যে, কানাডার সীমানা আন্তর্জাতিক ভ্রমণে পুনরায় চালু করা ঝুঁকিপূর্ণ হবে কারণ বিশ্বব্যাপী দেশগুলো এখনও মহামারী নিয়ন্ত্রণে কাজ করছে। বুধবার পর্যন্ত কানাডায় ১ লাখ ৮ হাজার ৪৮৬ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে এবং ৮,৭৯৮ জন মারা গেছে। সুস্থ হয়েছেন ৭২ হাজার ১৭০ জন।