ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা

আপাসেন-এর জুডিশিয়াল রিভিউ (বিচারিক পুনর্বিবেচনা) আবেদন খারিজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০২:৩২ এএম

আপাসেন-এর জুডিশিয়াল রিভিউ (বিচারিক পুনর্বিবেচনা) আবেদন খারিজ

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল ২০২৫ সালের ১৮ জুন তারিখে একটি সিদ্ধান্ত নেয়, অন্তর্বর্তীকালীন হোম কেয়ার সেবার চুক্তিগুলো বিদ্যমান কিছু সরবরাহকারীকে দেওয়া হবে, কিন্তু আপসেন-কে দেওয়া হবে না।

এর কারণ ছিল ইন্টারনাল গভর্নেন্স (অভ্যন্তরীণ শাসনব্যবস্থা) ও ফিন্যান্সিয়াল কন্ট্রোলস্ (আর্থিক নিয়ন্ত্রণ) সংক্রান্ত কিছু উদ্বেগ, যা কাউন্সিলের পক্ষে স্বাধীন হিসাবরক্ষকদের (ইনডিপেনডেন্ট একাউন্টেন্টস) দ্বারা পরিচালিত তদন্তে উঠে এসেছিলো।

এর প্রতিক্রিয়ায়, অপাসেন কাউন্সিলের বিরুদ্ধে দুটি পৃথক আইনি প্রক্রিয়া (টু সেটস্ অব লিগ্যাল প্রসিডিংস্) শুরু করে, যার মাধ্যমে ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হয়। জুডিশিয়াল রিভিউ আবেদনে, অপাসেন হাইকোর্টের কাছে এই মর্মে ঘোষণা চায় যে, কাউন্সিল বেআইনিভাবে কাজ করেছে এবং কাউন্সিলকে অপাসেন-এর সাথে অন্তর্বর্তীকালীন চুক্তি করতে অপাসেন-এর কাছে রেফারেল প্রেরণের নির্দেশ দিতে।

হাইকোর্ট এখন অপাসেন-কে জুডিশিয়াল রিভিউয়ের আবেদনটি এগিয়ে নেওয়ার অনুমতি দিতে অস্বীকার করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য কারণের পাশাপাশি, হাইকোর্ট এই মর্মে নির্ধারণ করেছে যে, এই মামলায় অপাসেনের অবস্থানটি যুক্তিযুক্তভাবেও সঠিক ছিল না। বিশেষ করে, আদালত সন্তুষ্ট হয়েছে যে-কাউন্সিল যুক্তিসঙ্গতভাবে কাজ করেছে এবং তার সিদ্ধান্ত গ্রহণের যথাযথ কারণ প্রদান করেছে।

যদিও সরকারি ক্রয় সংক্রান্ত আইন (লেজিসলেশন অন পাবলিক প্রকিউরমেন্ট) ভঙ্গের অভিযোগের ভিত্তিতে অপাসেন-এর অপর দাবিটি এখনও বিদ্যমান আছে, জুডিশিয়াল রিভিউ মামলার বিচারক মত প্রকাশ করেছেন যে, কাউন্সিলের পক্ষ থেকে প্রদত্ত আত্মপক্ষসমর্থন উক্ত আইনের অভিযোগকৃত লঙ্ঘনের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ জবাব প্রদান করে।

কাউন্সিল আশা করে যে, এই মামলার এখানেই সমাপ্তি ঘটবে। কাউন্সিল আদালতের রায়কে স্বাগত জানায় এবং এই বিষয়ে দৃঢ় প্রত্যয়ী যে, তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি সুদৃঢ়, আইনসম্মত এবং বাসিন্দাদের স্বার্থে ছিল।