ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

টাইগার ভক্তরা টনটনে নতুন আশায়

প্রকাশিত: ১৭ জুন ২০১৯, ০৬:১১ এএম

টাইগার ভক্তরা টনটনে নতুন আশায়
টনটনে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে আজ ওয়েস্ট ইন্ডিজের। শ্রীলঙ্কার বিপরীতে বৃস্টলের খেলায় যে আশাবাদ নিয়ে হাজার হাজার টাইগার-সমর্থক গিয়েছিল খেলা দেখতে, বৃষ্টির তোড়ে সে আশায় গুড়েবালি হয়েছে। বৃষ্টির মাঝেও তারা আশায় ছিল- জয়ের। জয়ের প্রত্যাশার বিপরীতে বাংলাদেশ মাত্র ১ পয়েন্ট পেয়েই খুশি থাকতে হয়েছে সেদিন। পৃথিবীর লাখো-কোটি বাংলাদেশির সঙ্গে ব্রিটেনের হাজার হাজার টাইগার-সমর্থক সেদিন থেকেই হতাশার মাঝে আছে। সেই হতাশা এখনো কাটেনি টাইগার-সমর্থকদের এই ব্রিটেনে। সত্যি কথা হলো- আগের মতো উচ্ছাস এখন খুব একটা পরিলক্ষিত হয় না। তবে টনটনের ম্যাচকে সামনে রেখে টাইগাররা যেমন আরো প্রতিশ্রুতিশীল হচ্ছে, ঠিক সেভাবেই ব্রিটেনের টাইগার-সমর্থকরাও জয়ের আশায় বুক বাঁধছে। আজ টনটনের আবহাওয়া ভালো থাকবে এই বিবেচনায় এখন থেকেই নটিংহামের টিকেটের জন্য শুরু হয়েছে খোঁজাখোঁজি। ২০ জুন বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সঙ্গে অনুষ্ঠিতব্য সে খেলাটির জন্য দর্শকদের হা-হুতাশ বেড়ে গেছে। কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃহস্পতিবার ট্রেন্টব্রিজ স্টেডিয়ামের আবহাওয়া থাকবে উজ্জ্বল। ব্রিটেনের আবহাওয়ায় বারবার ম্যাচ পরিত্যক্ত হওয়া এবং বাংলাদেশের পয়েন্ট কমে যাওয়ায় ব্যাপকসংখ্যক সমর্থক যদিও হতাশ কিন্তু এরপরও হাজার হাজার সমর্থক তাদের টিকেট সংগ্রহ করেছেন। ইতোমধ্যে বিভিন্ন শহর থেকে টনটনে যাবার জন্য কোচ-বাসসহ নিজস্ব পরিবহন রিজার্ভ করে রেখেছেন। শুধু অপেক্ষায় আছেন আগামী দিনে আবহাওয়ায় যেন কোনো দুঃসংবাদ না আসে। প্রচণ্ড উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ভারত-পাকিস্তান খেলা ম্যানচেস্টারের ল্যাংকাশায়ার ক্রিকেট স্টেডিয়ামে গতকাল। আগের দিনের সারাদিনের বৃষ্টির উৎকণ্ঠা ছিল দুদেশের সমর্থক, এমনকি আইসিসির কর্মকর্তাদের মাঝেও। ম্যানচেস্টার সিটি কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন উদ্বিগ্ন। কারণ খেলাকে কেন্দ্র করে লাখো পাউন্ড বিনিয়োগ করেছে তারা। ম্যানচেস্টারের ক্যাথেড্রল গার্ডেনে হাজার হাজার মানুষের জন্য বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছিল ম্যানচেস্টার সিটি কাউন্সিল। ম্যানচেস্টার প্রস্তুতি নিয়ে রেখেছিল মিলিয়ন মিলিয়ন পাউন্ড বাণিজ্যের। গতকাল ভারত থেকে ৩টা প্রাইভেট জেট ম্যানচেস্টার এয়ারপোর্টে এসেছে। এই জেটগুলো বহন করেছে বিশ্বখ্যাত শিল্পপতি এবং বলিউডের কিছু তারকাদের। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, খেলায় অনিশ্চয়তা থাকলেও খেলা শুরু হয়েছে সময়মতোই। মাঠের গ্যালারি তিল ধারণের জায়গা ছিল না। বৃষ্টির কারণে মাঝে মাঝে কিছু সময় খেলা স্থগিত থাকলেও শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে খেলা। রোদও ছিল, মেঘে মাঝে মাঝে আবৃত করেছে আকাশ। কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে উঠেনি দর্শকদের মন। কারণ উত্তেজনাপূর্ণ এ খেলাটি সারা পৃথিবীব্যাপী অন্তত এক বিলিয়ন মানুষ উপভোগ করেছে।