ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’

সৌদি আরবে ওমরাহ ভিসার নতুন নিয়ম

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ০১:০৯ পিএম

সৌদি আরবে ওমরাহ ভিসার নতুন নিয়ম

সৌদি আরব ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাসে এনেছে। এই সময়সীমা গণনা করা হবে ভিসা ইস্যুর তারিখ থেকে।

তবে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সূত্রের বরাতে আল-অ্যারাবিয়া জানিয়েছে, সৌদি আরবে পৌঁছানোর পর ওমরাহযাত্রীরা আগের মতোই তিন মাস পর্যন্ত সেখানে অবস্থান করতে পারবেন। এই সময়সীমায় কোনো পরিবর্তন আনা হয়নি।

নতুন ওমরাহ মৌসুম শুরুর পর থেকে, অর্থাৎ জুন মাসের প্রথম দিক থেকে এ পর্যন্ত ৪০ লাখের বেশি বিদেশি নাগরিককে ওমরাহর ভিসা দেওয়া হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার ওমরাহযাত্রীর চাপ অনেক বেশি। চলতি বছরের মাত্র পাঁচ মাসেই বিদেশি হজযাত্রীর সংখ্যায় নতুন রেকর্ড গড়েছে।

ভিসার নিয়মে পরিবর্তন
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, ক্রমবর্ধমান যাত্রীসংখ্যার কারণে হজ ও ওমরাহ মন্ত্রণালয় ভিসা–সংক্রান্ত নিয়মে কিছু পরিবর্তন এনেছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে কোনো হজযাত্রী সৌদি আরবে প্রবেশের জন্য নাম নথিভুক্ত না করলে তাঁর ওমরাহ ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, নতুন এই নিয়ম আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে।

মন্ত্রণালয়ের ব্যাখ্যা
ন্যাশনাল কমিটি ফর ওমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেছেন, ওমরাহযাত্রীদের সম্ভাব্য চাপ সামাল দিতে মন্ত্রণালয়ের প্রস্তুতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে গ্রীষ্মকাল শেষ হওয়া ও মক্কা-মদিনায় তাপমাত্রা কমে আসার পর ওমরাহযাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “নতুন এ সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো পবিত্র দুই নগরীতে অতিরিক্ত ভিড় এড়ানো।”

আগের ঘোষণা বহাল কি না স্পষ্ট নয়
এর আগে হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছিল, সৌদি আরবে অবস্থানকালে যেকোনো ভিসাধারী মুসল্লি পবিত্র ওমরাহ পালন করতে পারবেন।

ব্যক্তিগত, পারিবারিক, ই–ট্যুরিস্ট, ট্রানজিট, শ্রম ও অন্যান্য ভিসাসহ সব ধরনের ভিসাধারীই এই সুবিধার আওতায় আসবেন বলে জানানো হয়েছিল। তবে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর ওই সিদ্ধান্ত বহাল থাকবে কি না, সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।