ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী

রমজানে সৌদিতে কারফিউ শিথিল উমরা বন্ধ থাকবে

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২০, ০৬:৫১ পিএম

রমজানে সৌদিতে কারফিউ শিথিল উমরা বন্ধ থাকবে
মঙ্গলবার (২১ এপ্রিল) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নোটিশে জানিয়েছে, যে সমস্ত অঞ্চলে ২৪ ঘন্টার কারফিউ বলবৎ ছিলনা, সেখানে সকাল নয়টা হতে বিকেল ৫ টা পর্যন্ত চলাচল করা যাবে। যে সমস্ত শহর ও অঞ্চলে ২৪ ঘন্টা কারফিউ চলমান ছিল সেখানে জরুরী চিকিৎসা সেবা, জরুরী খাদ্যদ্রব্য কেনাকাটা ও জরুরী ব্যাংকিং সেবার জন্য যার যার নির্দিষ্ট বসতি এলাকার ভেতরে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে সকাল নয়টা হতে বিকেল পাঁচটার মধ্যে বের হওয়া যাবে। ইতিপূর্বে বড় বড় শহরের মধ্যে যে সকল নির্দিষ্ট এলাকাগুলো সম্পূর্নরুপে কোয়ারিন্টিন করা হয়েছিল (আল আজল আস সিহহী আত তাম) সেখানে আগের মতোই ২৪ ঘন্টা বলবৎ থাকবে। কোনক্রমেই ঘর থেকে বের হওয়া যাবেনা। শুধুমাত্র জরুরী নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য নিজের এলাকার ভেতরে অবস্থিত (তামউইনাতে/ বাক্কালা) গ্রোসারিতে এবং জরুরী চিকিৎসার জন্য বের হওয়া যাবে । দোকানে কেনাকাটার পর ভাউচার (রশিদ) সাথে রাখতে হবে, পুলিশ কিংবা আইনশৃঙ্খলাক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসার সম্মুখীন হলে তা প্রমাণ স্বরূপ দেখাতে হবে। স্বাস্থ্য বিষয়ক জরুরী প্রয়োজন হলে ৯৯৭ এ কল করতে পারেন। রমজান মাসে মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীতে সর্ব সাধারণের জন্য তারাবীহসহ ৫ ওয়াক্ত নামাজে উপস্থিতি এবং উমরা বন্ধ থাকবে। এদিকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১৪৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ১১৬৩১ জন। মারা গেছে ৬জন, এই নিয়ে দেশটিতে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছেন১০৯জনে। অন্যদিকে সুস্থ হয়েছেন ১৫০জন, দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৬৪০জন।