ঢাকা ২২ মাঘ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২২ মাঘ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন বিমানে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা রাজধানীতে প্রবাসীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক 'মহিলা সমাবেশ' স্থগিত করল জামায়াত, কারণ কী? 'নবীগঞ্জের ইতিকথা'র মোড়ক উন্মোচন বেশিরভাগ দেশই নারী নেতৃত্বকে ‘বাস্তবসম্মত মনে করে না’ : আল জাজিরার সাক্ষাৎকারে জামায়াত আমির প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ ৬২টি আসনে বিএনপির বিদ্রোহী ৭২ জন  কাকরদিয়া- তেরাদল- আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু জামায়াত আমির বললেন, গালে হাত দিয়ে বসে থাকব না, গর্জে উঠব পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করবে স্পেন

আনোয়ারুল ইসলাম অভির সিভিক এওয়ার্ড লাভ

প্রকাশিত: ০৩ মে ২০২৩, ০৩:১৮ পিএম

আনোয়ারুল ইসলাম অভির সিভিক এওয়ার্ড লাভ
ব্রিটেনের রাজার রাজ্যাভিষেকের বছর টাওয়ার হ্যামলেটস বারা কাউন্সিলের মর্যাদাকর সিভিক এওয়ার্ড পেয়েছেন মানবিক ও সেবামূলক কাজে সম্পৃক্ত কবি সাংবাদিক ও সংগঠক আনোয়ারুল ইসলাম অভি। ২মে মঙ্গলবার বিকেলে পূর্ব লন্ডনের দ্যা আর্টস প্যাভিলিয়নে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে বারার স্পিকার কাউন্সিলার শাফি আহমেদ আনুষ্ঠানিকভাবে এই এওয়ার্ড প্রধান করেন। শুরুতে ভূমিকা বক্তব্য রাখেন স্পিকার কাউন্সিলার শাফি আহমেদ,ডেপুটি মেয়র কাউন্সিলার মায়ুম তালুকদার,ইন্টারমিন চিফ এক্সিকিউটিভ স্টিপেন হ্যালসি। সিভিক এওয়ার্ডের রীতি অনুযায়ী  এওয়ার্ড প্রাপ্ত ব্যক্তি,পরিবারের কয়েকজন, এওয়ার্ডের নমিনেটর, নির্বাচিত কাউন্সিলার এবং ডেমোক্রেটিক সার্ভিস এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। টাওয়ার হ্যামলেটস বারা কাউন্সিলের সিভিক এওয়ার্ড একটি সম্মানজনক এওয়ার্ড।প্রতি বছর একটি নিরপেক্ষ বোর্ডের মাধ্যমে সামাজিক,সাংস্কৃতিক, সাংবাদিকতা এবং চ্যারিটি কাজের স্বীকৃতি স্বরূপ এই এওয়ার্ড দেওয়া হয়। এবার মোট ১২জনকে সিভিক সম্মাননা এওয়ার্ড দেয়া হয়। লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারার বাসিন্দা আনোয়ারুল ইসলাম  অভি দীর্ঘ দুই যুগ থেকে কমিউনিটিতে বিভিন্ন মানবিক ও চ্যারিটি কাজ, সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতা ও সাংগঠনিক ভাবে  কাজ করে আসছেন। মানবিক,সেবা ও চ্যারিটি কাজে বিশেষ অবদানের জন্য তাকে সিভিক এওয়ার্ড ২০২৩ এ সম্মানীত করা হয়। আনোয়ারুল ইসলাম অভি ৫২বাংলা(52banglatv) ও ওয়েভ পোর্টাল ৫২বাংলাটিভি ডটকম (52banglatv.com)  এর সম্পাদক ও পরিচালক।একজন কবি ও  সৃজনশীল  লেখক হিসাবেও পাঠকের কাছে তিনি পরিচিতি।তার প্রকাশিত বই তিনটি। তিনি শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ওয়েভজিন পলল ডটকো ডটইউকে এর সম্পাদক। লন্ডনে প্রায় এক দশক হেলথ এন্ড সোশ্যাল কেয়ার এর একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে টিম লীডার হিসাবে কাজ করেন।যেখানে ইক্যুালিটি এন্ড ডাইভাসিটি, রেইজিন কনসার্ণ এন্ড  হুইসেল ব্লোইং ,ফাস্ট এইড এওয়ারনেস, প্রফেশনাল বাওয়ান্ডরিস এন্ড কনফিডেনশিয়ালিটি , আনডারস্টেডিং দ্যা অরগানাইজেশন  ইত্যাদি বিষয়ে স্টাফ প্রশিক্ষক হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশে তিনি জাতীয় দৈনিক বাংলাবাজার, দৈনিক আজকের সিলেট এর প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। ছাত্রাবস্থা থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্র এর  বইপড়া আন্দোলনের একজন একনিষ্ট কর্মী সহ নানা মানবিক কাজে আলোকিত চিহ্ন রেখেছেন। তিনি দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যের  এনএইচএস ব্লাড ডোনেশন এবং সেইভ দ্যা চিলড্রেন, লন্ডন এয়ার এম্বুলেন্স –চ্যারিটি ডোনার হিসাবে মানবিক কাজে সম্পৃক্ত। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে   মানুষদের মানবিক কাজে অনুপ্রাতি ও সম্পৃক্ত করার সেচ্ছাসেবী কাজ ধারাবাহিকভাবে করছেন। ব্রিটিশ –বাংলাদেশী প্রজন্মদের সমন্বয়ে বাংলাদেশে  ‘সবুজে হাসি  সবুজে বাঁচি’[Let’s Smile in Green Lets Live in Green ] প্রকল্পের মাধ্যমে অস্বচ্ছল পরিবার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ ও ঔষধি বৃক্ষরোপন ও ক্লাইমেট চেঞ্জ  বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন  কার্যক্রম পরিচলনা করছেন।এই প্রজেক্টে ব্রিটিশ-বাংলাদেশী প্রজন্মের ৫০জনেরও বেশী সম্পৃক্ত রয়েছেন। আনোয়ারুল ইসলাম অভি  প্রায় এক যুগ থেকে ব্রিটেনে মুসলমানদের দুই ধর্মীয় উৎসবে  ঈদের ছুটির দাবী নিয়ে লেখালেখি করছেন। ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে  WE WANT EID HOLLYDAY IN UK  ক্যাম্পেইন এর সমন্বয়ক এর দায়িত্বে থেকে কমিউনিটিতে এওয়ারনেস এর কাজ করছেন।যা ইতিমধ্যে কমিউনিটিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। এই ক্যাম্পেইন থেকে  যুক্তরাজ্যে অন্যান্য ধর্মাবলম্বীদের  ধর্মীয় উৎসবেও  ছুটির দাবী করা হচ্ছে। তিনি ২০০৯ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত- শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সংগঠন পলল এর ফাউন্ডার। পলল প্রতিশ্রুতিশীল, মেধাবী চিত্রশিল্পী,লেখক,কবি, সাহিত্যিক ও সংগঠকদের নিয়ে-যুক্তরাজ্যে তাদের  মৌলিক ও সৃজনশীল কাজগুলো চর্চায় নানাভাবে  সহযোগিতা ও অনুপ্রেরণামূলক কাজ করে।বিশেষ করে মাল্টিকালচারাল লন্ডনের ডাইভার্স কমিউনিটিতে বৃহতভাবে মূল্যায়ণের লক্ষ্যে  লন্ডনে প্রতিভাবান চিত্রশিল্পীদের চিত্রকর্ম, লেখকদের বই প্রদর্শন  এবং বাংলাদেশের আবহমান বাংলার ঐতিহ্যিক শিল্পকর্ম প্রদর্শন ও অনুপ্রেরণামূলক কাজ করে। আনোয়ারুল ইসলাম অভি  সমছুল- করিমা ফাউন্ডেশন প্রধান নির্বাহি। অন্ধকারে আলো শ্লোগাণ নিয়ে  ২০০৪ সাল থেকে  সমছুল-করিমা ফাউন্ডেশন বিভিন্ন  মানবিক , শিক্ষা- শিক্ষক সম্পর্কিত এবং  সমাজসেবামূলক  ধারাবাহিক  নিজস্ব প্রকল্পের মাধ্যমে কাজ করছে। ফাউন্ডেশনের  প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- প্রতিশ্রুতিশীল লেখকদের বই প্রকাশ, ‘সবুজে হাসি  সবুজে বাঁচি’- প্রকল্পের মাধ্যমে  অস্বচ্ছল পরিবার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলদ ও ঔষধি বৃক্ষ রোপন,  সৃজনশীল প্রকল্প- ’সৃষ্টি ঘর’ এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রবীন অসহায়দের জন্য –’প্রশান্তির হাসি,’ ‘মানবিক স্বজন’ এর   আওতায়  নিভৃতে  বঞ্চিত ও দুস্থ মানুষের  ঘরে খাবার সামগ্রী বিতরণ  এবং  পবিত্র রমজান মাসে সুবিধা বঞ্চিত ও নিন্মবিত্ত  পরিবারের জন্য ‘হাসি মুখে ইফতার’ এবং  কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ‘আমার স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে তৃণমূলে  কাজ করছে। মূলত সবগুলো কাজে সাধ্যমতো ফাউন্ডেশন এর একটা সমাজবান্ধব আদর্শিক চিন্তা- চেতনা ও অনুপ্রেরণার স্ফোরণের  প্রত্যয় থাকে। আনোয়ারুল ইসলাম অভি  শিক্ষকদের কল্যাণে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত- ‘টি আলী স্যার ফাউন্ডেশন (T ALI SIR FOUNDATION) এর অন্যতম ফাউন্ডার। মূলত ফাউন্ডেশনটি বাংলাদেশে অবসর প্রাপ্ত শিক্ষকদের সহায়তা ও সার্বিক কল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।প্রতিষ্ঠালগ্ন থেকে আর্থিকভাবে অস্বচ্ছল, অসুস্থদের সহায়তায় কাজ করছে ফাউন্ডেশনটি। প্রতি বছর  ‘টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক’ হিসাবে ৫জন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষককে সম্মাননা এবং  ২০জনকে বিশেষ সম্মাননা পদক দিয়ে সম্মানীত করা হয়। ট্রিস ফর সিটিস (Trees for Cities) ব্রিটেনে গত ৩০ বছর ধরে পরিবেশ দূষনের বিরুদ্ধে গাছ লাগিয়ে  পরিবেশ বান্ধব অনুকরণীয় কাজ করছে। আন্তর্জাতিক এই সংগঠনটি বিশ্বের ২১টি দেশের ১৬৮টি শহরে পরিচালিত হচ্ছে।বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য বৃদ্ধি এবং শহুরে ও কমিউনিটি বনায়ন সম্প্রসারণ ও পরিচর্যা সহ সামগ্রিক সবুজায়নের কাজের জন্য টাওয়ার হ্যামলেটসকে টানা দ্বিতীয় বছরের জন্য ‘বিশ্বের বৃক্ষের শহর’ মর্যাদা দেওয়া হয়েছে। আনোয়ারুল ইসলাম অভি ২০২৩ সাল থেকে ট্রিস ফর সিটিস এর স্বেচ্ছাসেবী হিসাবে কাজ শুরু করেছেন। যুক্তরাজ্যে বাংলাভাষিদের প্রাচীন সাহিত্য ও সংস্কৃতি সংগঠন সংহতি সাহিত্য পরিষদের উদ্যোগে- ‘সংহতি কবিতা উৎসব‘ ও যুক্তরাজ্যবাসী কবি লেখকদের প্রকাশিত বই নিয়ে সংহতির ‘লন্ডন বইমেলা‘ - সাংগঠনিক উদ্যোগে আনোয়ারুল ইসলাম অভির  অগ্রণী ভূমিকা রয়েছে। তিনি দীর্ঘদিন সংগঠনের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। আনোয়ারুল ইসলাম অভি  সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কমলা-আনারসখ্যাত ঐতিহ্যবাহি অঞ্চল জলঢুপ এর ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি চর্চার লক্ষ্যে  ১৯৯৮ সালে নিজ উদোগে প্রতিষ্ঠা করেন নয়ন সাহিত্য পরিষদ। এবং ফাউন্ডার সেক্রেটারীর দায়িত্ব পালনের সাথে  সংগঠনের উদ্যোগে তার সম্পাদনায় প্রকাশ করেন  জলঢুপ অঞ্চলের একটি গবেষণামূলক তথ্যগ্রন্থ - জলঢুপ ইতিহাস ঐতিহ্য। জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর ফাউন্ডার সেক্রেটারী হিসাবে  দায়িত্ব পালন করছেন। সংগঠনটি  নিজ অঞ্চরের শিক্ষা ও আর্থ সামাজিক কল্যাণ এবং যুক্তরাজ্যে নবীন – প্রবীনদের মধ্যে  সামাজিক ও মানবিক বন্ধন তৈরীতে একটি ব্রিজ হিসাবে কাজ করছে। আনোয়ারুল ইসলাম অভির দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার জলঢুপ(বড়বাড়ি)। সহধর্মিণী ও তিন মেয়ে নিয়ে লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারায় স্থায়ীভাবে বসবাস করছেন। তার  বাবা প্রয়াত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সমছুল ইসলাম ও মা করিমা খানম। চার বোন ও দুই মিলে  নিডি মানুষের কল্যাণে  আদর্শ শিক্ষক  ও সর্বজন  শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বাবা সমছুল ইসলাম ও  মা  করিমা  ইসলামের  নামে ২০০৪ সালে  প্রতিষ্ঠিত  –‘সমছুল -করিমা ফাউন্ডেশন’  বিশেষ করে শিক্ষা ও শিক্ষক বান্ধব কাজের মাধ্যমে সমাজে আলো ছড়াচ্ছে। অন্ধকারে আলো শ্লোগানে কাজ করা ফাউন্ডেশনের তিনি  প্রধান নির্বাহি।