ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ

স্পেনে জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী পালিত

প্রকাশিত: ০৩ জুন ২০২১, ০৫:৫৮ পিএম

স্পেনে জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী পালিত
আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (২জুন) মাদ্রিদের বাঙালী অধ্যুষিত লাভাপিয়েসের একটি রেস্টুরেন্টে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্পেন বিএনপির সভাপতি মোজ্জামেল হোসেন মনু। স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খানের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য দেন স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল। সভায় প্রধান আলোচকের বক্তব্য দেন স্পেন বিএনপির সিনিয়র সহ সভাপতি নূর হোসেন পাটোয়ারী। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,বিএনপি'র সহ-সভাপতি আবুল খায়ের, আনোয়ারুল আজিম, আকবর শেঠ, যুগ্ন সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, স্পেন যুবদলের সভাপতি কাজী জসিম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, স্পেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সিপার আহমেদ(জেন্স শিপার), সাদেক আহমেদ, সাহেব উদ্দিন, আমির হোসেন, কাজী হারুন মিয়া, হাবিব রহমান চৌধুরী, রকিব ইসলাম, জাহিদ হাসান জয়, ইয়াসিন শুভসহ বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মোজ্জামেল হোসেন মনু বলেন, দেশের এক ভয়াবহ রাজনৈতিক সংকট মুহূর্তে আলোর দিশারী নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতির এই দুঃসময়ে মৃত্যুভয় উপেক্ষা করে ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার সেই স্বাধীনতার ঘোষণা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। সেই মহান নেতার আদর্শের অনুসারী আমরা। তিনি বলেন, বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ধ্বংস করে দেশের গণতন্ত্রকে বাক্সবন্দি করে রেখেছে। এই বাক্সেবন্দি গণতন্ত্র ফেরানো আজ আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। তাই এই মুহুর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় এখনই আন্দোলনের ঝাপিয়ে পরতে হবে। পরে শহীদ জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, সদ্য প্রয়াত স্পেন বিএনপির সহ সভাপতি এস এম আমেদ মনিরের ভাই শেখ ইমন আরেফিন বুলু ও স্পেন বাংলা প্রেক্লাবের সদস্য কবির আল মাহমুদের পিতার রুহের মাগফেরাত এবং দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন স্পেন বিএনপির সিনিয়র সহ সভাপতি নূর হোসেন পাটোয়ারী।

ঘরের অক্সিজেন জোগান দেবে তুলসী-অ্যালোভেরা-বাঁশ ।। 𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧

https://www.youtube.com/watch?v=qYdFPYs5Wd8&t=9s