ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ

রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২০ পিএম

রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন

পূর্ব লন্ডনের উদীয়মান ক্রিকেট দল রমফোর্ড রাইডার্স ২০২৬ মৌসুমের নতুন জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। গত বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় পূর্ব লন্ডনের হার্কনেস হাউসে এক আড়ম্ভরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন জার্সির প্রিমিয়ার করা হয়।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহকারী কোষাধ্যক্ষ রমফোর্ড রাইডার্সের পরিচালক মোহাম্মদ এখলাছুর রহমান পাক্কুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশি- ব্রিটিশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, স্পনসর প্রতিনিধি ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।

হলুদ কালো রঙের সমন্বয়ে তৈরি নতুন জার্সিতে প্রধান স্পনসর হিসেবে লাক্স ফার্নিশিং এবং সহযোগী স্পনসর হিসেবে সিনেমা এডিটস, কুয়াব, ওয়ান শাহাদাহ, রাহুল ইবি আনপ্লাগড স্টোরি এবং ডান্টন গ্রিল অ্যান্ড স্পাইসের লোগো স্থান পেয়েছে।

অনুষ্ঠানে দলের লোগো সংবলিত ব্যানারের সামনে খেলোয়াড় আমন্ত্রিত অতিথিরা ফটোসেশনে অংশ নেন।

অনুষ্ঠানে কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া পার্ক টি-টোয়েন্টি ব্লাস্টের আয়োজক প্রতিষ্ঠান সিকেসি লন্ডনের প্রধান নির্বাহী শহিদুল আলম রতন, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হুসাইন এবং লাক্স ফার্নিশিংয়ের স্বত্বাধিকারী এমরান রহমান। ছাড়া রমফোর্ড রাইডার্সের সহকারী কর্ণধার রেজুওয়ান হুসেন পাবেল এবং দলের অধিনায়ক আমিনুল রহমান ইমনও অনুষ্ঠানে অংশ নেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ভিপি T20 ব্লাস্ট এর প্রেসিডেন্ট নাজমুল হোসাইন, সেক্রেটারি আক্তার রহমান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক আকরামুল হুসেইন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, এক্সিকিউটিভ কমিটির সদস্য সরুয়ার হুসেইন, বাংলা পোস্টের সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সালেহ আহমেদ, এটিএন বাংলা ইউকে’র প্রধান ভিডিও এডিটর ও আই মিডিয়ার সম্পাদক আফজাল হোসেন, কিউ নিউজ এর সম্পাদক আব্দুল কাইয়ুম, বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল কারিম মুজাহিদ,এরিয়াল আর্ক কর্ণধার আবু ফয়সাল, ভিডিওগ্রাফার মুন্না আহমেদ এবং শাহরিয়ার আহমেদ প্রমুখ।

পরিচালক মোহাম্মদ এখলাছুর রহমান পাক্কু বলেন, "রমফোর্ড রাইডার্স শুধু একটি ক্রিকেট দল নয়, এটি কমিউনিটির তরুণদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। নতুন জার্সি আমাদের ঐক্য, শৃঙ্খলা জয়ের প্রতীক।"

ক্লাব কর্ণধার রাহুল ইব্রাহিম বলেন, "স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের মাদক অপরাধ থেকে দূরে রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। 'ওয়ান শাহাদাহ ট্রাস্ট'-এর মাধ্যমে ২০ জন এতিম শিশুর শিক্ষা মৌলিক চাহিদা পূরণে সহায়তা করা হচ্ছে।"

তিনি আরও জানান, খেলোয়াড়দের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পরে মাঠে আসলে জরিমানা করা হবে এবং সেই অর্থ ট্রাস্টে প্রদান করা হবে।

রমফোর্ড রাইডার্স পূর্ব লন্ডনভিত্তিক একটি অরাজনৈতিক ক্রীড়া সংগঠন, যা গত বছর থেকে বিভিন্ন টুর্নামেন্টে সুনামের সঙ্গে অংশগ্রহণ করে আসছে।

অনুষ্ঠানের শেষে ক্লাবের প্রধান স্পনসর এমরান রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে সন্ধ্যার আয়োজনের সমাপ্তি ঘটে।