ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম

লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার  এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে' নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ।

পূর্ব লন্ডনের একটি স্থানীয় কনফারেন্স হলে জাঁকজমকপূর্ণ আয়োজনে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর রুহুল আমীন সাবেক সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কার্যনির্বাহী পরিষদের সদস্য হাসনাত আহমেদ চুন্নু।

বিশেষ অতিথি ছিলেন জিল্লুর হুসাইন এমবিই, চ্যানেল এস-এর সিইও তাজ চৌধুরী, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের সভাপতি মুহিবউদ্দীন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আবদুল বারী, বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক স্পিকার আহবাব হুসাইন, সাবেক ডেপুটি মেয়র শাহেদ আলী, কাউন্সিলর আবুল বশর কাউন্সিলর ফয়জুর রহমান।

স্বাগত বক্তব্যে সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সংগঠনের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন এবং যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জবাসীকে সংগঠনের সদস্য হয়ে কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষদের তাঁদের অসামান্য অবদান নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি কাইয়ুম মিয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ইয়াসিন সুমনসহ উপদেষ্টা অন্যান্য নেতৃবৃন্দ।

ছাড়াও প্রধান উপদেষ্টা আরমান আলী, সাবেক প্রধান উপদেষ্টা সৈয়দ আবুল কাশেম, সহসভাপতি আবদুল আশিক চৌধুরী, আসকর আলী, মুহিব মিয়া, শাহ সানাওয়ার হোসাইন মাশুক আহমেদ সরদার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে যুগ্ম সম্পাদক সোহাগ রহমানের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন গীতিকার সুরকার সৈয়দ দুলাল, শিল্পী আলাউর রহমান, বাউল শিল্পী শফিকুন্নুরের উত্তরসূরি জুবের আক্তার সোহেল রুবেল এবং নতুন প্রজন্মের জনপ্রিয় শিল্পী বিথী চৌধুরী।