ঢাকা ১৯ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
ঢাকা ১৯ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
আফগানিস্তানে বোমা হামলার প্রতিবাদে রোমে বিক্ষোভ রোমে চালু হলো 'বন্ধু লাউঞ্জ', বাঙালি সাজসজ্জায় আগ্রহ বাড়ছে প্রবাসীদের শেখ হাসিনার বিচার 'বেআইনি': রায় বাতিল চেয়ে ICT-কে চিঠি ব্রিটিশ ল ফার্মের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর বিশ্বকাপে এবারও ইতালির স্বপ্নভঙ্গ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ভয়াবহ আগুন, এবার ২-৩ সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করতে বললেন ট্রাম্প ইরানে সংঘাত বন্ধে পাকিস্তান ও চীনের ৫ দফা শান্তি প্রস্তাব সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ৯০০ কেজির বাঙ্কার বাস্টার বোমা ফেললো যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রই শেষ রক্ষার হাতিয়ার? ‘সীমান্তে পিঠ দেখাবো না বুক দেখাবো’ ঘোষণা দেওয়া অন্তর্বর্তী সরকারের ৮ মাসে ২৪৭৯ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ মব সৃষ্টি করে ইউটিউবার আর এস ফাহিম আটক, দেওয়া হলো পুলিশে গ্রিসে যাবার পথে সাগরে মৃত্যু : ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার, মৃতদের ৮ জন সুনামগঞ্জের এক দিনে সর্বোচ্চ হামলা ইরানে, মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন সেনা মেয়র লুৎফুর রহমানের দাবি: ৪ বছরে ১১০ কর্মসূচি বাস্তবায়ন আবু তাহের এমবিই সম্মানে ভূষিত যুদ্ধে নতুন মোড়: যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র হবিগঞ্জের মাধবপুরে তাহেরীর ওয়াজ মাহফিল ঘিরে ১৪৪ ধারা যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, কীভাবে দেওয়া হলো? বিয়েবাড়িতে গান বাজানোর জেরে মারধরের অভিযোগ, কনের নানা-নানি বাড়িছাড়া যুক্তরাষ্ট্রের সেনাদের আশ্রয় দিলেই হামলা, ইরানের হুঁশিয়ারি ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্মৃতিসৌধে জয়বাংলা স্লোগান দেওয়ায় ৩ জন আটক, রংপুরে বঙ্গবন্ধুর ভাষণের কারণে হেনস্থা, যশোরে বঙ্গবন্ধুর নাম ঢেকে শ্রদ্ধাঞ্জলি ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নেই’ বক্তব্য রাখায় বের করে দেওয়া হলো অনুষ্ঠান থেকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদের বক্তব্যে তোলপাড়া সন্তানকে হাসপাতালে নেওয়ার পথে তেলের লাইনে সাড়ে চার ঘণ্টা ইসলামাবাদের অনুরোধে ইরানি দুই শীর্ষ নেতাকে বাঁচিয়ে রেখেছে ইসরায়েল? পদ্মায় বাস দুর্ঘটনা: উদ্ধার অভিযানে ২৬ মরদেহ

সিলেট ও মৌলভীবাজারের হাট বাজার ভরে আছে কাঁঠালে

প্রকাশিত: ১৩ জুন ২০২১, ০৫:০৪ পিএম

সিলেট ও মৌলভীবাজারের হাট বাজার ভরে আছে কাঁঠালে

𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧

[youtube]KH0G-1r8Xfs[/youtube] ফল- ফসলের মৌসুম গ্রীষ্মে, বাংলার প্রকৃতিতে  ফলের  মৌ মৌ গন্ধ ছড়িয়ে যায়। গ্রামীনজনপদে ফল -ফসলের সহজলভ্যতায় বলতে গেলে কাঁচা -পাকা আম, কাঁঠাল, লিচু, আনারস সহ বাহারী   মৌসুমী ফলের রমরমা ব্যবসা এখন। দেশের ‘প্রাকৃতিক ভূস্বর্গ ’ বলে খ্যাত সিলেটে এবারও  মৌসুমী ফল-ফলাদি  উৎপাদিত  হয়েছে ব্যাপক হারে। সিলেটের বিভিন্ন হাটবাজারেও ফল-ফসলের প্রচুর  উপস্থিতি। তবে  সবচেয়ে বেশী বিক্রিত ও চাহিদার ফলের নাম কাঁঠাল। উচু-নিচু পাহাড়ি টিলা সমৃদ্ধ  সিলেট ও মৌলভীবাজারের  প্রত্যন্ত  অঞ্চলে  প্রায় প্রতিটি বাড়ি ও বাগানে ব্যাপকভাবে কাঁঠাল  উৎপাদিত  হয়। আবহাওয়া অনুকুলে থাকায়   সিলেটে প্রায় প্রতিটি বাজারে এখন কাঁঠালের  উপস্থিতি। বিভিন্নভাবে সিলেটে কাঁঠাল বিক্রি হয়। অনেকে বসতবাড়ীর কাঁঠাল, গাছেই কাঁচা অবস্থায় বিক্রি করেন স্থানীয় পাইকারের কাছে। অনেকে বাড়ীর নিজস্ব লোক দিয়ে বাজারে বিক্রি করেন। আবার অনেক ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীরা  ছোট  ব্যবসায়ীর ক্রয়কৃত বাগানের পাকা কাঁঠাল  কিনে হাট- বাজারে এনে বিক্রি করেন। তাই বাজারে  সপ্তাহে- সপ্তাহে কাঁঠালের দাম উঠা- নামা করে। ফলত প্রতি বছর ক্রেতা-বিক্রেতার মাঝে কাঁঠালের দাম নিয়ে বিরুপ প্রতিক্রিয়াও দেখা যায়। উঞ্চ অঞ্চলের কাঁঠাল সুমিষ্ট,  শক্ত ও সুগন্ধি হওয়াতে এর কদর আছে দেশ ব্যাপী। প্রধানত সিলেট বিভাগের   ভাটি অঞ্চল ও ঢাকার  বড় পাইকার এসব কাঁঠালের ক্রেতা। সিলেটের  আম-কাঠাল মৌসুমে সামাজিকভাবে আত্নীয়-স্বজনদের বাড়ী ফল-ফলাদি উপহার দেয়ার ঐতিহ্য  আছে।স্থানীয়ভাবে এটাকে ‘আমকাঠালী’ বলা হয়। পুষ্টিগুনে ভরপুর কাঁঠাল কম-বেশী সকলে খেয়ে থাকেন। এছাড়াও সিলেটে কাঁঠালের  বীজ দিয়ে নানা পদের খাবারও বেশ জনপ্রিয়।কাঁচা কাঁঠাল দিয়েও তৈরী হয় সুস্বাদু তরকারী।পাকা কাঁঠালের শাস গবাদি পশুরও   প্রিয় খাদ্য । কৃষিতে বৈজ্ঞানের ছোয়ায় বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল চাষেও  সিলেটে এসেছে বিরাট সাফল্য । এখন ৫ থেকে সাত বছরের একটি কাঁঠাল গাছে ধরছে অসংখ্য কাঁঠাল। সাথে বাড়ছে এর বাণিজ্যিক চাষের সম্ভাবনাও।  সংশ্লিষ্টরা মনে করছেন, নিকট আগামীতে কাঁঠাল এদতঅঞ্চলের মানুষের মুখে আরও বেশী হাসি ফুটাবে।