ঢাকা ২৬ বৈশাখ ১৪৩৩, শনিবার, ০৯ মে ২০২৬
ঢাকা ২৬ বৈশাখ ১৪৩৩, শনিবার, ০৯ মে ২০২৬
সর্বশেষ
পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি

পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৯:১৭ এএম

পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ও নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত পাঁচ বছর প্রধান বিরোধীদলীয় নেতা হিসেবে সক্রিয় থাকা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

জায়ান্ট কিলারহিসেবে উত্থান

৫৫ বছর বয়সী শুভেন্দু একসময় বিদায়ী মুখ্যমন্ত্রী মমতার ঘনিষ্ঠ সহচর ছিলেন। কিন্তু ২০২০ সালের পর থেকেই তিনি তৃণমূল নেত্রীর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করেন।

পরপর দুই বিধানসভা নির্বাচনে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে তিনি সারা ভারতেজায়ান্ট কিলারহিসেবে পরিচিতি পান। ফলে তার রাজনৈতিক উত্থান নিয়ে দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি শুভেন্দু অধিকারী শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। বিজেপির হয়ে বড় সাফল্য এনে দেওয়া এবং নিজের প্রাক্তন নেত্রীকে পুনরায় হারানোর মধ্য দিয়েই তার এই উত্থান।

রাজনৈতিক সফরের মাইলফলক

বামপন্থিদের বিরুদ্ধে রাজপথের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে পশ্চিমবঙ্গে বিজেপির অন্যতম মুখ হয়ে ওঠাশুভেন্দুর রাজনৈতিক যাত্রা এখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামেহাই ভোল্টেজলড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর বিজেপির ভেতরে তার গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। পাঁচ বছর পর মে তিনি আবারও সেই কৃতিত্ব দেখান।

সাম্প্রতিক নির্বাচনে তিনি জয় পেয়েছেন ভবানীপুরে, যা মমতার সবচেয়ে নিরাপদরাজনৈতিক দুর্গহিসেবে পরিচিত ছিল। সেখানে মমতাকে ১৫ হাজারের বেশি ভোটে হারিয়ে তিনি একটি বড়রাজনৈতিক অঘটনঘটান।

দ্বিতীয় কেন্দ্র নন্দীগ্রামেও তৃণমূলের প্রভাবশালী প্রার্থী পবিত্র করকে সাড়ে হাজারের বেশি ভোটে হারিয়েছেন শুভেন্দু। এই জয়গুলো তাকে বাংলায় বিজেপির সবচেয়ে শক্তিশালী মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ট্রাবলশুটারথেকেবেঙ্গল ফেইস

ইন্ডিয়া টুডে শুভেন্দুকে মমতারট্রাবলশুটারথেকে বিজেপিরবেঙ্গল ফেইসহিসেবে উল্লেখ করেছে। ২০২০ সালের ডিসেম্বরে বিজেপিতে যোগ দেওয়ার আগে তিনি তৃণমূলের দ্বিতীয় প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত ছিলেন।

মমতার ভাইয়ের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব বাড়তে থাকায় দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে শুভেন্দুর সম্পর্কের অবনতি ঘটে। মতবিরোধ তীব্র হলে ২০২০ সালের নভেম্বরে তিনি পরিবহন সেচ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

বিজেপিতে যোগদান

এর কয়েক সপ্তাহ পরই তিনি বিজেপিতে যোগ দেন, যা ২০২১ সালের নির্বাচনের আগে তৃণমূলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।

২০২১ সালে বিজেপি ৭৭টি আসন পেলেও শুভেন্দু বিরোধী দলীয় নেতা হন। বিধানসভার ভেতরে বাইরে তিনি ছিলেন সরকারের বিরুদ্ধে সবচেয়েআক্রমণাত্মক কণ্ঠস্বর

রাজনৈতিক পরিবারের সন্তান

পূর্ব মেদিনীপুরের এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারে জন্ম তার। রাজনৈতিক জীবন শুরু করেন কংগ্রেসের মাধ্যমে এবং ১৯৯৫ সালে কাঁথি পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন।

তৃণমূলে যোগদান

১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের পর অধিকারী পরিবার এতে যোগ দেয়। তার বাবা শিশির অধিকারী তিনবারের বিধায়ক ছিলেন এবং ইউপিএ- সরকারের সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৯ সালের লোকসভা নির্বাচনে তমলুক থেকে জয়ী হয়ে সিপিএম নেতা লক্ষ্মণ শেঠকে বড় ব্যবধানে হারান। ২০১৪ সালেও তিনি আসনটি ধরে রাখেন।

২০১৬ সালে বিধানসভায় প্রবেশ করে নন্দীগ্রাম থেকে জয়ী হন এবং মমতা সরকারের পরিবহন মন্ত্রীর দায়িত্ব পান।

নন্দীগ্রাম আন্দোলন উত্থান

২০০৭ সালে নন্দীগ্রামে জমি অধিগ্রহণবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি রাজনৈতিকভাবে দ্রুত উত্থান ঘটান। এই আন্দোলন পশ্চিমবঙ্গের রাজনীতির মোড় ঘুরিয়ে দেয় এবং ২০১১ সালে বাম শাসনের অবসানে ভূমিকা রাখে বলে মনে করা হয়।

বিতর্কিত অধ্যায়

রাজনৈতিক জীবনে নানা বিতর্কেও জড়িয়েছেন শুভেন্দু। ২০১৪ সালের সেপ্টেম্বরেসারদা চিটফান্ড কাণ্ডেসিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছিল।

বাংলাদেশে ২০২৪ সালের অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন আক্রমণাত্মক মন্তব্য করে তিনি আবারও শিরোনামে আসেন।